Akasher Kotha

Akasher Kotha কাউকে এই দুর্বল ভাবা ঠিক না, 👍যার যার জায়গাতে নিজস্ব অবস্থানে সে শক্তিশালী 🙏❤️

কর্মঘণ্টা কমলো,পণ্যের দাম বাড়লো!ব্যয় বাড়লো দ্বিগুণ,আয় কমলো তিনগুণ!ভোটাধিকারের মূল্য কতবলতে পারো?সংবিধান দিয়েকি পানি খাবো...
08/04/2026

কর্মঘণ্টা কমলো,
পণ্যের দাম বাড়লো!

ব্যয় বাড়লো দ্বিগুণ,
আয় কমলো তিনগুণ!

ভোটাধিকারের মূল্য কত
বলতে পারো?

সংবিধান দিয়ে
কি পানি খাবো?

যেন ফিরে যাচ্ছি
ঊনিশশো ছিয়াত্তরে,

প্রশ্ন আজও সেই—
“ভাত দে,
নইলে মানচিত্র খাবো?”

#দ্রব্যমূল্য #মূল্যস্থিতি #ভাতদে #দরিদ্রতা

এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। ফলে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী অনেক পরিবারই এখন বাড়তি খরচের চাপে পড়ছেন। তবে কিছু ছোটখা...
08/04/2026

এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। ফলে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী অনেক পরিবারই এখন বাড়তি খরচের চাপে পড়ছেন। তবে কিছু ছোটখাটো সচেতনতা আর দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই রান্নায় গ্যাসের ব্যবহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

একটি গ্যাস সিলিন্ডার যেন বেশি দিন টিকে—সেজন্য নিচের সহজ কিন্তু কার্যকর কৌশলগুলো অনুসরণ করতে পারেন:

এক সিলিন্ডারে দীর্ঘদিন রান্নার ৭টি উপায়

১. রান্নার আগে সবকিছু প্রস্তুত রাখুন
চুলা জ্বালানোর আগেই সবজি কাটা, মসলা বাটা বা প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে নিন। এতে অযথা সময় নষ্ট হবে না এবং গ্যাসও কম খরচ হবে।

২. ঢাকনা ব্যবহার করার অভ্যাস গড়ুন
রান্নার সময় পাত্র ঢেকে রাখলে তাপ ভেতরে থাকে, খাবার দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাসের ব্যবহার কমে।

৩. বেশি আঁচ নয়, মাঝারি আঁচে রান্না করুন
অতিরিক্ত আঁচে রান্না করলে গ্যাস দ্রুত শেষ হয়ে যায়। অধিকাংশ রান্নাই মাঝারি আঁচে ভালোভাবে সম্পন্ন করা যায়।

৪. প্রেসার কুকার ব্যবহার করুন
ডাল, মাংস বা শক্ত খাবার প্রেসার কুকারে রান্না করলে সময় বাঁচে, সঙ্গে গ্যাসের খরচও কমে।

৫. বার্নার পরিষ্কার রাখুন
চুলার বার্নার নিয়মিত পরিষ্কার না করলে আগুন ঠিকমতো জ্বলে না, ফলে বেশি গ্যাস লাগে। তাই নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

৬. পাত্রের আকার ঠিক রাখুন
বার্নারের তুলনায় বড় বা ছোট হাঁড়ি ব্যবহার করলে গ্যাস অপচয় হয়। সঠিক মাপের পাত্র ব্যবহার করলে তাপ সঠিকভাবে কাজে লাগে।

৭. গ্যাস লিকেজ পরীক্ষা করুন
গ্যাসের পাইপ বা রেগুলেটরে লিক থাকলে অজান্তেই গ্যাস নষ্ট হয়। মাঝে মাঝে সাবান পানির সাহায্যে পরীক্ষা করে নিন।

অতিরিক্ত কিছু টিপস

রান্না শেষে চুলা ও রেগুলেটর বন্ধ করতে ভুলবেন না
অপ্রয়োজনে বারবার চুলা জ্বালানো-নেভানো থেকে বিরত থাকুন
ভালো মানের চুলা ও রেগুলেটর ব্যবহার করলে গ্যাস সাশ্রয় হয়

সামান্য সচেতনতা আর নিয়ম মেনে চললেই গ্যাসের খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব—যা বর্তমান পরিস্থিতিতে পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিতে পারে।

সূত্র: সময় নিউজ লাইফস্টাইল অবলম্বনে
ছবি: সংগৃহীত

অনেকে মনে করেন, ব্যস্ত থাকা মানেই উৎপাদনশীল হওয়া; যত দ্রুত দিন শুরু করব, তত বেশি কাজ করতে পারব। কিন্তু স্নায়ুবিজ্ঞানীরা ...
08/04/2026

অনেকে মনে করেন, ব্যস্ত থাকা মানেই উৎপাদনশীল হওয়া; যত দ্রুত দিন শুরু করব, তত বেশি কাজ করতে পারব। কিন্তু স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, মস্তিষ্ক কোনো মেশিন নয় যে তাকে সারাক্ষণ চাপ দিলেই সে ভালো কাজ করবে। মস্তিষ্ক একটি জীবন্ত অঙ্গ, যার বিশ্রাম, ধীর শুরু এবং মনোযোগ ধরে রাখার জন্য একটি নির্দিষ্ট ছন্দ প্রয়োজন।

আমরা অনেকে সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে মুঠোফোনের নোটিফিকেশন দেখি, খবর পড়ি, তাড়াহুড়া করে নাশতা সারি, তারপর অফিস, ক্লাস বা কাজের চিন্তা শুরু করি। দিন শুরু হওয়ার আগেই মাথার ভেতর যেন একটি অদৃশ্য দৌড় শুরু হয়ে যায়।
গবেষণায় দেখা গেছে, ফোন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া আর চাপের কারণে অনেক মানুষ সকাল ৯টার মধ্যেই তাঁদের মানসিক শক্তির বড় একটি অংশ খরচ করে ফেলেন। ফলে দিনের বাকি সময়টা তাঁর ক্লান্তিতে কাটে। যাঁদের ওপর গবেষণা হয়েছে, তাঁরা এই বিষয়গুলো জানার পর অনেকেই সকালবেলার কিছু অভ্যাস পরিবর্তন করেছেন। চলুন, জেনে নিই সকালের কোন পাঁচটি অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত।

১. ‘ডোপামিন বুফে’

