Kazi Munna

Kazi Munna প্রামাণ্যচিত্র, সত্যনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ কিছু।

13/08/2021

We have olympic biscuits, but no olympic medal !!

Bangladesh took part probably in 9 olympic games so far with out wining any medal !!!!!

Something is surely wrong with us !!

Moral of the story " we prefer biscuits over medals"

Solaiman Shukhon

13/08/2021

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কিছু গ্রা‌মে এক‌টি পদ্ধ‌তি চালু র‌য়ে‌ছে। সে‌টি হ‌লো, গ্রা‌মের কেউ য‌দি কো‌নো অপরা‌ধের স‌ঙ্গে জ‌ড়ি‌য়ে প‌ড়ে তাহ‌লে তা‌কে নি‌য়ে বৈঠকে বসে মুরু‌ব্বিরা। এরপর এ‌কে এ‌কে ওই অপরাধী মানুষ‌টির ফে‌লে আসা জীব‌নের সফলতাগু‌লো তু‌লে ধরা হয় বৈঠ‌কে। কেউ বলত, ছোটবেলায় তোমা‌দের খুব অভাব ছিল। তোমার মু‌খে দুধ তু‌লে দিত পারত না তোমার বাবা। তি‌নি তোমার জন‌্য অ‌নেক কষ্ট ক‌রে দুধ কি‌নে আন‌তেন।
আ‌রেকজন বল‌তেন, ছোট‌বেলায় তু‌মি খুব মেধাবী ছি‌লে। স্কু‌লের শিক্ষকরা যখন তোমার প্রশংসা কর‌তো তখন আমরা হিংসায় জ্বলতাম।
অন‌্য আ‌রেকজন বলত, এলাকার ম‌ধ্যে তু‌মি সব‌চে‌য়ে ভা‌লো ফুটবল খেল‌তে। তোমার অ‌নেক প্রতিভা ছিল। অথচ তু‌মি এখন বি‌ভিন্ন অপরা‌ধের স‌ঙ্গে জ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছ। এগু‌লো তোমার কাজ না।
সবাই যখন তা‌কে ভা‌লোবাসা ও আদর দি‌য়ে এসব স্মৃ‌তি ম‌নে ক‌রি‌য়ে দি‌তো, তখন সে চিৎকার ক‌রে কাঁদত। এক পর্যা‌য়ে সবাই‌কে বলত আর সে অপরাধ কর‌বে না। আসুন না আমরাও চালু ক‌রি এমন ব‌্যবস্থা।

12/08/2021

চরিত্র এমন এক সম্পদ বিক্রি করলে দাম পাবে না!
আর বিক্রি না করলে অনেক দামী।
-নেলসন ম্যান্ডেলা

বাসে পাশের সিটে বসে থাকা ব্যক্তির হঠাৎ লক্ষ্য করলাম মাস্কের নিচ দিয়ে তাজা রক্তের স্রোত বেড়িয়ে আসছে।😥 আমিতো ভয় পেয়ে গেল...
11/08/2021

বাসে পাশের সিটে বসে থাকা ব্যক্তির হঠাৎ লক্ষ্য করলাম মাস্কের নিচ দিয়ে তাজা রক্তের স্রোত বেড়িয়ে আসছে।😥 আমিতো ভয় পেয়ে গেলাম কি হলো লোকটার ? লোকটি তাড়াহুড়া করে মাস্কটি খুলে ফেলল। ততক্ষণে তার সাদা জামাটিও লাল হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই ? খুব বেশি খারাপ লাগছে ?
আরে না না কিছু হয় নাই। ভয় পাইয়েন না। পান খাইতে ছিলাম। মাস্কের লাইনে নতুন তো,জানালা দিয়ে পানের পিক ফেলাইতে গেছিলাম। মুখে মাক্স এর কথা মনে আছিল না😂😁😄।

ধুর মিয়া এগুলো কোন কথা...!
দিছিলেন তো ভয় লাগাইয়া.. 😂😁😄

আমরা অনেকেই জানিনা বর্তমানে আমাদের ব্যাংক প্রতিষ্ঠান গুলো কাদের মালিকানায়। যারা জানিনা তারা জেনে নি কোন ব্যাংকের মালিক ক...
08/08/2021

