মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী

মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী ১৯৮৪ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়

১৯৮৪ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী।
এর প্রতিষ্ঠা সভাপতি : ঢালী মোহাম্মদ দেলোয়ার এবং
প্রতিষ্ঠা সাধারন সম্পাদক: দিলদার হোসেন মুক্তার।
বাংলার লোকসংগীত সংগ্রহ, ধারন ও মানুষের কাছে পৌছে দেওয়ার কাজ করে আসছে যুগের পর যুগ ধরে।

ঠিকানাঃ ১৩/৩ পূর্নচন্দ্র ব্যানার্জি লেন, সিংটোলা, সূত্রাপুর, ঢাকা।

03/07/2026

বাফার ৬ যুগ উদযাপন অনুষ্ঠানে
আমাদের সদস্যদের পরিবেশনা

বাফার ৬ যুগ উদযাপন
03/07/2026

বাফার ৬ যুগ উদযাপন

বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্নয় পরিষদের ব্রোশিয়ারে প্রকাশিত মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর বৃত্তান্ত
22/06/2026

বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্নয় পরিষদের ব্রোশিয়ারে প্রকাশিত মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর বৃত্তান্ত

মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর ৪২ বছরে পদার্পণ ❖══মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী══❖মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী একটি প্রগতিশীল অর...
22/06/2026

মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর ৪২ বছরে পদার্পণ
❖══মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী══❖
মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী একটি প্রগতিশীল অরাজনৈতিক, অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন। তারা সুস্থ্যধারার লোকজ সংস্কৃতি চর্চার লক্ষ্যে সারাদেশে কাজ করে থাকে। এটি কেবল একটি সংগঠন নয়-একটি সঙ্গীত চর্চা কেন্দ্র ও বটে। মরমী হলো সেই সব সংস্কৃতিমনা মানুষের প্ল্যাটফর্ম- যারা সুস্থ ধারার সংস্কৃতিতে বিশ্বাস করে এবং সমাজ থেকে কুসংস্কার ও সাম্প্রদায়িকতা সঙ্গীতের মাধ্যমে দূর করতে চায়।

১৯৮৪ সালের ১০ জানুয়ারী মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী গ্রামে দিলদার হোসেন মুক্তার কিছু স্বপ্নবাজ তরুণ ছেলেদের সাথে নিয়ে গড়ে তুলেছিলেন "মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী" নামক এ সংগঠনটিকে। সেখানে এলাকার ছেলেমেয়েদেরকে নিজ বাড়িতে গান শেখানোর মধ্য দিয়ে শুরু করেন সংগঠনের কার্যক্রম। কিছুদিন পর ঢাকার মতিঝিলের ওয়াপদা অডিটোরিয়ামে প্রথম অনুষ্ঠান করে- যেখানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বাফা সম্পাদক আমানউল্লাহ চৌধুরী, সভাপতির আসনে ছিলেন তৎকালীন বাফার অধ্যক্ষ ওস্তাদ বেদারউদ্দিন আহমেদ এবং পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওস্তাদ হাসান আলী খান। এই গুনী মানুষদের সান্নিধ্য, অনুপ্রেরণা এবং সহযোগিতায় সংগঠনটি এগিয়ে যেতে থাকে।

এরপর থেকে পুরান ঢাকার শিংটোলার "ঢালী বাড়ি" থেকে কার্যক্রম শুরু করে চলছে অদ্যাবধি। হাঁটি হাঁটি পা পা করে বহু চড়াই উৎরাই পেরিয়ে এটি আজ ৪২ বছরে পদার্পণ করেছে এই ঠিকানায়। ঢালী মোহাম্মদ দেলোয়ার সভাপতি এবং দিলদার হোসেন মুক্তার সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করছেন।

মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী শুরু থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ মানুষের লেখা শ্রুতিমধুর যে সকল গানগুলো কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে- সেই গান সংগ্রহ করে সংগঠনের শিল্পীদের কন্ঠে তুলে-প্রচারের ব্যবস্থা করে আসছে।হারিয়ে যাওয়া লোকজ গান গুলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এমন অসংখ্য কবিয়ালকে মরমী গীতিকার হিসেবে গড়ে তুলেছে। মরমীর সদস্যরা হৃদয়ে লোক সংস্কৃতিকে ধারণ করে বলেই লোকজ ধারার যে গান মানুষের মর্মে ছোঁয়া লাগায়-সেই ধরনের গান গাওয়ার যেমন চেষ্টা করে-তেমনি সেই ধরনের গান সংগ্রহ করে লোকজ গানের ভান্ডারকে সমৃদ্ধ করছে।

মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী শুধুমাত্র একটি সংগঠন নয় -একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। এখান প্রতি বছর শতাধিক শিক্ষার্থী গান শিখে বেতার টেলিভিশন এবং মঞ্চ কাঁপিয়া বেড়াচ্ছে। এখানে দরিদ্র, অস্বচ্ছল ছাত্রছাত্রীকে বিনা পয়সায় গান শিখিয়ে উন্নত চিত্তের পরিচয় দিচ্ছে -যা এখনকার দিনে বিরল ঘটনা। এখানে প্রতি মাসে "মাসিক শ্রোতার আসর" নামে একটি গানের অনুষ্ঠান হয়-যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে গান পরিবেশন করার সুযোগ পায়। সারাবছর ছাত্রছাত্রীরা ধারাবাহিক ভাবে এই মঞ্চে গান করতে পেরে নিজেদের তৈরি করার সুযোগ পায়। এতে নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে।

একটি অনুষ্ঠান করতে হলে হল ভাড়া, যন্ত্রীদের খরচ, সাউন্ড ভাড়াসহ অনেক টাকার দরকার হয়। কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর সেটা বহন করার সামর্থ্য নেই- বিধায় সংগঠন নিজের পকেটের টাকা দিয়ে সেই অনুষ্ঠান করে দেয়। যেটা বিরল ঘটনা।

মরমী প্রতি বছর আব্বাসউদ্দীন-আব্দুল আলীমসহ বিভিন্ন শিল্পীর জন্ম, মৃত্যু এবং রাষ্ট্রীয় দিবসে অনুষ্ঠান করে থাকে। এছাড়া মরমীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিশিষ্ট গুনীজনদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংবর্ধিত ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সফিউদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডঃ বিশ্বজিৎ রায়, বাফা সম্পাদক ফজলুর রহমান, গীতিকার হামিদুল ইসলাম প্রমূখ।

সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দিলদার হোসেন মুক্তারকে ২০১৯ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী ২০০৬ সাল থেকে "আব্দুল আলীম পদক" এবং "মরমী পদক" প্রবর্তন করে সংগঠনটি ইতোমধ্যেই আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অকুন্ঠ সুনাম কুড়িয়েছে।

✦══⊱❖মরমী পদকপ্রাপ্তগন❖⊰══✦
এ পর্যন্ত যাদেরকে "মরমী পদক" প্রদান করা হয়েছে তাদের মধ্যে আব্দুস সাত্তার মোহন্ত (২০০৬), বেগম শামসুয জাহান নূর (২০১০), কানন বালা সরকার (২০২১), সাংবাদিকতায় কাজী রওনাক হোসেন (২০২৩) ক্রীড়া সংগঠক আব্দুর রশিদ শিকদার (২০২৩) হাসান মতিউর রহমান (২০২৩) প্রমুখ।

✦═⊱❖আব্দুল আলীম পদকপ্রাপ্ত❖⊰═✦
"আব্দুল আলীম পদক" প্রদান করা হয়েছে
ইন্দ্রমোহন রাজবংশী (২০০৬), আরিফ দেওয়ান (২০১৬), জহির আলীম (২০১৬),দিলদার হোসেন মুক্তার (২০১৬), আব্দুল করিম খান (২০১৯), সরদার গিয়াসউদ্দিনক (২০২০) প্রমুখ ব্যক্তিকে।

একটি সংগঠন তাদের প্রজ্ঞা, মেধা এবং যোগ্যতা দিয়ে এতগুলো বছর টিকে আছে- মরমী তাদের চেতনার আদর্শে এগিয়ে যাবে এজন্য সকলের সহযোগিতা এবং ভালবাসা কামনা করছি।

✦══⊱❖লেখক❖⊰══✦
ঢালী মনিরুজ্জামান
মুখপাত্র
মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী
তারিখঃ ১৪/০৬/২০২৬ ইং

বিশ্ব সঙ্গীত দিবস - ২০২৬মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী
21/06/2026

বিশ্ব সঙ্গীত দিবস - ২০২৬

মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী

✺━━❖শোক সংবাদ❖━━✺বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ড. সফিউদ্দিন আহমদ স্যার আর নেই। আজ সকালে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।...
24/02/2026

✺━━❖শোক সংবাদ❖━━✺
বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ড. সফিউদ্দিন আহমদ স্যার আর নেই। আজ সকালে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে তিনি অধ্যাপনা করেছেন। অসংখ্য ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক ছিলেন তিনি।

তিনি ছিলেন আমাদের মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর একজন অন্তঃপ্রাণ সুহৃদ। যে কোন সময় যে কোন কাজে তার সহযোগিতা এবং পরামর্শ পেয়েছি। তার মৃত্যুতে মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন। আমিন ছুম্মা আমিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category