আজকাল সবারই সকালটা শুরু হয় মুঠোফোন হাতে নিয়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই নোটিফিকেশন, খবরের শিরোনাম, সামাজিক মাধ্যমের লাইক-কমেন্ট—সব মিলিয়ে আমরা একধরনের ‘ডোপামিন বুফে’তে ডুবে যাই। ডোপামিন বুফে বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায়, যেখানে আমরা একসঙ্গে অনেক ছোট ছোট আনন্দদায়ক কাজ করি, যেগুলো আমাদের মস্তিষ্কে বারবার ডোপামিন নিঃসরণ ঘটায়।
কিন্তু ঘুম থেকে ওঠার সময় মস্তিষ্ক আসলে খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যায়। গভীর ঘুমের ডেলটা ও থিটা তরঙ্গ থেকে মস্তিষ্ক ধীরে ধীরে আলফা তরঙ্গে প্রবেশ করে। এটি একটি শান্ত, স্বচ্ছ ও সৃজনশীল মানসিক অবস্থা। অনেক সময় নতুন আইডিয়া, সমস্যার সমাধান বা পরিষ্কার চিন্তা এই সময়েই আসে। একে অনেকেই ‘আলফা ব্রিজ’ বলেন। আলফা ব্রিজ হলো ঘুম ও জাগরণের মাঝখানের সৃজনশীল সেতু। সমস্যা হলো, আমরা যখন ঘুম থেকে উঠেই ফোন দেখি, তখন এই স্বাভাবিক প্রক্রিয়াটি ভেঙে যায়। মস্তিষ্ক হঠাৎ করে তথ্য, শব্দ, প্রতিক্রিয়া ও উত্তেজনার মধ্যে পড়ে যায়। তখন মস্তিষ্ক শান্ত আলফা অবস্থা থেকে সরাসরি হাই-বেটা অবস্থায় চলে যায়। এই হাই-বেটা অবস্থা চাপ, উদ্বেগ ও তাড়াহুড়ার সঙ্গে সম্পর্কিত।

গবেষণায় দেখা গেছে, সকালে নোটিফিকেশন সামলাতে গিয়ে একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করলে সাময়িকভাবে মানুষের আইকিউ কমে যেতে পারে, যা এক রাত না ঘুমানোর মতো প্রভাব ফেলতে পারে। অর্থাৎ দিনের শুরুতেই আমরা আমাদের মনোযোগের শক্তি কমিয়ে ফেলি।
আরও বড় সমস্যা হলো, দিনের শুরুতেই আমরা নিজের পরিকল্পনা দিয়ে দিন শুরু করি না, অন্যের চাহিদা দিয়ে শুরু করি। এ জন্য অনেকেই এখন দিনের প্রথম এক ঘণ্টা ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল থেকে দূরে থাকেন। একে অনেকে ‘৬০ মিনিট বাফার’ বলেন। এ সময় মস্তিষ্ক ধীরে ধীরে জেগে ওঠে, চিন্তা পরিষ্কার হয়, মন শান্ত থাকে।

২. ঘুম থেকে উঠেই কফি

অনেকের সকালটা শুরু হয় কফি দিয়ে। অনেকের বিশ্বাস, ক্যাফেইন ছাড়া শরীর চালু হয় না। কিন্তু স্নায়ুবিজ্ঞান ও ঘুমবিজ্ঞানের গবেষণা বলছে, ঘুম থেকে উঠেই কফি খাওয়া আসলে শরীরের স্বাভাবিক জাগ্রত হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করে। ঘুম থেকে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবে কর্টিসল হরমোন নিঃসৃত হয়, যাকে অনেক সময় ‘অ্যালার্টনেস হরমোন’ বলে। এই কর্টিসলই আমাদের ঘুম ভাঙাতে, শরীরকে সক্রিয় এবং মনকে সতর্ক করতে সাহায্য করে। অর্থাৎ শরীরের নিজস্ব একটি প্রাকৃতিক অ্যালার্ম সিস্টেম আছে।

এ সময় যদি আমরা কফি খাই, তাহলে ক্যাফেইন শরীরের এই প্রাকৃতিক প্রক্রিয়ার সঙ্গে সংঘর্ষ তৈরি করে। ক্যাফেইন মূলত অ্যাডেনোসিন নামের একটি রাসায়নিকের কাজ বন্ধ করে দেয়। এই অ্যাডেনোসিনই আমাদের ক্লান্তির সংকেত দেয়। কিন্তু খুব সকালে ক্যাফেইন খেলে ক্লান্তি দূর হয় না, বরং শুধু কিছু সময়ের জন্য চাপা পড়ে থাকে। কিছুক্ষণ পরে যখন ক্যাফেইনের প্রভাব কমে যায়, তখন জমে থাকা ক্লান্তি একসঙ্গে ফিরে আসে। অনেকেরই দুপুরে হঠাৎ ক্লান্তি লাগে, মাথা ঝিমঝিম করে, সেটার একটি বড় কারণ এই খুব সকালে কফি খাওয়া।
এ কারণে বিশেষজ্ঞরা এখন পরামর্শ দেন যে ঘুম থেকে ওঠার অন্তত ৬০ থেকে ৯০ মিনিট পরে প্রথম কফি খাওয়া ভালো। এতে শরীরের স্বাভাবিক কর্টিসল চক্র ঠিকভাবে কাজ করতে পারে, শক্তি ধীরে ধীরে বাড়ে এবং দিনের মাঝামাঝি হঠাৎ ক্লান্তি নেমে আসে না।

