RadioJojo.com

RadioJojo.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RadioJojo.com, Arts and entertainment, Dhaka.

03/12/2018

প্রশ্নঃকিছু মানুষের বদনজরের কারণে লোকেরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদি কেউ জানে যে অমুক ব্যক্তির কারণে পূর্বে কারো উপর বদনজর লেগেছিলো, তাহলে সে ব্যক্তির বদনজর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে?

উত্তরঃ ধন্যবাদ আপনাকে। বদনজরের কারণে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি মানুষ অসুস্থ হয়ে শেষপর্যন্ত মৃত্যুমুখেও পতিত হতে পারে। এ বিষয়ে রাসূলুল্লাহ্ ﷺ এর হাদিস রয়েছে। জাবির ইবনে 'আব্দিল্লাহ্ রাদি'আল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ ﷺ ইরশাদ করেন,

*عن جابر - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " العين تدخل الرجل القبر، وتدخل الجمل القدر*

"মানুষের বদনজর বা কুদৃষ্টি একজন ব্যক্তিকে অসুস্থ করে কবর পর্যন্ত পৌছে দেয় যেমনিভাবে একটি উটকে অসুস্থ করে ডেগ পর্যন্ত পৌছে দেয় অর্থাৎ শেষ পর্যন্ত মানুষ যবেহ করতে বাধ্য হয়।" (সহীহুল জামে ৪১৪৪)

হাদিসটি সহীহুল জামের মধ্যে শাইখ নাসীরউদ্দীন আলবানী (রহ.) সহিহ্ বলেছেন। তাই বদনজর থেকে সতর্কতা অবলম্বন করতে আল্লাহর নবী ﷺ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আয়িশা রাদি'আল্লাহু তা'আলা 'আনহা থেকে বর্ণিত ইবনে মাজার ৩৫০৮ নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,

* عائشة - رضي الله عنها - قالت: قال رسول الله - صلى الله عليه وسلم -: (" استعيذوا بالله , فإن العين حق)*

"তোমরা বদনজর থেকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার আশ্রয় প্রার্থনা কর, কেননা বদনজর হচ্ছে হক্ব।" তাই রাসূলুল্লাহ্ ﷺ বদনজর থেকে রক্ষা পাবার জন্য আমাদেরকে অনেকগুলো দু'আ শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দু'আগুলো পাঠ করতেঃ-

*أعوذ بِكَلِمَاتِ الله التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ*

"আমি আল্লাহ্ তা'আলার আশ্রয় নিচ্ছি তার পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে সকল প্রকার শয়তানের অনিষ্ট থেকে এবং সকল প্রকার কুদৃষ্টি থেকে।"

*أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ*

"আমি আল্লাহ্ রাব্বুল আলামীনের পরিপূর্ণ কালিমার মাধ্যমে তার আশ্রয় নিচ্ছি তার সকল সৃষ্টির অনিষ্ট হতে।"

*أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَمِنْ شَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ*

"আমি আল্লাহ্ রাব্বুল আলামীনের পরিপূর্ণ কালিমার মাধ্যমে তার আশ্রয় নিচ্ছি তার ক্রোধ থেকে, তার শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে এবং শয়তান আমার কাছে উপস্থিত হওয়া থেকে।"

তাই বদনজর থেকে বাঁচার জন্য আমরা এই দু'আগুলো মুখস্থ করতে পারি। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এই আশংকা হয় যে তার কুদৃষ্টি বা বদনজর আপনার লাগতে পারে তাহলে ঐ ব্যক্তির কাছে যাওয়ার আগে আল্লাহ্ রাব্বুল 'আলামীনের কাছে এই দু'আগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করে যেতে পারেন অথবা ঐ ব্যক্তির মুখোমুখি হলেও আপনি এই দু'আগুলোর মাধ্যমে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার আশ্রয় চাইতে পারেন। তাহলে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আপনাকে বদনজর থেকে হিফাযত করবেন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সবাইকে বদনজর বা কুদৃষ্টি থেকে হিফাযত করুন।

শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্ আল মাদানী (হাফিযাহুল্লাহ্)