আমরা অনেকেই জানিনা বর্তমানে আমাদের ব্যাংক প্রতিষ্ঠান গুলো কাদের মালিকানায়। যারা জানিনা তারা জেনে নি কোন ব্যাংকের মালিক কে :
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ব্যাংক চলে মূলত আমানতকারীদের টাকায়। ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংককে নিয়ন্ত্রণ করে। সে হিসেবে ব্যাংকের কোন মালিক হয় না তবে বাংলাদেশে নিয়ন্ত্রণকারি কর্তৃপক্ষই থাকেন মালিকের ভূমিকায়।

প্রতিষ্ঠাকালের উপর ভিত্তি করে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে চারটি জেনারেশনে ভাগ করা হয়।

🎆প্রথম জেনারেশন ব্যাংক(১৯৮০-১৯৯০):

➡️১. এবি ব্যাংক(১৯৮২) (প্যাসিফিক গ্রুপ-মোরশেদ খান)।

➡️২. সিটি ব্যাংক (১৯৮৩) (পারটেক্স গ্রুপ, আনোয়ার গ্রুপ সহ ১৩ জন উদ্যোক্তা) ।

➡️৩. আইসিবি ইসলামী ব্যাংক (১৯৮৭)।

➡️৪. আইএফআইসি ব্যাংক (১৯৮৩) (বেক্সিমকো গ্রুপ- সালমান এফ রহমান, ইসলাম গ্রুপ)।

➡️৫. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (১৯৮৩) (এস আলম গ্রুপ)।

➡️৬. ন্যাশনাল ব্যাংক (১৯৮৩) (সিকদার গ্রুপ, হোসাফ গ্রুপ) ।

➡️৭. পূবালী ব্যাংক (১৯৮৩) (বারোজন ব্যবসায়ী উদ্যোক্তা)।

➡️৮. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড- ইউসিবিএল (১৯৮৩) (সাইফুজ্জামান চৌধুর জাবেদ এমপি পরিবার, পারটেক্স গ্রুপ, মাস্কো গ্রুপ, ইউনুস্কো গ্রুপ সহ ১০ জন উদ্যোক্তা)।

➡️৯. উত্তরা ব্যাংক (১৯৮৩) (আফতাব গ্রুপ সহ ১০ জন উদ্যোক্তা)।

🎆দ্বিতীয় জেনারেশন ব্যাংক(১৯৯১-১৯৯৬):

➡️১. আল আরাফা ইসলামী ব্যাংক (১৯৯৫) (এস আলম গ্রুপ) ।

➡️২. ঢাকা ব্যাংক (১৯৯৫) (মির্জা আব্বাস) ।

➡️৩. ডাচ বাংলা ব্যাংক (১৯৯৬) (সায়েম আহমেদ ও ডাচ ফাইন্যান্স এজেন্সি) ।

➡️৪. ইস্টার্ন ব্যাংক(১৯৯২) (ইউনিক গ্রুপ, এমজিএইচ গ্রুপ, মীর নাসির হোসেন সহ ৬ জন উদ্যোক্তা)।

➡️৫. এনসিসি ব্যাংক (১৯৯৩) (হাবিব গ্রুপ)।

➡️৬. প্রাইম ব্যাংক (১৯৯৫) (ইস্ট কোস্ট গ্রুপ, আমিন জুয়েলার্স, পলমল গ্রুপ, মেঘনা গ্রুপ সহ আটজন উদ্যোক্তা)।

➡️৭. সোশ্যাল ইসলামী ব্যাংক(১৯৯৫) (এস আলম গ্রুপ) ।

➡️৮. সাউথইস্ট ব্যাংক (১৯৯৫) (জেলবন্দি রাগীব আলী সহ ৯ জন উদ্যোক্তা)।

🎆তৃতীয় জেনারেশন ব্যাংক(১৯৯৬-২০০৯):

➡️১. ব্র্যাক ব্যাংক (২০০১) (ব্র্যাক)।

➡️২. বাংলাদেশ কমার্স ব্যাংক (১৯৯৯) (এস আলম গ্রুপ)।

➡️৩. ব্যাংক এশিয়া (১৯৯৯) (র্্যাংস গ্রুপ, সিনহা গ্রুপ) ।

➡️৪. এক্সিম ব্যাংক(১৯৯৯) (নজরুল ইসলাম মজুমদার)।

➡️৫. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (১৯৯৯) ( এস আলম গ্রুপ)।

➡️৬. যমুনা ব্যাংক (২০০১) (স্ট্যান্ডার্ড গ্রুপ, সিটি গ্রুপ, রবিনটেক্স গ্রুপ, গাজী গ্রুপ, কটন গ্রুপ সহ ৯ জন উদ্যোক্তা)।

➡️৭. মার্কেন্টাইল ব্যাংক (এসএ গ্রুপ- শাহাবুদ্দিন আলম, এজি গ্রুপ সহ ১০ জন উদ্যোক্তা)।

➡️৮. মিচুয়াল ট্রাস্ট ব্যাংক (১৯৯৯) (স্বদেশ গ্রুপ, এপেক্স, এসিআই, শেলটেক, ব্রিটানিয়া গ্রুপ সহ ১০ জন উদ্যোক্তা)।

➡️৯. ওয়ান ব্যাংক (১৯৯৯) (এইআআরসি গ্রুপ)।

➡️১০. প্রিমিয়ার ব্যাংক (১৯৯৯) (ডা. এইচবিএম ইকবাল) ।

➡️১১. স্ট্যান্ডার্ড ব্যাংক(১৯৯৯) (মূলত চট্টগ্রামভিত্তিক ১৩ জন ব্যবসায়ী) ।

➡️১২. শাহজালাল ইসলামী ব্যাংক (২০০১) (হামীম গ্রুপ, ফকির গ্রুপ, আনোয়ার খান এমপি সহ ১৩ জন উদ্যোক্তা)।

➡️১৩. ট্রাস্ট ব্যাংক (১৯৯৯) (সেনা কল্যাণ সংস্থা)।

🎆চতুর্থ জেনারেশন ব্যাংক(২০০৯-বর্তমান):

➡️১. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বেঙ্গল গ্রুপ) ।

➡️২. সিটিজেন ব্যাংক (আইনমন্ত্রী আনিসুল হক) ।

➡️৩. কমিউনিটি ব্যাংক (পুলিশ কল্যাণ ট্রাস্ট) ।

➡️৪. মেঘনা ব্যাংক (এইচ এন আশিকুর রহমান এমপি, নসরুল হামিদ বিপু এমপি, হাবিব গ্রুপ)।

➡️৫. মধুমতি ব্যাংক (শেখ সালহউদ্দিন এমপি, শেখ ফজলে নূর তাপস) ।

➡️৬. মিডল্যান্ড ব্যাংক (মনিরুজ্জামান খান খন্দকার - আয়কর আইনজীবী) ।

➡️৭. এনআরবি ব্যাংক (হারামাইন পারফিউম গ্রুপ ও ১২ জন উদ্যোক্তা) ।

➡️৮. এনআরবি কমার্শিয়াল ব্যাংক (১০ জনবাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী উদ্যোক্তা) ।

➡️৯. গ্লোবাল ইসলামী ব্যাংক (এস আলম গ্রুপ) ।

➡️১০. পদ্মা ব্যাংক (চৌধুরী নাফিস শারাফাত)।

➡️১১. সীমান্ত ব্যাংক (বিজিবি) ।

➡️১২. সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবি গ্রুপ, এসকিউ, সানমুন গ্রুপ সহ কয়েকজন উদ্যোক্তা) ।

➡️১৩. ইউনিয়ন ব্যাংক (এস আলম গ্রুপ)

বাংলাদেশে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যাংক ৫ টি। অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রুপালী ব্যাংক এবং সোনালী ব্যাংক।

🎆স্পেশালাইজড ব্যাংক হিসেবে ৯ টি ব্যাংক বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

➡️১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ।
➡️২. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ।
➡️৩. বাংলাদেশে কৃষি ব্যাংক ।
➡️৪. বাংলাদেশ সমবায় ব্যাংক ।
➡️৫. গ্রামীণ ব্যাংক।
➡️৬. কর্মসংস্থান ব্যাংক ।
➡️৭. পল্লী সঞ্চয় ব্যাংক ।
➡️৮. প্রবাসী কল্যাণ ব্যাংক ।
➡️৯. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ।

🎆শতভাগ বিদেশি মালিকানাধীন ৯ টি ব্যাংক বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

➡️১. আল-ফালাহ ইসলামী ব্যাংক ।
➡️২. সিটি ব্যাংক এনএ ।
➡️৩. কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ।
➡️৪. হাবিব ব্যাংক।
➡️৫. এইচএসবিসি ।
➡️৬. ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ।
➡️৭. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।
➡️৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং
➡️৯. উরি ব্যাংক ।

সংগৃহীত

দেশ ও জাতির সাথে এত তামাশা কেন  ???হচ্ছে টা কি এইসব ??? বেক্সিমকো কে একক ভাবে টিকার এজেন্ট দিতে গিয়ে দেশের কোটি কোটি মান...
06/08/2021

দেশ ও জাতির সাথে এত তামাশা কেন ???
হচ্ছে টা কি এইসব ???
বেক্সিমকো কে একক ভাবে টিকার এজেন্ট দিতে গিয়ে দেশের কোটি কোটি মানুশ কে ভয়াবহ হুমকির মধ্যে ফেলেছে।

সংগৃহীত ঃ-

05/08/2021

জীবনে প্রথম দেখলাম
নায়িকা বিপদে আর নায়কদের খবর নাই🤫🤣

02/08/2021

ইংরেজি কবিতার বাংলাদেশের বিভিন্ন জেলার ভার্সন - যদি এমন হয়?

J***y, J***y
Yes, Papa?
Eating sugar?
No, papa!
Telling lies?
No, papa!
Open your mouth
Ah, ah, ah!
রাজশাহী ভার্সন:
জনি জনি।
বুলেন আব্বা।
চিনি খ্যাছিস?
না আব্বা।
মিথ্যা কথা বুলছিস?
না আব্বা।
মুখ খুলতো মামুর ব্যাটা।
হা! হা! হা!

যশোর ভার্সন:
জনি! জনি!
কি আব্বা?
চিনি খাইচিস?
না, আব্বা!
মিত্যে কচ্চিস?
না, আব্বা!
হা করদিন!
হে হে হে!
চাঁপাই ভার্সন:
জনি! জনি!
জ্বি আব্বা?
চিনি খ্যাছো?
না আব্বা।
মিচ্ছ্যা কথা কহিছো?
না আব্বা।
মুখ খুল ব্যাডা...
হা! হা! হা!
বরিশাল ভার্সন:
জনি জনি!
কি অইছে আব্বা?
চিনি খাইতে আছো?
না আব্বা।
মিত্তা কতা কইতে আছো?
না আব্বা।
আক্কর দেহি...
হা! হা হা
নোয়াখালি ভার্সন:
এরওই জনি
কিয়া হইচে আব্বা?
চিনি খওরি, কেন?
না আব্বা।
মিছা হতা কওরি কিল্লাই?
না আব্বা, কিয়া কন এগিন।
আক্কর চাই।
হা হা হা
চট্টগ্রাম ভার্সন:
জইন্না জইন্না
ও আব্বা কি ওইয়েদে? কিল্লাই পুজর লর?
চিনি হাইয়ুচ?
ন বাপ , আই ন হাই।
মিচা হতা কেল্লাই হদ্দি?
ন বাপ।আই আচা হতা হইর।
আ গর.
হা হা হা।
বগুড়া ভার্সন:
জনি জনি!
কি কচ্চেন আব্বা?
চিনি কি খাচু তুই?
না আব্বা।
মিছা কতা কিসোক কলু?
না আব্বা!
হা করেক...
হা! হা! হা!
নাটোর ভার্সন:
জনি জনি!
কি কইচ্চেন আব্বা?
চিনি খাইচ্চু নাকি রে বা?
না আব্বা।
মিত্ত্যা কতা কচ্চু নাকি রে বা?
না আব্বা।
মুক খুলেক তো...
হা! হা! হা!
পুরান ঢাকা ভার্সন:
জনি আব্বে জনি!
আব্বে হালায় ডাকো ক্যালা?
চিনি খাই হালাইছোস?
আব্বে না খাইনাইক্কা
মিছা কথা কছ ক্যালা..
এক্টু ও মিছা কইনাইক্কা
মুখ খুল
হা! হা! হা!
সিলেটি ভার্সন:
জনি জনি
জি আব্বা!
ছিনি খাইছছ নি রে ফুত!
কিওর? খেগুয়ে খইছে ইতা?
মিছা মাতরে নি?
খোদার খছম খাইছি না,
আ খর বেঈমানর ফুয়া
হা হা হা