৩. সকালের শুরুতেই কঠিন কাজ

একটি জনপ্রিয় ধারণা আছে, ‘ইট দ্য ফ্রগ’, অর্থাৎ দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটা আগে শেষ করলে বাকি দিন সহজ হয়ে যাবে। কিন্তু মস্তিষ্ক যেভাবে কাজ করে, বাস্তবতা সব সময় এত সরল নয়।
সময় সরলরেখায় চলে, কিন্তু শক্তি চক্রাকারে চলে। সকাল ৮টার সময় আপনার যে মানসিক শক্তি থাকবে, বেলা ২টার সময় সেটা থাকবে না।
গবেষণায় দেখা গেছে, সকালের প্রথম সময়টায় মস্তিষ্ক বিশ্লেষণধর্মী বা চাপপূর্ণ কাজের জন্য নয়, বরং সৃজনশীল চিন্তা, নতুন আইডিয়া, পরিকল্পনা এবং সমস্যার নতুন সমাধান ভাবার জন্য সবচেয়ে উপযোগী। এ সময় মাথা তুলনামূলক পরিষ্কার থাকে, বাইরের চাপ কম থাকে, অবচেতন মনও তখন সক্রিয় থাকে। কিন্তু আমরা যদি দিন শুরু করি কঠিন কোনো কাজ বা হিসাব, সমস্যা, ঝামেলার কাজ দিয়ে, তবে মস্তিষ্কের ওপর শুরুতেই একধরনের মানসিক সংঘর্ষ বা ‘কগনিটিভ ফ্রিকশন’ তৈরি হয়। এতে মন দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং দিনের বাকি সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এ জন্যই অনেকে দিনের প্রথম ২০ থেকে ৩০ মিনিট একটু ধীরে শুরু করেন। কেউ লেখালেখি করেন, কেউ ধ্যান করেন, কেউ দিনের পরিকল্পনা করেন যে আজ কী গুরুত্বপূর্ণ, কী করলে সত্যিই অগ্রগতি হবে।

৪. স্নুজ বাটন চাপা

সকালে মুঠোফোনে অ্যালার্ম বাজার পর অনেকেই চোখ বন্ধ রেখেই বলি—‘আর ৫ মিনিট বা ১০ মিনিট ঘুমাই।’ মনে করি, এতে শরীরটা আরও সতেজ হবে। কিন্তু বাস্তবে এই ছোট্ট অভ্যাসটিই দিনের শুরুটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে।
স্নুজ বাটন চাপার পর আমরা আবার হালকা ঘুমে ঢুকে পড়ি। এতে শরীর নতুন একটি ঘুমের চক্র শুরু করতে চায়, যার স্বাভাবিক দৈর্ঘ্য প্রায় ৯০ মিনিট। কিন্তু আমরা সেই চক্র সম্পূর্ণ করার আগেই আবার অ্যালার্মে জেগে উঠি। ফলে আগের চেয়েও গভীর ঘুমের স্তর থেকে হঠাৎ জেগে উঠতে হয়। এ অবস্থাটাকেই বলা হয় ‘স্লিপ ইনর্শিয়া (নিদ্রাজড়তা)’। স্লিপ ইনর্শিয়া হলো একধরনের ভারী ঝিমুনি, মাথা ঝাপসা ভাব, সিদ্ধান্ত নিতে দেরি হওয়া, কাজের গতি কমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, এই প্রভাব কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ দিনের শুরুতেই মস্তিষ্ক যেন পুরোপুরি জেগে উঠতে পারে না। ফলে আমরা ভাবি, আমরা একটু বেশি বিশ্রাম নিয়েছি, কিন্তু আসলে উল্টো—আমরা মস্তিষ্ককে আরও বিভ্রান্ত করে ফেলেছি।
এ জন্য অনেকেই এখন ‘ওয়ান-টাচ রুল’ মেনে চলেন। অর্থাৎ অ্যালার্ম বাজলে একবারেই উঠে পড়া। যদি স্নুজ বাটনে হাত দেওয়ার মতো জেগে থাকি, তাহলে বিছানা ছাড়ার মতোও জেগে আছি—এই মানসিকতাই ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হবে। সকালের শুরুটা যদি স্থিরভাবে করা যায়, তাহলে সারা দিনের শক্তি ও মনোযোগও অনেকটাই বদলে যেতে পারে।

৫. ‘তরল চিনি’র ফাঁদ

সাধারণত ব্রেড টোস্ট, সিরিয়াল বা কমলার জুসকে বলা হয় ‘সুষম নাশতা’। কিন্তু সকালে ব্রেন ফগ তৈরি করতে পারে এগুলো। আপনি যখন খালি পেটে পরিশোধিত কার্বোহাইড্রেট ও তরল চিনি খাবেন, তখন রক্তে গ্লুকোজের বড় ধরনের উত্থান ঘটে। এই চিনি সরিয়ে ফেলতে আপনার শরীর সমপরিমাণ ইনসুলিন নিঃসরণ করে।
যেহেতু মস্তিষ্ক শরীরের মোট শক্তির প্রায় ২০ শতাংশ ব্যবহার করে, তাই রক্তে গ্লুকোজের ওঠানামা এটি খুব দ্রুত অনুভব করে। রক্তে শর্করা হঠাৎ কমে গেলে অর্থাৎ ‘সুগার ক্র্যাশ’ করলে আপনার মস্তিষ্ক আতঙ্কিত হয়ে পড়ে। এই ‘হাইপোগ্লাইসেমিক স্ট্রেস’ তখন কর্টিসল ও অ্যাড্রেনালিন নিঃসরণ বাড়ায়, যাতে শরীর দ্রুত আরও জ্বালানি খুঁজে পায়। এর ফলে বিরক্তি, অস্থিরতা এবং মাথায় একধরনের ঝাপসা ভাব তৈরি হয়। এ রকমটা হলে একটি চিন্তাও ঠিকভাবে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই অবস্থাকেই ব্রেন ফগ বলে।

এ কারণে এখন সকালে প্রোটিন ও ভালো ফ্যাটসমৃদ্ধ খাবার খাওয়ার কথা বলা হয়—যেমন ডিম ও অ্যাভোকাডো। কারণ, রক্তে শর্করা যত স্থিতিশীল থাকবে, ততই মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স ভালোভাবে কাজ করবে।
শেষ কথা
আমরা অনেক সময় মনে করি, সকালে যত তাড়াতাড়ি এবং যত বেশি কাজ শুরু করা যায়, ততই আমরা এগিয়ে থাকব। কিন্তু বাস্তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো—মস্তিষ্ককে সঠিকভাবে জাগিয়ে তোলা, তাকে প্রস্তুত করা।

সূত্র: প্রথম আলো

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানব...
27/03/2026

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇
ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি ' 💓❤️

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। 😇
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।🤔
🎤🎤🎤

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।😀

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। 😇

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।😞
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা। 😥
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।😇
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।🙂

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।।🙂🥀

👍লেখাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন 🙏

26/03/2026

৩ হাজার মানুষের মধ্যে কে কে এখনো এই পেজে active আছেন?
শুধু YES লিখে জানান।

সিনেমার পর্দা হোক বা আইপিএলের মাঠ—সব জায়গায় আসল খেলাটা খেলে 'মগজ'..🎬 পুষ্পা ২ দ্য রুল-এ আমরা দেখলাম পুষ্পা রাজের সেই আইক...
26/03/2026

সিনেমার পর্দা হোক বা আইপিএলের মাঠ—সব জায়গায় আসল খেলাটা খেলে 'মগজ'..

🎬 পুষ্পা ২ দ্য রুল-এ আমরা দেখলাম পুষ্পা রাজের সেই আইকনিক ডিল। যখন তাকে প্রতি ডেলিভারিতে ৫ লাখ টাকা দেওয়ার অফার করা হলো, তিনি চাইলেন মাত্র ৪% শেয়ার! আপাতদৃষ্টিতে মনে হতে পারে তিনি ১ লাখ টাকা লস করলেন, কিন্তু আসলে তিনি 'বেতনভোগী' থেকে হয়ে গেলেন পুরো সিন্ডিকেটের 'মালিক'। আজ সেই ৪% মানে হাজার হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ!

অন্যদিকে, বাস্তবে ঠিক একই 'পুষ্পা রুল' অ্যাপ্লাই করেছিলেন ক্রিকেট লিজেন্ড শেন ওয়ার্ন। ২০০৮ সালে আইপিএলের প্রথম সিজনে যখন বড় বড় ক্রিকেটাররা চড়া বেতনের পেছনে ছুটছিলেন, ওয়ার্ন তখন রাজস্থান রয়্যালসের সাথে চুক্তিতে চেয়ে বসেন মাত্র ০.৭৫% মালিকানা (Equity)।

৪ সিজন খেলে তাঁর মোট মালিকানা দাঁড়ায় ৩%। শুনলে অবাক হবেন, সেই সময় ওই ৩% শেয়ারের দাম কয়েক কোটিও ছিল না। কিন্তু ওয়ার্ন জানতেন ভবিষ্যতের খেলাটা কোথায়!

আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই ৩% শেয়ারের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকা! অথচ খেলার সময় তাঁর মোট বেতন ছিল মাত্র ৯ কোটি টাকার মতো।

--টাকার পেছনে না ছুটে অ্যাসেট (Asset) বা মালিকানার পেছনে ছুটলে সাম্রাজ্য তৈরি হয়। পুষ্পা রাজের সেই ৪% আর ওয়ার্নের ৩% আজ প্রমান করে দিল—দূরদর্শী চিন্তা থাকলে আপনিই হবেন 'দ্য রুল'।

পুষ্পা রাজের ভাষায়—"ইয়ে ধাান্দা হ্যায়, অউর ম্যায় ইসকা ডন!" 💥

👍লাইক শেয়ার কমেণ্ট করেন✅

আমার লাইফে সবচেয়ে বাস্তববাদী লোকজন দেখেছি নোয়াখালীর। ঢাকায় যখন মেসে ছিলাম তখন নোয়াখালীর দুইজন মানুষকে দেখেছি। এই দুইজনকে...
20/03/2026

আমার লাইফে সবচেয়ে বাস্তববাদী লোকজন দেখেছি নোয়াখালীর। ঢাকায় যখন মেসে ছিলাম তখন নোয়াখালীর দুইজন মানুষকে দেখেছি। এই দুইজনকে দেখেই আমার মোটামুটি ধারণা হয়েছে আর কী। যারা নোয়াখালীর লোকজনের সাথে মিশেছেন তারা একমত কিনা জানাবেন।

আমি যে দুইজনকে দেখেছি তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, পাশাপাশি তেজগাঁও রেলস্টেশনে একটা মোবাইল মেরামতের দোকান চালাইতো। সর্বশেষ যখন আমি ঢাকা থেকে আসি তার এনবিআরে জব হয়।

আরেকজন ছিলেন আমাদের মেসের পাশে একটা কোচিং সেন্টার পরিচালনা করতেন, ভালো ইংরেজি পড়াতেন। পরবর্তীতে তিনি একটা সরকারি স্কুলের শিক্ষক হিসেবে জব করছেন।

দ্বিতীয়জনকে দেখতাম ঈদের সময়ও বাড়ি যাইতেন না। আমরা সবাই যখন ঈদ উপলক্ষে বাড়ি চলে আসতাম, তিনি তখন মেসে থাকতেন। এমন তার খুব অভাব। তার পারিবারিক অবস্থা বেশ ভালো। কিন্তু তিনি বলতেন একদিনের জন্য এত খরচ করে বাড়ি যাওয়ার মানে হয় না। বিশেষ করে ঈদুল ফিতরের সময়।

আরেকটা কথা বলতেন যে তাদের এলাকার লোকজন নাকি ঘনঘন বাড়ি যাওয়া পছন্দ করে না। কেউ ঘনঘন বাড়ি গেলে নাকি তাকে কথা শোনায়। আবার যারা এলাকায় বেকার বসে থাকে তাদেরও।

নোয়াখালীর লোকজনের আরেকটা বিষয় দেখেছি সেটা হলো তারা ক্যারিয়ার নিয়ে খুব সচেতন। অর্থাৎ তারা যেভাবে হোক একটা ইনকাম সোর্স বের করবে। ছোটখাটো হলেও কোনো একটা কাজ করবে।

আবার একটা ঘটনা বলেছিলেন যে তার পরিচিত একজন লোক ৬-৭ বছর পর বিদেশ থেকে তিন মাসের ছুটিতে ঢাকা এসেছিলেন। ঢাকায় ড্রাইভিং শিখে ঢাকা থেকেই ব্যাক করেছেন, গ্রামে একবারও যাননি।

হয়তো অধিকাংশ না, তবে নোয়াখালী অঞ্চলের লোকজনের ভেতরে কোমলতা হয়তো কম থাকতে পারে কিন্তু তারা বাস্তববাদী।

অপরদিকে আমরা যারা উত্তরবঙ্গের, তারা প্রচণ্ড ঘরমুখো। আমাদের ভেতরে দরদ বেশি, আমাদের আবেগ বেশী। আমরা ঈদ করার জন্য সবচেয়ে কষ্ট করে গ্রামে ফিরি। আমরা বেশিদিন বাড়ির বাইরে থাকতে পারি না। আমরা ঘনঘন বাড়ি আসি। এবং আমাদের এই অঞ্চলে পারিবারিক বন্ধন সম্ভবত তুলনামূলকভাবে বেশী।

ছবিটা মাছরাঙা টিভির একটা ক্লিপ থেকে নেওয়া। বৃষ্টিতে ভিজে ছেলেটা একদম কাঁপতেছে। আমি জানি না এই ট্রেনের গন্তব্য কোথায় কিন্তু কেন যেন মনে হচ্ছে এটা উত্তরবঙ্গেই যাচ্ছে।
#বাড়িফেরা #ঈদযাত্রা #ঈদুলফিতর

কালো পোশাক পরা সোহেল নামের ছেলেটিকে একটি ভিডিওতে দেখা গেছে। সে খুব সহজে পানিতে ঝাঁ'প দিয়ে বা পাশের লঞ্চে উঠে নিজের প্রাণ...
19/03/2026

কালো পোশাক পরা সোহেল নামের ছেলেটিকে একটি ভিডিওতে দেখা গেছে। সে খুব সহজে পানিতে ঝাঁ'প দিয়ে বা পাশের লঞ্চে উঠে নিজের প্রাণ বাঁ!চা!তে পারত। কিন্তু সে মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল নিজের কথা। 😢

কারণ পাশে বসা ছিল তার গর্ভবতী স্ত্রী। নিজের জীবনের চেয়ে স্ত্রীর জীবনই তখন তার কাছে বড় মনে হয়েছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে সং-ঘ ষ-টি ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
😭
একেই বলে দায়িত্ববোধ।
একেই বলে পুরুষ।🫂

বাস্তবতা: মানুষ বলছে “মশা আগের মতো নেই”সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে। এ...
13/03/2026

বাস্তবতা: মানুষ বলছে “মশা আগের মতো নেই”
সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে। একই অভিযোগ পাওয়া যাচ্ছে ঢাকার উপকণ্ঠের দ্রুত বর্ধনশীল এলাকা Savar এবং শিল্পাঞ্চল Ashulia থেকেও।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন,
এই মশা যেন আগের মতো নয়। কয়েল, স্প্রে বা সাধারণ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করলেও উপদ্রব কমছে না। ফলে সামাজিক মাধ্যমে এবং স্থানীয় আলোচনায় একটি প্রশ্ন ঘুরছে: “এটা কি নতুন ধরনের মশা?”

গবেষণা যা বলছে

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী ঢাকায় বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে Culex mosquito প্রজাতির মশা। এই মশা সাধারণত নোংরা পানি, ড্রেন বা নর্দমায় দ্রুত বংশবিস্তার করে এবং রাতে বড় ঝাঁকে আক্রমণ করে।

অন্যদিকে ডেঙ্গুর জন্য দায়ী Aedes aegypti প্রজাতির মশা পরিষ্কার পানিতে জন্মায় এবং দিনের বেলা বেশি সক্রিয় থাকে।

আরেকটি প্রজাতি Aedes albopictus, যাকে এশিয়ান টাইগার মশা বলা হয়, শহর ও উপশহর উভয় পরিবেশেই দ্রুত বিস্তার ঘটাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিউলেক্স মশার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় অনেক মানুষের কাছে মনে হচ্ছে যেন “নতুন ধরনের” মশা দেখা দিয়েছে। বাস্তবে এটি নতুন নয়, তবে এর বিস্তার ও আচরণ এখন বেশি দৃশ্যমান।

কেন ঢাকায় ও সাভারে মশা বাড়ছে

গবেষণা ও নগর পরিবেশ বিশ্লেষণ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নির্দেশ করছে।

১. অপরিকল্পিত নগরায়ণ
ঢাকা শহর দ্রুত সম্প্রসারণের ফলে অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একই প্রবণতা দেখা যাচ্ছে সাভারেও।

২. বন্ধ ড্রেন ও দূষিত পানি
অপরিষ্কার নর্দমা ও স্থির পানি কিউলেক্স মশার জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে।

৩. নির্মাণাধীন প্রকল্প
ছাদ, বেসমেন্ট বা নির্মাণ সামগ্রীতে জমে থাকা পানি এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র।

৪. বর্জ্য ব্যবস্থাপনার সংকট
প্লাস্টিক বোতল, টায়ার বা ফেলে দেওয়া কন্টেইনারে জমে থাকা পানি মশার লার্ভা তৈরির বড় উৎস।

৫. জলবায়ু পরিবর্তন
তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাত মশার প্রজনন মৌসুম দীর্ঘ করছে।

সাভারের স্থানীয় বাস্তবতা

সাভারের অনেক এলাকায় স্থানীয়রা অভিযোগ করছেন—

ড্রেন নিয়মিত পরিষ্কার হয় না

খাল ও জলাশয় সংকুচিত হয়ে গেছে

শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল

নির্মাণাধীন প্রকল্পে পানি জমে থাকে

এই পরিস্থিতি মশার বংশবিস্তারকে সহজ করে তুলছে।

কেন মানুষ বলছে “মশা ভিন্ন”?

সাধারণ মানুষের এই ধারণার পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে।

কিউলেক্স মশা বড় ঝাঁকে আক্রমণ করে

রাতে বেশি সক্রিয় থাকে

কিছু ক্ষেত্রে কীটনাশকের প্রতি আংশিক প্রতিরোধ তৈরি হতে পারে

পরিবেশগত পরিবর্তনে তাদের আচরণ বদলাতে পারে

এই কারণেই অনেকের কাছে মনে হচ্ছে মশা আগের তুলনায় ভিন্ন।

জনস্বাস্থ্য ঝুঁকি

মশার উপদ্রব শুধু অস্বস্তি নয়; এটি বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে, যেমন—

ডেঙ্গু

চিকুনগুনিয়া

ফাইলেরিয়াসিস

সাভারের মতো ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল এলাকায় এই ঝুঁকি আরও বেশি।

সাভার ইয়ুথ প্রতিবাদী প্ল্যাটফর্ম ( SACU ) মনে করে সাভার ও আশুলিয়ায় মশার সমস্যা এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সংকেত। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সমাধানের জন্য জরুরি পদক্ষেপ:

১. নিয়মিত ড্রেন পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন
২. নির্মাণাধীন প্রকল্পে পানি জমে থাকা প্রতিরোধে পরিদর্শন
৩. বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম
৪. শিল্পাঞ্চলে পরিবেশ ব্যবস্থাপনায় কঠোর নজরদারি
৫. নাগরিক সচেতনতা বৃদ্ধি

শেষ কথা

মশার উপদ্রবকে অনেক সময় ছোট সমস্যা মনে করা হয়। কিন্তু বাস্তবে এটি নগর ব্যবস্থাপনা, পরিবেশ ও জনস্বাস্থ্যের বড় একটি সূচক।

ঢাকা শহরের সংকেত এখন সাভারেও স্পষ্ট। এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও গভীর হতে পারে।

👣 রাতে ঘুমানোর আগে পায়ের ত'লায় তেল মালিশ করার জাদুকরী উপকারিতা! 🌿​আমাদের পায়ের পাতায় লুকিয়ে আছে পুরো শরীরের সুস্থতার চাব...
09/03/2026

👣 রাতে ঘুমানোর আগে পায়ের ত'লায় তেল মালিশ করার জাদুকরী উপকারিতা! 🌿
​আমাদের পায়ের পাতায় লুকিয়ে আছে পুরো শরীরের সুস্থতার চাবিকাঠি! রিফ্লেক্সোলজি অনুযায়ী, পায়ের তা'লুর বিভিন্ন পয়েন্টের সাথে আমাদের শরীরের ভেতরের অ'ঙ্গ-প্রত্যঙ্গে:র সরাসরি যো'গসূত্র রয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র ৫ মিনিট পায়ের তলা'য় হালকা গর'ম তেল মা'লিশ করলে শরীরের কোন অ'ঙ্গের কী উপকার হয়, চলুন ছবির সাথে মিলিয়ে জেনে নিই:

​🧠 মস্তিষ্ক (পায়ের বুড়ো আঙুলের ডগায়): সারাদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে যায়। এটি স্নায়ুকে শান্ত করে, ফলে রাতে খুব গ'ভীর ও প্রশান্তির ঘুম হয়।

​👁️ 👂 চোখ এবং কান (আঙুলের নিচের অংশে): যারা সারাদিন মোবাইল বা কম্পিউটারে কাজ করেন, তাদের চোখের ক্লান্তি দূর করতে এটি দারুণ কাজ করে। পাশাপাশি দৃষ্টিশক্তি ও শ্রবণের সুস্থতা বজায় রাখে।

​🫁 🫀 ফুসফুস এবং হৃদপিণ্ড (পায়ের পাতার উপরের অংশে): বু'কে র'ক্ত চলাচল স্বাভাবিক রাখে। এটি শ্বাস-প্রশ্বাসের উন্নতি ঘটায় এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।

​🍲 পাকস্থলী ও অন্ত্র (পায়ের মাঝখানের ও নিচের অংশে): হজমশক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। যাদের গ্যাস, ব'দহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য এই পয়েন্টে মালিশ করা খুবই উপকারী।

​🩸 কিডনি বা বৃ'ক্ক (পায়ের ঠিক মাঝখানে): কিডনির পয়েন্টে মালিশ করলে শরীরের ক্ষ"তিকর ট"ক্সিন বা ব'র্জ্য পদা'র্থ সহজে বের হয়ে যেতে সাহায্য করে।

​🦋 থাইর'য়েড ও অ'গ্ন্যাশয়: হরমো'নের সঠিক ভারসাম্য রক্ষায় এবং শরীরের এনার্জি লেভেল ঠিক রাখতে সাহায্য করে।

​🦴 হাড় ও জয়েন্ট: পায়ের বাইরের দিকের অংশে মালিশ করলে মেরুদণ্ড ও জয়েন্টের ব্যথা উপশম হয়।

​💡 কোন তেল মালিশ করবেন?
​সরিষার তেল: সবচেয়ে বেশি উপকারী! ২-৩ চামচ সরিষার তেলের সাথে এক বা দুই কোয়া রসুন ও সামান্য মেথি দিয়ে হালকা গরম করে নিন। এই তেল পায়ের তলায় মালিশ করলে শরীরের যেকোনো ব্যথা ও ক্লান্তি দ্রুত দূর হয়।
​নারকেল তেল বা তিলের তেল: গরমকালে বা ত্বক বেশি শুষ্ক থাকলে খাঁটি নারকেল তেল বা তিলের তেলও ব্যবহার করতে পারেন।
​✅ নিয়ম: রাতে বিছানায় যাওয়ার আগে পা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিন। এরপর তেল নিয়ে প্রতি পায়ে ২-৩ মিনিট হালকা হাতে আঙুলের ড'গা দিয়ে চা'প দিয়ে দিয়ে মালি'শ করুন।
​আজকের রাত থেকেই শুরু করুন আর সকালে উঠে ফ্রেশ অনুভব করুন! পোস্টটি শেয়ার করে আপনার কাছের মানুষদেরও এই সহজ স্বাস্থ্য টিপসটি জানার সুযোগ করে দিন। 👇

💥😔 Insult (ইনসাল্ট) – অপমান💥😔 Humiliate (হিউমিলিয়েট) – বিয়ে করা💥😔 Humiliation (হিউমিলিয়েশন) – লাঞ্ছনা💥😔 Disgrace (ডিসগ...
06/03/2026

💥😔 Insult (ইনসাল্ট) – অপমান
💥😔 Humiliate (হিউমিলিয়েট) – বিয়ে করা
💥😔 Humiliation (হিউমিলিয়েশন) – লাঞ্ছনা
💥😔 Disgrace (ডিসগ্রেস) – অসম্মান
💥😔 Shame (শেম) – লজ্জা / অপমান
💥😔 Dishonor (ডিসঅনার) – অসম্মান করা
💥😔 Disrespect (ডিসরেসপেক্ট) – অসম্মান
💥😔 Mock (মক) – উপহাস করা
💥😔 Ridicule (রিডিকিউল) – বিদ্রূপ করা
💥😔 Taunt (টন্ট) – তাচ্ছিল্য করা

💥😔 Scorn (স্কর্ন) – অবজ্ঞা
💥😔 Contempt (কনটেম্পট) – তুচ্ছতাচ্ছিল্য
💥😔 Degrade (ডিগ্রেড) – অপদস্ত করা
💥😔 Degradation (ডিগ্রেডেশন) – অবনমন / অপদস্থতা
💥😔 Embarrass (এমবারাস) – বিব্রত করা
💥😔 Embarrassment (এমবারাসমেন্ট) – বিব্রত অবস্থা
💥😔 Defame (ডিফেম) – মানহানি করা
💥😔 Defamation (ডিফামেশন) – মানহানি
💥😔 Slander (স্ল্যান্ডার) – কুৎসা রটানো
💥😔 Libel (লাইবেল) – লিখিত মানহানি

