09/03/2026
গত দুই বছর ধরে ক্লে ট্রাই করবো করবো করে আর করা হয়নাই। খালি কিন্তু কিন্তু ভাব, "যদি ভালো না হয়?"। নিজের ইনারসেল্ফের ঢংয়ের জ্বালায় নিজেই বিরক্ত। অবশ্যই ফার্স্ট ট্রাই পারফেক্ট হবে না। তাই বলে কি শুরু করবো না?
অবশেষে এই রোজার মাসে একদিন ইফতারের পর বসে Mouldit ক্লে এর প্যাকেট ভাঙলাম। খুলে দেখি ক্লে শক্ত হয়ে গেছে :") শুরুতেই একটা ফাঁড়া।
যাহোক আমার কাছে আরেকটা প্যাকেট ছিল। ওইটা ছিল মোটামুটি। একটু তেলতেলা টাইপ লাগছিল হার্ডনারের পার্ট গুলো৷ হাতে, ম্যাটে লেগে যাচ্ছিলো আঠাআঠা হয়ে, পাউডার হাতে দিয়ে নিতে হইছে দলাইমলাইয়ের সময়। রুটি বেলার সময় যেরকম একটু আটা দিয়ে নেওয়া লাগে ওইরকম। শেষমেশ একটা গোলাপ ফুল, একটা নরমাল ফুল (যেটা দেখতে ফুল কম জেলিফিশ বেশি) আর ছোট্ট একটা ফুড চার্ম বানাইছি, পাউরুটির ওপর ডিম পোচ বসানো। কালার করলে বুঝা যাবে।
আপাতত সবচেয়ে ভালো পিসটার ছবি দেওয়া হইলো। এখনো রঙ করি নাই। এয়ার ড্রাই ক্লে তাই এখানেও তাড়াহুড়া করে বানানো লাগে, নাইলে শক্ত হয়ে যায়, আর ইউস করা যায় না। ভেজালের শ্যাষ নাই।
গোলাপ কেমন লাগলো বইলেন। যদিও এদ্দূর পড়ার মত অ্যাটেনশন স্প্যান আল্লাহ অনেক আগেই আমাদের জেনারেশন থেকে তুলে নিছেন (ইনক্লুডিং মি)
আমার ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ।