21/10/2020
মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কে নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো! এই ২০,০০০ জনের মধ্যে মজনু নামে এক বাংলাদেশীও আছেন।
বিল গেটস ২০,০০০ আবেদনকারীকেই এক সঙ্গে একটা বড় হলরুমে ডেকে বললেন- এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, কেবল তারা থাকবেন। বাকিরা দয়া করে আসতে পারেন।
২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। মজনু মনে মনে ভাবলো- আমি বরং দাঁড়িয়েই থাকি.... জাভা প্রোগ্রামিং এমন কী জিনিস! চাকরিটা পেলে দুইদিনে না হয় শিখে নেবো...।
বিল গেটস এবার বললেন, এখানে যাদের নেটওয়ার্কিং-এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।
১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। মজনু মনে মনে ভাবলো- নেটওয়ার্কিং আর এমন কী জিনিস, চাকরিটা পেলে দুইদিনের মামলা...!
বিল গেটস এবার বললেন, এখানে যাদের উইন্ডোজ ও লিনাক্স-এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা দয়া করে আসতে পারেন।
৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন।
মজনু মনে মনে ভাবলো- ব্যাপার না। চাকরিটা পেলে দুইদিনে শর্ট কোর্স করে ফেলবো।
বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ভালোমতো বলতে পারেন, তারা থাকবেন আর বাকিরা দয়া করে আসতে পারেন।
২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন।
কেবল দুইজন তখনো অপেক্ষমান- মজনু আর আরেক ভদ্রলোক। বিল গেটস বললেন, তোমরা দু’জন আমাদের সকল চাহিদা পূরণ করেছো। তোমাদের এখন আমি টেস্ট নেবো। তবে তার আগে তোমরা দু’জন একে অপরের সঙ্গে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি...।
মজনু পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বলল, ও মনু, কেমন আছো?
পাশের ভদ্রলোক দাঁত বের করে হেসে বললেন, বালা আছি, আফনে কেমুন?
Collected.