💥😔 Bully (বুলি) – জুলুম করা
💥😔 Bullying (বুলিং) – জুলুমবাজি
💥😔 Harass (হ্যারাস) – হয়রানি করা
💥😔 Harassment (হ্যারাসমেন্ট) – হয়রানি
💥😔 Abuse (অ্যাবিউজ) – গালাগালি / নির্যাতন
💥😔 Verbal abuse (ভার্বাল অ্যাবিউজ) – কথার অপমান
💥😔 Threaten (থ্রেটেন) – হুমকি দেওয়া
💥😔 Threat (থ্রেট) – হুমকি
💥😔 Intimidate (ইনটিমিডেট) – ভয় দেখানো
💥😔 Intimidation (ইনটিমিডেশন) – ভয়ভীতি

💥😔 Oppress (অপ্রেস) – নিপীড়ন করা
💥😔 Oppression (অপ্রেশন) – নিপীড়ন
💥😔 Suppress (সাপ্রেস) – দমন করা
💥😔 Suppression (সাপ্রেশন) – দমন
💥😔 Reproach (রিপ্রোচ) – ভর্ত্সনা করা
💥😔 Rebuke (রিবিউক) – তিরস্কার করা
💥😔 Reprimand (রিপ্রিমান্ড) – শাসন করা
💥😔 Criticize (ক্রিটিসাইজ) – সমালোচনা করা
💥😔 Criticism (ক্রিটিসিজম) – সমালোচনা
💥😔 Blame (ব্লেম) – দোষারোপ করা

💥😔 Accuse (অ্যাকিউজ) – অভিযোগ করা
💥😔 Accusation (অ্যাকিউজেশন) – অভিযোগ
💥😔 Curse (কার্স) – অভিশাপ / গালি
💥😔 Curse at (কার্স অ্যাট) – গালি দেওয়া
💥😔 Jeer (জিয়ার) – বিদ্রূপ করা
💥😔 Sneer (স্নিয়ার) – তাচ্ছিল্য ভরা হাসি
💥😔 Snub (স্নাব) – অবজ্ঞা করা
💥😔 Ignore (ইগনোর) – উপেক্ষা করা
💥😔 Neglect (নেগলেক্ট) – অবহেলা করা
💥😔 Undermine (আন্ডারমাইন) – দুর্বল করা

💥😔 Betray (বিট্রে) – বিশ্বাসঘাতকতা করা
💥😔 Betrayal (বিট্রেয়াল) – বিশ্বাসঘাতকতা
💥😔 Exploit (এক্সপ্লয়ট) – সুযোগ নেওয়া
💥😔 Exploitation (এক্সপ্লয়টেশন) – শোষণ
💥😔 Violate (ভায়োলেট) – লঙ্ঘন করা
💥😔 Violation (ভায়োলেশন) – লঙ্ঘন
💥😔 Torture (টর্চার) – নির্যাতন করা
💥😔 Torturous (টর্চারাস) – কষ্টদায়ক
💥😔 Maltreat (মলট্রিট) – দুর্ব্যবহার করা
💥😔 Mistreat (মিসট্রিট) – খারাপ ব্যবহার করা

💥😔 Belittle (বিলিটল) – ছোট করা
💥😔 Demean (ডিমিন) – অপমান করা
💥😔 Discredit (ডিসক্রেডিট) – সুনাম নষ্ট করা
💥😔 Outrage (আউটরেজ) – চরম অপমান
💥😔 Outrageous (আউটরেজাস) – জঘন্য
💥😔 Stigmatize (স্টিগমাটাইজ) – কলঙ্কিত করা
💥😔 Stigma (স্টিগমা) – কলঙ্ক
💥😔 Shameful (শেমফুল) – লজ্জাজনক
💥😔 Shameless (শেমলেস) – নির্লজ্জ
💥😔 Disapproval (ডিসঅ্যাপ্রুভাল) – অসম্মতি
Little school bd
💥😔 Disdain (ডিসডেইন) – ঘৃণাভরে অবজ্ঞা
💥😔 Displeasure (ডিসপ্লেজার) – অসন্তোষ
💥😔 Hostile (হোস্টাইল) – শত্রুভাবাপন্ন
💥😔 Hostility (হোস্টিলিটি) – বৈরিতা
💥😔 Insensitive (ইনসেনসিটিভ) – সংবেদনহীন
💥😔 Offensive (অফেনসিভ) – অপমানজনক
💥😔 Offend (অফেন্ড) – অপমান করা
💥😔 Offense (অফেন্স) – অপমান
💥😔 Abase (অবেস) – হেয় করা
💥😔 Abasement (অবেসমেন্ট) – হেয় প্রতিপন্ন করা
💥 He insulted me. – সে আমাকে অপমান করেছে।
💥 She felt humiliated. – সে অপমানিত বোধ করেছিল।
💥 They laughed at him. – তারা তাকে উপহাস করেছিল।
💥 He was embarrassed. – সে লজ্জিত হয়েছিল।
💥 She was ignored. – তাকে উপেক্ষা করা হয়েছিল।
💥 He was mocked. – তাকে উপহাস করা হয়েছিল।
💥 She felt ashamed. – সে লজ্জিত বোধ করেছিল।
💥 They blamed her. – তারা তাকে দোষ দিয়েছিল।
💥 He was treated badly. – তার সাথে খারাপ আচরণ করা হয়েছিল।
💥 She cried silently. – সে নীরবে কেঁদেছিল।

💥 He was called names. – তাকে বাজে নামে ডাকা হয়েছিল।
💥 She felt disrespected. – সে অসম্মানিত বোধ করেছিল।
💥 They made fun of him. – তারা তাকে নিয়ে মজা করেছিল।
💥 He felt small inside. – সে নিজেকে ছোট মনে করেছিল।
💥 She was laughed at. – তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছিল।
💥 He lowered his head. – সে মাথা নিচু করেছিল।
💥 She avoided people. – সে মানুষ এড়িয়ে চলত।
💥 They spread rumors. – তারা গুজব ছড়িয়েছিল।
💥 He was judged unfairly. – তাকে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল।
💥 She felt worthless. – সে নিজেকে মূল্যহীন মনে করেছিল। little school bd

💥 He was shouted at. – তার ওপর চিৎকার করা হয়েছিল।
💥 She was shamed publicly. – তাকে প্রকাশ্যে লজ্জিত করা হয়েছিল।
💥 They insulted her family. – তারা তার পরিবারকে অপমান করেছিল।
💥 He felt dishonored. – সে অপমানিত বোধ করেছিল।
💥 She was treated like nothing. – তার সাথে তুচ্ছের মতো আচরণ করা হয়েছিল।
💥 He was pushed aside. – তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।
💥 She felt rejected. – সে প্রত্যাখ্যাত বোধ করেছিল।
💥 They ignored his effort. – তারা তার চেষ্টা উপেক্ষা করেছিল।
💥 He felt hurt deeply. – সে গভীরভাবে আঘাত পেয়েছিল।
💥 She was criticized harshly. – তাকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছিল।