13/11/2018

>>> হাদীসের গল্পঃ নবীর সময়ে বিয়ে

25/03/2018

আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক
এসে বীরদর্পে বললেন,“আমার ছেলেকে
রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকরি দিন।”
আব্রাহাম লিংকন জানতে চাইলেন,
“কেন ?” ভদ্রলোক বললেন,“ আমার ছেলে
চাকরি পাওয়ার যোগ্য তাই।” আব্রাহাম
লিংকন বলেন, “কিসের যোগ্যতা আছে
আপনার ছেলের?” ভদ্রলোক বললেন,“আমার
বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্য
স্বাধীনতা যুদ্ধ করেছেন; আমরা
আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের
বংশধর-তাই দেশ সেবার সেরা চাকরি
আমাদের দেয়া উচিৎ.....!” আব্রাহাম
লিংকন তাকে ধন্যবাদ দিয়ে বলেলেন,
“আপনাদের পরিবার দেশের জন্য অনেক
করেছে; এবার সাধারণ মানুষকে দেশের
জন্য কাজ করার সুযোগ দিন।” এ ঘটনাটি
আমাদের দেশের নয়।
বর্তমান পৃথিবীর
সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার।
আধুনিক আমেরিকাকে গড়ার কারিগরদের
একজন আব্রাহাম লিংকন। তারা এমন দৃঢ়
সিদ্ধান্ত দিতে পেরেছিলেন বলেই
আমেরিকা আজ পৃথিবীর সবচেয়ে
শক্তিশালী রাষ্ট্র

11/03/2018

১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৫০তম প্রেম বলে আসলে কিছুই নেই। প্রতিবারেই যখন প্রেমে উষ্টা খাইয়া পড়ি, প্রতি বারেই সেই একি আবেগ, একি অনুভুতি, অন্যরকম ভালোলাগা, দুরুদুরু বুক কাপা, চোরের মতো ভয় ভয় লাগা। প্রেম বয়স মানে না, স্থান কাল পাত্র বর্ন গোত্র সম্পর্কের ধার কোন কালেই সে ধারে নাই। সে চলে তার গতিতে, চলতেই থাকে... আশেপাশের মানুষ যেই বিশেষনেই তাকে তাদেরকে ভুষিত করুক না কেন, প্রেম কিন্তু থেমে থাকে না। হয়ে যায়... কারোটা হয়ত অপ্রকাশিত ই থেকে যায়, কারো টা প্রকাশ পেলেও সমাজের গন্ডি পেরিয়ে, আর হয়ে উঠে না। কিন্তু মন... সে কি আর থেমে থাকে? নাকি রাখা যায়? সত্যি বলতে কি, আমার মন তো এখনো হারায় 😒😒😒 যেই মানুষটি গতমাসে তাদের উথাল পাথাল প্রেমে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে সুইসাইড করতে গিয়েছিলো, সেই মানুষটিও যদি এইমাসে প্রেমে পড়ে, জেনে রাখুন, তার ফিলিংস টা ও সেই প্রথম প্রেমে পড়ার মতোই হবে। কারো জন্যে কিছুই থেমে থাকে না, এটা যেমন সত্যি, তেমনি কেউ কারো জায়গাও দখল করতে পারেনা, এটাও সত্যি। হৃদয়ে নয়, মস্তিষ্কের অভ্যান্তরের কোটি কোটি সেলের ভেতর, সে কিন্তু ঠিক ই নতুন আরেকজনের জন্যে জায়গা তৈরি করে ফেলে... প্রেম আসলে এমন ই... ~লুইস এরশাদ 😞
View Edit History
Orpa Rony
১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৫০তম প্রেম বলে আসলে কিছুই নেই। প্রতিবারেই যখন প্রেমে উষ্টা খাইয়া পড়ি, প্রতি বারেই সেই একি আবেগ, একি অনুভুতি, অন্যরকম ভালোলাগা, দুরুদুরু বুক কাপা, চোরের মতো ভয় ভয় লাগা।
প্রেম বয়স মানে না, স্থান কাল পাত্র বর্ন গোত্র সম্পর্কের ধার কোন কালেই সে ধারে নাই। সে চলে তার গতিতে, চলতেই থাকে... আশেপাশের মানুষ যেই বিশেষনেই তাকে তাদেরকে ভুষিত করুক না কেন, প্রেম কিন্তু থেমে থাকে না। হয়ে যায়... কারোটা হয়ত অপ্রকাশিত ই থেকে যায়, কারো টা প্রকাশ পেলেও সমাজের গন্ডি পেরিয়ে, আর হয়ে উঠে না। কিন্তু মন... সে কি আর থেমে থাকে? নাকি রাখা যায়? সত্যি বলতে কি, আমার মন তো এখনো হারায়
যেই মানুষটি গতমাসে তাদের উথাল পাথাল প্রেমে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে সুইসাইড করতে গিয়েছিলো, সেই মানুষটিও যদি এইমাসে প্রেমে পড়ে, জেনে রাখুন, তার ফিলিংস টা ও সেই প্রথম প্রেমে পড়ার মতোই হবে। কারো জন্যে কিছুই থেমে থাকে না, এটা যেমন সত্যি, তেমনি কেউ কারো জায়গাও দখল করতে পারেনা, এটাও সত্যি। হৃদয়ে নয়, মস্তিষ্কের অভ্যান্তরের কোটি কোটি সেলের ভেতর, সে কিন্তু ঠিক ই নতুন আরেকজনের জন্যে জায়গা তৈরি করে ফেলে...
প্রেম আসলে এমন ই...
~লুইস এরশাদ

