17/02/2026
এই ফুলটা দেখার আগেই এটার নাম জেনেছিলাম অনেক অনেক আগে, রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতা থেকে| এতো পছন্দের ছিলো কবিতাটা| তারপর জাপানে এসে দেখেছিলাম পুরো জাপান যেন ক্যামেলিয়ার রাজত্ব | সাধারণত বাড়ির প্রাচীর হিসেবে লাগায় ওরা এই গাছ| অনেক প্রজাতির ক্যামেলিয়া আছে এখানে| ওরা ক্যামেলিয়াকে বলে সুবাকি| প্রচন্ড শীতেও ফুটে এই ফুল,তাই সুবাকি ওদের কাছে শক্তির প্রতীক।
এবার জাপান আসার সময় আমার রং এর প্যালেট ভুলে রেখে এসেছি :'( | তাই অল্প কিছু রঙ দিয়ে ছবিটা আঁকায় রঙের ভ্যারিয়েশন কম|