💥 He was humiliated at work. – কর্মস্থলে তাকে অপদস্থ করা হয়েছিল।
💥 She felt mentally broken. – সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।
💥 They laughed behind her back. – তারা তার পেছনে হাসাহাসি করেছিল।
💥 He was insulted online. – তাকে অনলাইনে অপমান করা হয়েছিল।
💥 She felt left out. – সে নিজেকে বাদ পড়া মনে করেছিল।
💥 He was blamed for everything. – সব কিছুর জন্য তাকে দোষ দেওয়া হয়েছিল।
💥 She felt helpless. – সে অসহায় বোধ করেছিল।
💥 They disrespected his opinion. – তারা তার মতামতকে অসম্মান করেছিল।
💥 He lost his dignity. – সে মর্যাদা হারিয়েছিল।
💥 She felt embarrassed in public. – সে জনসমক্ষে লজ্জিত হয়েছিল।

💥 He was treated unfairly. – তার সাথে অন্যায় আচরণ করা হয়েছিল।
💥 She was insulted by words. – কথার মাধ্যমে তাকে অপমান করা হয়েছিল।
💥 They rejected him openly. – তারা তাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিল।
💥 He felt unwanted. – সে নিজেকে অপ্রয়োজনীয় মনে করেছিল।
💥 She was ignored by friends. – বন্ধুদের দ্বারা সে উপেক্ষিত হয়েছিল।
💥 He felt degraded. – সে অপমানিত বোধ করেছিল।
💥 She was made to feel guilty. – তাকে অপরাধী মনে করানো হয়েছিল।
💥 They embarrassed him at school. – তারা স্কুলে তাকে লজ্জায় ফেলেছিল।
💥 He felt socially rejected. – সে সামাজিকভাবে প্রত্যাখ্যাত বোধ করেছিল।
💥 She was insulted in a meeting. – মিটিংয়ে তাকে অপমান করা হয়েছিল।
Little school bd
💥 He felt powerless. – সে অসহায় বোধ করেছিল।
💥 She was compared unfairly. – তাকে অন্যায়ভাবে তুলনা করা হয়েছিল।
💥 They ignored her presence. – তারা তার উপস্থিতি উপেক্ষা করেছিল।
💥 He was made fun of daily. – প্রতিদিন তাকে নিয়ে মজা করা হতো।
💥 She felt deeply ashamed. – সে গভীরভাবে লজ্জিত ছিল।
💥 He was criticized without reason. – কারণ ছাড়াই তাকে সমালোচনা করা হয়েছিল।
💥 She felt emotionally hurt. – সে মানসিকভাবে আঘাত পেয়েছিল।
💥 They insulted him loudly. – তারা তাকে জোরে অপমান করেছিল।
💥 He felt uncomfortable. – সে অস্বস্তি বোধ করেছিল।
💥 She was humiliated intentionally. – তাকে ইচ্ছাকৃতভাবে অপদস্থ করা হয়েছিল।
Little school bd
💥 He was looked down upon. – তাকে নিচু চোখে দেখা হয়েছিল।
💥 She felt isolated. – সে বিচ্ছিন্ন বোধ করেছিল।
💥 They treated him rudely. – তারা তার সাথে রূঢ় আচরণ করেছিল।
💥 He was embarrassed by mistakes. – ভুলের জন্য সে লজ্জিত হয়েছিল।
💥 She felt emotionally weak. – সে মানসিকভাবে দুর্বল ছিল।
💥 He was publicly criticized. – তাকে প্রকাশ্যে সমালোচনা করা হয়েছিল।
💥 She felt ignored at home. – বাসায় সে উপেক্ষিত বোধ করত।
💥 They insulted her appearance. – তারা তার চেহারা নিয়ে অপমান করেছিল।
💥 He felt disappointed. – সে হতাশ হয়েছিল।
💥 She was unfairly accused. – তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছিল।

💥 He felt deeply embarrassed. – সে গভীরভাবে লজ্জিত হয়েছিল।
💥 She was humiliated by lies. – মিথ্যার মাধ্যমে তাকে অপদস্থ করা হয়েছিল।
💥 They rejected his ideas. – তারা তার ধারণা প্রত্যাখ্যান করেছিল।
💥 He felt mentally stressed. – সে মানসিক চাপে ছিল।
💥 She was insulted repeatedly. – তাকে বারবার অপমান করা হয়েছিল।
💥 He felt emotionally drained. – সে মানসিকভাবে ক্লান্ত ছিল।
💥 She was treated without respect. – তার সাথে সম্মান ছাড়া আচরণ করা হয়েছিল।
💥 They ignored his feelings. – তারা তার অনুভূতি উপেক্ষা করেছিল।
💥 He felt hurt and ashamed. – সে আঘাতপ্রাপ্ত ও লজ্জিত ছিল।
💥 She was made to feel small. – তাকে ছোট মনে করানো হয়েছিল।
little school bd

💥 He was embarrassed in front of others. – অন্যদের সামনে সে লজ্জিত হয়েছিল।
💥 She felt dishonored in society. – সমাজে সে অপমানিত বোধ করেছিল।
💥 They insulted him for no reason. – কোনো কারণ ছাড়াই তাকে অপমান করা হয়েছিল।
💥 He felt rejected by everyone. – সে সবার দ্বারা প্রত্যাখ্যাত বোধ করেছিল।
💥 She was unfairly criticized. – তাকে অন্যায়ভাবে সমালোচনা করা হয়েছিল।
💥 He felt ashamed of himself. – সে নিজেকে লজ্জিত মনে করেছিল।
💥 She was treated harshly. – তার সাথে কঠোর আচরণ করা হয়েছিল।
💥 They humiliated him in class. – তারা ক্লাসে তাকে অপদস্থ করেছিল।
💥 He felt deeply insulted. – সে গভীরভাবে অপমানিত হয়েছিল।

😔 Humiliate (হিউমিলিয়েট) – অপমান করা

পড়া শেষে Done লিখুন!
সবার সাথে শেয়ার করুন ✅🎉

Address

Bashundhara R/A
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Akasher Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category