08/03/2018

Prince Mahfuz
মেয়েটাকে দ্যাখা মাত্র আমার আঙুল থেকে ঝরে গেলো
অব্যবহৃত সিগারেট। মেয়েটার চোখের দিকে তাকানোর পরে মনে হলো
‘ঠিক এরকম দুইটা চোখের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ স্থগিত ক’রে
চতুর্থ বিশ্বযুদ্ধের আয়োজন করা যেতে পারে।‘
বেশ কিছুক্ষণ ধরেই মেয়ে’টা ফুটপাথে দাঁড়িয়ে আছে-
সম্ভবত বাস কিংবা রিক্সার জন্য,
গোলাপ কিংবা জারবেরা’র জন্য,
আবার হয়তো প্রেমীকের জন্যও দাঁড়িয়ে থাকতে পারে।
গণিত নিয়ে প্রচুর পড়াশোনা করেছি এবং দেখেছি যখনই
কোনো গণিতবিদ সমস্যার মুখোমুখি হতেন তখনই
কিছু একটা ধরে নিতেন (যেমনঃ ধরি, নির্ণেয় সংখ্যাটি ‘X’)।
মেয়েটি কেন দাঁড়িয়ে আছে আপাদত এটাই আমার কাছে মূল সমস্যা।
তাই, ধরে নিলাম মেয়েটি তার প্রেমীর জন্য অপেক্ষারত
যেহেতু সুন্দরী রমণীদের দ্যাখা মাত্রই আমাদের
মাথায় যে অঙ্ক খেলা করে তাহলোঃ
‘এই মেয়েটি প্রেম না ক’রে পারেই না (এমন ভাব যেনো
প্রেম বাধ্যতামূলক এবং ৬ষ্ঠ মৌলিক চাহিদা)
এবং এমন মেয়েকে ভালোবেসে
নিঃশেষে বিভাজ্য হওয়াটা প্রত্যেক প্রেমিকের গুরু দায়িত্ব।‘
মেয়েটার চোখ এতটাই দৃষ্টিনন্দন ছিলো
যে আমি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। তার চোখে
চারটি রঙের সমুদ্র ছিলো-
শ্বেত সাগর,কৃষ্ণ সাগর, লোহিত সাগর এবং পীত সাগর-
আমি দূর হতে সমুদ্রস্নানের সুখ অনুভব করলাম এবং ভাবলাম
‘আমার কেনো মেয়েটার মতো এমন সুন্দর চোখ নেই?
আমার চোখে কেন চারটি সমুদ্র নেই?
মেয়েটার চোখ চারটা সমুদ্রের উপাদান দিয়ে তৈরী
আর আমার চোখে সমুদ্র তো দূরের কথা,
পুকুর কিংবা খাল পর্যন্ত নেই।
এমন চোখ থাকার চেয়ে না থাকাই ভালো যেহেতু
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো।‘
চোখ সংক্রান্ত কথা বলার উদ্দ্যেশে মেয়েটার কাছে গিয়ে বললাম-
‘এক্সকিউজ মি’।
আমার কন্ঠস্বর শুনে হাসিমুখে মেয়েটি বললো-
‘অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তেমন কাউকে পাচ্ছিলাম না।
আমাকে রাস্তা পারাপারে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো
কারণ, অন্ধ মানুষের জন্য রাস্তা পারাপার সমুদ্র পাড়ি দেয়ার মতই দুঃসাধ্য।'
অন্ধ মেয়েটিকে রাস্তার ওপারে রেখে আমার সুরক্ষিত এবং কুৎসিত
চোখ নিয়ে বাসায় ফিরে
আয়নার সামনে দাঁড়িয়ে বললাম-
‘আলহামদুলিল্লাহ! নাই মামার চেয়ে কানা মামা ভালো।‘

https://youtu.be/dNKKo-pSNk0
19/10/2017

https://youtu.be/dNKKo-pSNk0

Girlfriend Er Jontrona Funny Video 👉👉👉আমি ইউটিউব এর নিয়ম মেনে ভিডিও আপলোড করেছি আমার ভিডিওতে ব্যবহারকৃত অডিও টি creative common ভিডিও থেকে নেয়া👈👈👈 Talking ...

https://youtu.be/BNLRlIaMeJk
08/10/2017

https://youtu.be/BNLRlIaMeJk

ভাবছি ৪ পর্বের Road trip বানাবো, ঢাকার মধ্যে কোন সুন্দর স্থান আপনার জানা থাকলে দয়া করে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনার পছন্দের জায়গায় গিয়ে vlog করতে। ...

https://youtu.be/kLbslEsqR4g
04/10/2017

https://youtu.be/kLbslEsqR4g

10 Bangla Funny Jokes between Doctor and Patient.Hope you will like it. ডাক্তার রোগীর ফানি ১০টি জোক্স! সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেলে। আমাদের ফেসবু...

Address

Dhaka
5512

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioJojo.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share