SeriesBd

SeriesBd This page is all about story more specifically entertainment with video . Tutorials are in Bangla, Hindi, Urdu .

If you are a video creator or a general public then please do check our youtube tutorials . nijhum owns this page .Thank you so much

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন...! চমৎকার লাগলো কিছু কথা..হলি ক্রস কলেজের প্রিন্সিপা...
24/07/2021

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন...! চমৎকার লাগলো কিছু কথা..
হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ
"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "
"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"
"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"
"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"
"মেয়েরা তোমাদের বয়সী ছেলেগুলা তোমাদের জন্য নয়,তারা ঐ পাশের স্কুলের ছোট বোনদের জন্য৷ "
"সমবয়সী ছেলের সাথে প্রেম করবে না,পরে দেখা যাবে ছোটবোনকে বিয়ে করে নিয়ে এসে পায়ে সালাম করে জিজ্ঞাস করবে,আপা ভাল আছেন? ”
"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"
"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"
"মেয়েরা, 'না' বলতে শিখবে।"
"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"
"the world is burning and someone is pouring petrol in it"
"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”
" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"
"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।"
"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"
"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"
"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"
"sit straight, back straight"
"dont waste your tears for silly reasons, they are precious like you"
"Hope for the best, prepare for the worst"
"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"
"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"
"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "
"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"
"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"
"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি 😠।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি 😇।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"
"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"
"শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবে? না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি"
"হাসব্যান্ডের সাথে ভাবসম্প্রসারণ-এ আর শাশুড়ি সাথে সারাংশে কথা বলবে।"
"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"
"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"
'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤
"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"
"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"
"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"
"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।
"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"
"no news is good news"
"Good luck bad luck, who knows?
Only God knows"
"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"
"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"
"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"
"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"
"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"
"Celebrate your failure."
"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"
"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"
"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"
"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "
"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"
"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"
"Don't be so expensive, Don't be so cheap!"
" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"
"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."
- 𝔖𝔦𝔰𝔱𝔢𝔯 𝔖𝔥𝔦𝔨𝔥𝔞 🌾
(ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ)
🌴

কপি

10/07/2021
09/07/2021
welcome to my business page
27/06/2021

welcome to my business page

আসসালামুয়ালাইকুম ,

আমি নিঝুম । আমি একজন গ্রাফিক্স ডিজাইনার , Gift Hall এই দোকানের উদ্যোক্তা , Dui Tir channel এ ইউটিউবার , শিক্ষক এবং Radio Funday এর একজন আরজে । আমার উদ্দেশ্য একটাই । আমি চাই , সবাই যেন উপহার পাওয়ার আনন্দটা উপভোগ করতে পারে এবং একটা ভালো জিনিস পেয়ে যাতে তা অনেকদিন ব্যবহার করতে পারে । আমি এটা গর্ব করে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে , এই ষ্টোরে রাখা প্রত্যেকটা জিনিসের গুণগত মান অত্যন্ত ভালো । এখান থেকে কোন জিনিস কিনে ইনশাল্লাহ আপনাকে হতাশ হতে হবে না । আপনি যদি এখান থেকে একবার কোন জিনিস কিনেন , ইনশাল্লাহ আপনার বার বার ইচ্ছা করবে এখান থেকে জিনিস কিনার জন্য , এটা আমার গ্যারান্টি । এই ষ্টোর থেকে জিনিস অর্ডার করার জন্য কিছু নিয়ম আছে চলুন তা জেনে নেয়া যাক ।

পেইজ রুলস♥️

•পেইজ ইনবক্সে ভদ্রতা বজায় রেখে কথা বলুন।😊

•আমাদের নিজস্ব কস্টিং এর ওপর ভিত্তি করে মূল্য নির্ধারন করা হয়। অন্য কোনো পেইজের প্রোডাক্ট-প্রাইস মেনশন করে তুলনা না করার অনুরোধ রইলো। কেননা সবার কেনা-দাম, যাতায়াত ভাড়া, প্যাকেজিং খরচ, লেবার ভাড়া, প্রফিট রেন্জ এক না।

•দ্রুত রেসপন্স দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। রেসপন্সে ডিলে হলে প্রোডাক্ট সম্পর্কিত আপনার সকল প্রশ্ন একসাথেই করে রাখুন।