দিনাজপুর ভার্সন:
জনি জনি,
কোহেক আব্বা,
তুই চিনি খাইছি?
না আব্বা,
মিছা কাথা কহেছি?
না আব্বা,,
হা করেক তো দেখো,
হা হা হা ....🤓🤓

কুমিল্লা ভার্সন (তোফা আল ফুরসত)

জইন্না জইন্না
কিতা আব্বা?
চিনি খাআস?
না আব্বা।
মিসা কতা কঅস?
না আব্বা।
আঁক কর,
হেহ হেহ হেহ।

অমপুরিয়া ভার্সন( রংপুর)
(বুলু রাণী ঘোষ)

জনি জনি,
জ্বে আব্বা।
চিনি খালু?
নোমায় আব্বা।
মিছাং কলু?
নোমায় আব্বা।
মুখ খোলেক
হা হা হা।

বাউনবাইড়ার(মাসুমা ঠাকুর)

জইন্নারে অ জইন্না:
ডাকতাছুই আব্বা।
ছিনি খাইছসনি?
না আব্বা।
মিছা কতা কইতাছস?
না আব্বা।
মুকডা হা কর দেহি?
হা হা হা।🙃

নারায়ণগঞ্জ, ভার্সন,
(বি আর বিলকিস)

জনি রে অ জনি
ডাহ কে আব্বা?
চিনি খাইছছ?
না তো আব্বা,
মিছা কতা কইতাছছ ক্যা?
না আব্বা,
আক্কর দেহি,
হা হা হা হা

01/08/2021

অভিমানের কালো মেঘ জমতে থাকে
জমতে জমতে একসময় পাথরের মত শক্ত হয়ে যায়।
সেটাকে তখন ঠিক আর অভিমান বলা যায় না..
সারাদিন সে আপনাকে ম্যাসেজ দেয়,কল দেয়।
আপনি ধরেই নিলেন সে তো আপনারই! আপনাকে ছেড়ে থাকার সাধ্য তাহার নাই!
আপনার অবহেলা তার চোখে আঙ্গুল দিয়ে তাকে বুঝিয়ে দিবে,সে আপনাকে ছাড়াও বাঁচতে পারে!
আপনি না হয় তাকে ছাড়া শুক্র,শনি, এমনকি রবিবারও থাকতে পারলেন, সোম না হয় মঙ্গলবার থেকে সে ঠিকই আপনাকে ছাড়া বাঁচতে শিখে যাবে।
একদিন অবাক হয়ে লক্ষ্য করবেন,সে আপনাকে ছাড়া দিব্যি আছে!
সারাদিনে তার আর আপনার খোঁজ নেওয়ার প্রয়োজন হয় না। অথচ ব্যক্তিগত জীবনে,সামাজিক জীবনে সে আপনার জন্য কতকিছুই না করলো।
আপনার অবহেলা থেকে জন্ম নেওয়া অভিমান এতটাই শক্ত পাথরের মত হয়ে গেছে যে,হাজার চেষ্টাতেও সে পাথর ভাঙবে না..
ব্যস্ততার অজুহাতে কাউকে ভুলে থাকার অজুহাত অতি পুরানো! এটা এখন আর কাউকে নতুন করে বুঝিয়ে দেওয়ার বিষয় না, অজুহাত শুধু তর্ক ঠেকায়,মনে ঠাঁই পায়না।
যেদিন তার চোখে আপনার জন্য অবহেলা
দেখবেন,সেইদিন আপনার ভেতরটা ঠিক
সেভাবেই দুমড়ে-মুচড়ে যাবে,যেভাবে তার
ভেতরটাও একদিন দুমড়ে-মুচড়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল।

01/08/2021

নফসকে নিয়ন্ত্রণের ব্যাপারে কিছু পরামর্শঃ-
১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।
২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবেনা ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।
৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।
৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যিক? উত্তর না হলে ওই কথা বলার দরকার নাই।
৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার করুন।
৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করতে হবে।
৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করতে হবে। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।
৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।
৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করা। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।
১০. দৃষ্টি অবনত রাখা। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।
১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।
১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷
১৪.রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।
১৫.তাহাজ্জুদ সালাতের অভ্যাস করুন নিয়মিত। ইনশাআল্লাহ রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।
লেখাটার প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক।
আমিন।🖤

Address

Mohinee Mohon Das Lan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kazi Munna:

Share