26/05/2025
একটা সময় পর, জীবনে মানুষের যাওয়া আসা খুব একটা প্রভাব ফেলে না। আমরা নিজেকে গুছিয়ে নিই নিজেদের মতো করে। আবেগ, অনুভূতি জলের মতো ফ্যাকাসে, বিবর্ণ হয়ে যায়। হঠাৎ করেই একটা মানুষ আসে, তারা কথা বলে, গান শোনায়, আমরাও বলে ফেলি নিজের সবটা। বিকেলে উত্তরের হাওয়া আসে, হাতটা শক্ত করে চেপে ধরি। পরের বসন্তে সে আবার হঠাৎ করেই চলে যায়। তবে সেই রাত জাগা, বুকে চিনচিনে ব্যাথা ওসব আর হয়না।
তারপর আমরা কোনো এক সন্ধ্যায় বুক-পকেটে শীতল জোনাকি রেখে বাউলের সুরে, মেঠোপথ দিয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
অনেকদিন পর আবার ফিরে আসি হয়তো বা নয়।🖤