•নাম, ঠিকানা, একাধিক মোবাইল নাম্বার (কেননা কল রিসিভ না করলে পার্সেল ব্যাক আসে) ও অর্ডারকৃত প্রোডাক্ট এর নাম মেনশন করে অর্ডার প্লেস করতে হবে।♥️

•অর্ডার কনফার্ম করার পর পরই মেমো আর ব্যাগ রেডি করা হয় সুতরাং ভেবে চিন্তে অর্ডার প্লেস করবেন।🤗 কেননা পার্সেল রেডি হয়ে গেলে অর্ডার ক্যানসেল এর সুযোগ নেই।

•পার্সেলটি কারো জন্য গিফ্ট হিসেবে নির্দিষ্ট দিনে পাঠাতে চাইলে আমাদের ইনফর্ম করুন। জন্মদিনের কার্ড বা উপহার মোড়ক Gift Hall এর পক্ষ থেকে ফ্রী তে দেয়া হবে 💝😁

•ডেলিভারি চার্জ পার্সেলের ওজন ও সাইজ অনুযায়ী কিছুটা ভ্যারি করবে।

•অর্ডার কনফার্ম করার পরের দিন পার্সেল ডেলিভারি সার্ভিসকে দিয়ে দেয়া হয়। 😀

•ডেলিভারি সার্ভিস তাদের সুবিধা অনুযায়ী পরবর্তী ৩-৪ দিনের মধ্যে পার্সেল পৌঁছানোর চেষ্টা করে।

•শুক্রবার ডেলিভারি সার্ভিসের অফ ডে, শুক্রবার কাউন্ট করা যাবে না🚫

•প্রোডাক্ট ডেলিভারিম্যানের সামনে অবশ্যই চেক করে নিবেন।
ডেলিভারিম্যান চলে যাওয়ার পর কোন কমপ্লেইন্টস নেয়া হবেনা৷ ডেলিভারিম্যানের সামনে চেক করবেন, কোন প্রবলেম থাকলে আমাদের সাথে সাথেই জানাবেন।

•ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারে পার্সেল পাঠানো হয়। কুরিয়ার চার্জ + পার্সেলের মূল্য+ বিকাশ ক্যাশ আউটের টাকা - একসাথে বিকাশ করতে হবে।

•গ্রুপে পার্সেলের ছবি, ক্রেতার নাম সহ আপডেট দেয়া হয়,প্রয়োজনে আ্যড হয়ে নিতে পারেন।

•বিকাশে পে করলে ক্যাশ-আউট এর টাকা যোগ হবে ইন টোটাল।

•প্রোডাক্ট পাওয়ার পর মনে করে একটু ইনফর্ম করতে হবে😁♥️

•কোনো কারনবশত পাঁচ দিনের মধ্যে পার্সেল না গেলে আমাদের ইনফর্ম করুন। আমরা খোঁজ নিয়ে জানাবো।

•আট দিনের আগে, অলরেডি ডেলিভারি সার্ভিসের নিকট হস্তান্তরকৃত পার্সেলের অর্ডার ক্যানসেল করা সম্ভব নয়। কেননা পার্সেল ব্যাক আসলে (ডেলিভারি চার্জ+ ব্যাকিং চার্জ) টোটাল ১৫০/১৬০ টাকা আমাদের কাছ থেকে নেয়া হয়। প্যাকেজিং খরচও আমাদের বহন করতে হয়।

•আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সুবিধার কথা ভেবে সার্ভিস আরো এগিয়ে নেয়ার। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।😁♥️

♥️ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতো কষ্ট করে সবগুলো নিয়ম পড়ার জন্য । এই ছোট্ট পরিবারে আপনাকেে স্বাগতম । আশা করি এই পরিবারের একজন সদস্য হতে পেরে আপনার ভীষণ আনন্দ হচ্ছে । সবাই সুস্থ থাকবেন , ভালো থাকবেন । এই করোনা পরিস্থিতিতে আপনজনের প্রতি খেয়াল রাখবেন । সবার জন্য রইল শুভকামনা । ♥️

--- Gift Hall

27/06/2021

New video on duitir plz support us

16/06/2021

How to go live with streamyard 🤗☺️

16/06/2021

Facebook live audio problem solved 🤗☺️

06/06/2021

What a skill of robbery 😂😂😂

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when SeriesBd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to SeriesBd:

Share