চেতনার বহিঃপ্রকাশ

চেতনার বহিঃপ্রকাশ এখানে অসুস্থ সমাজব্যবস্থা ও তার সিস্টেম এর বিরুদ্ধে কথা বলা হয়

20/10/2025

ভালোবাসা, এক অপরূপ বিষ্ময়কর অণুভব। ইহা যেন এক নীরবিচ্ছিন্ন বাধন যাহা আপনাকে সার্বক্ষণিক এক অশরিরী অকল্পণীয় জগৎ এর মায়ায় আকৃষ্ট হতে বাধ্য করিবে। এবং আপনি চাইলেও তাহা নাকচ করিবার সাধ্য থাকিবে না❗✨

06/03/2025

একটি দেশ, একটি সমাজ, এবং তার একটি অসুস্থ সমাজ ব্যবস্থা। স্বৈরাচার এর পতন এর পর বাঙলার মানুষ যখন নতুন দেশ গড়ার স্বপ্নে বিভোর, তখন থেকেই শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টালবাহানা, যা এখনও বিদ্যমান। একদল যখন স্বজন হারানোর বেদনায় ব্যস্ত, তখন অন্যদল গুলো গনতন্ত্র রক্ষার ঠূনকো অযুহাতে সারা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যস্ত হয়ে পড়ে

বিগত কিছু দিন ধরে দেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই ভঙ্গুর হয়ে পড়ে যার মধ্যে সবচেয়ে জঘন্য বিষয় টি হল ধ*র্ষন... এবং এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সরব প্রতিক্রিয়া দেখা যায় নি। কিন্তু এখানে দোষ কী শুধূই তাদের..?

একজন নারী যখন তার অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলে তখন তাকে আমরা শাহবাগী / মা*গী ট্যাগ লাগিয়ে দিয়ে অপ্রীতিকর জোকার এ রুপান্তরিত করে দেই এবং বলি যে "বোরখা" পড় সব ঠিক হয়ে যাবে কিন্তু আদতে ও কী ঠিক হবে..?

একটি ১০ বছর এর বাচ্চা ফুল কুড়াতে গিয়ে ধ*র্ষণ এর স্বীকার হল, ও "বোরখা" পড়লেই কী আর না পড়লেই বা কী..? একটি ৬-৭ বছর এর শিশু পর্দা করলেই কী আর না করলেই বা কী

আসলে সমস্যা আমাদের চিন্তা চেতনায়, আমাদের সমাজ ব্যবস্থায়। আমরা যখন এই দেশের সাথে জাপান/কোরিয়া বা অন্য কোন first world country এর সাথে তুলনা করি তখন আমাদের বলা হয় তুমি বাংলাদেশে বসে ওসব দেশের সাথে তুলনা করলে হবে..?

আসলে আমাদের এই অসুস্থ সমাজ ব্যবস্থার জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ আমরা কখনো চেষ্টাই করিনি এই অসুস্থ সমাজ ব্যবস্থা থেকে বেড়িয়ে আসার

চেতনার বহিপ্রকাশ

21/02/2025

তুমি ইংরেজি পারো না... ছিঃ তুই তো সালা মূর্খ...তোর তো বাইচা থাকার ই কোনো যোগ্যতা নাই... তুই তো বেটা ছাত্র / ছাত্রীই না...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চেতনার বহিঃপ্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category