31/07/2026
প্রসঙ্গঃ চিপা মাইর খাওয়া বা মাইনকা চিপায় ফাইসা যাওয়া
🥴🥵😜
"চিপা মাইর" খায় নাই যুবক থেকে শুরু করে একেবারে বুড়া পর্যন্ত এমন কেউ নাই।
আর এই চিপা মাইর যারা দিতে না পারে, আমরা সবাই তাদের খারাপ বলি। কারণ তারা শুধু মুখে, হাতে তাদের ক্ষোভ প্রকাশ করে। তাদের দৌড় ঐ পর্যন্তই।
এক কথায় বুঝুক না বুঝুক গন্ডমূর্খের মতো নিজের মনগড়া কাহিনী বানিয়ে দিনভর চিল্লায়।
আর, এই চিপা মাইর যারা দিতে পারে, তারা কখনোই মুখে তাদের ক্ষোভ, রাগ প্রকাশ করে না। পরিবেশটা নদীর মতো ঠান্ডা রাখে।
তারা কাগজে, পেটে, জীবনের অপূরনীয় ক্ষতি করে, সর্বোপরি "কাজ" দিয়ে মারে।
তাদের দোষ কেউ প্রমাণ দিয়ে দেখাতে পারে না। দিন শেষে তারাই পেয়ে যায় বুদ্ধিমান, কর্মঠ বড় বড় সব উপমা।
শুধু যে জীবিতরাই চিপা মাইর মারে, তা না। মৃতরাও তাদের জীবদ্দশায় কারোর সাথে এমন অবিচার, অন্যায় করে রেখে যায়, যার চরম খেসারত জীবিতদের মধ্যে কেউ কেউ দেয়।
আর সে-ই মৃত লোকটি যদি তার পরিবারের সঙ্গে অবিচার, অন্যায় করে রেখে যায়, তাহলে তো কথাই নাই !
আমৃত্যু তার চিপা মাইরের খেসারত দিতে দিতে সে-ও মাটির তলে চলে যায়। আর মৃত সে-ই লোকটাকে তো ফেরেশতা মনে করে তার নামে সবাই গুনকীর্ত্তন গাইতে থাকে।
যা মাঝেমধ্যেই দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভিডিওতে দেখি।
আর এদিকে মাইনকা চিপায় পড়া বা চিপা মাইর খাওয়া মানুষটা তো প্রকাশই করতে পারে না যে, তার সাথে কি পরিমাণ অন্যায়, অবিচার আর অমানবিক কাজটা জীবিত বা মৃত মানুষটা করে যাচ্ছে অথবা করে রেখে গেছে।
ভুলেও তার অনুভূতি, পরিস্থিতি, বোঝার, তারও যে কষ্ট, অভাব, অভিযোগ থাকতে পারে সেটা কেউ জানার, শোনার ইচ্ছাটুকুও করে না।
তারা সবাই যার যার মতো মনগড়া একটা ব্যাখ্যা, যুক্তি দাড় করিয়ে এক একটা ঘটনা তৈরী করে সেটাই প্রতিষ্ঠা করে।
তবে চিপা মাইর দেয়া মানুষগুলিও যে একটা সময় ভালো থাকে, তা কিন্তু না। তারাও তাদের বানানো জালে নিজেরা আটকে মাইনকা চিপায় পড়ে চিপা মাইর খেতে খেতে সে-ই মাটির নিচেই যায় 😜😂
আর চিপা মাইর দিতে না পারা মানুষগুলো শাস্তি পায় তাদের চাপার জন্য। এমন সব অন্যায়, ভুলভাল সব বলে, যার কারণে তার খারাপ কথার খেসারত তাকে এবং তার সন্তানদের আমৃত্যু দিতে হয়।
এই দুই প্রকৃতির লোকের সাথে জীবনটা যার যায়, সে-ই শুধুমাত্র অনুভব করতে পারে, প্রতিটাদিন তার কেমন যায়!
কতো রকম পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয় ! কতো রকম কথা তার শুনতে হয় !