14/10/2024
২৩ তলা বিল্ডিং এর সমান একটা রকেট কে খপ করে মাটি থেকে এত উপরে ধরে ফেলা জরুরি কেন? মাটি তে নামতে দিলে কি হয়?
১ - মাটি তে নামতে চাইলে রকেটে ল্যান্ডিং গিয়ার লাগাতে হয় (রকেটের পা) - এই ল্যান্ডিং গিয়ার অনেক ভারী হয়। একারণে আবার এক্সট্রা ফুয়েল লাগে রকেট উপরে পাঠানোর সময়।
অনেক সময় দেখা গেছে, এই ল্যান্ডিং গিয়ারের ওজন টুক স্পেস এ পাঠাতে যেই এক্সট্রা ফুয়েল এবং এফোর্ট লাগে - এর থেকে আরেকটা রকেট বানায় ফেলা সহজ।
অনেক কোম্পানি SpaceX কে এজন্য বলেছিল রকেট না ধরার ট্রাই করে, ল্যন্ডিং গিয়ার এর ঝামেলায় না যেয়ে রকেট পানি তে ফেলে দিতে। ঐ ওজন টুকু বরং আরো পে লোড পাঠানো তে ইউজ করতে।
২- মাটি তে নামতে হলে রকেটের যে এক্সস্ট টা মাটি তে হিট করে - এই জিনিস এত গরম যে ল্যান্ডিং প্যাড এর স্টিল, মেটাল সব গলিয়ে ফেলে। ঐ ল্যান্ডিং প্যাড এর আবার বিশাল মেরামত লাগে।
আবার মাটির এত কাছে এসে যখন ল্যান্ড করে - আশপাশের অনেক কিছু রকেটে হিট করে - রকেট ও ড্যামেজ হয়।
৩- আকাশে ৭ টা স্কুল বাসের সমান এই জিনিস কে খপ করে ধরে ফেলা গেলে আরেকটা বড় সুবিধা হল রি-ইউজের জন্য সময় কম লাগা। যেহেতু ক্ষতি অনেক কম - মাস খানেকের মধ্যেই আবার পাঠানোর জন্য রেডি হয়ে যায় এই বস্তু।
৪- পৃথিবী তে যেমন সমতল পাওয়া বা বানানো সহজ, চাঁদে বা মঙ্গলে কাহিনী এরকম না। ওখানে একটা সমতল ল্যান্ডিং প্যাড বানানো - তারপর প্রতি টা ল্যান্ডিং এর পরে আবার মেরামত করা - এটা অসম্ভব কাজ।
আবার সমতল না হলে রকেট ল্যান্ড করানো যাবে না।
তাই এই চপস্টিক সিস্টেম টার কারণে এখন চাঁদে বা মঙ্গলেও রি-ইউজেবল রকেট ল্যান্ড করানো যাবে। :)
-Khalid Farhan