Book Lamp

Book Lamp বিনোদন প্রেমীদের স্বাগত, বই, সিনেমা,সিরিজ নিয়ে আড্ডা হোক নিয়মিত

মেঘাচ্ছন্ন আকাশ ছুঁয়েছে পদ্মা সেতুকে।
30/08/2026

মেঘাচ্ছন্ন আকাশ ছুঁয়েছে পদ্মা সেতুকে।

টং
22/08/2026

টং

লেখক এই উপন্যাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ঢাকা শহরে উত্থাল সময়কালকে তুলে ধরেছেন৷ পাশাপাশি বগুড়ার এক গ্রামের...
18/08/2026

লেখক এই উপন্যাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ঢাকা শহরে উত্থাল সময়কালকে তুলে ধরেছেন৷ পাশাপাশি বগুড়ার এক গ্রামের তৎকালীন অবস্থাকে ফুটিয়ে তুলেছেন ৷

আমার কাছে ভালো লেগেছে৷
চিলেকোঠার সেপাই
আখতারুজ্জামান ইলিয়াস
৩০৪ পৃষ্ঠা

আমি সাধারণ ফাস্ট রিডার৷ কিন্তু এখন স্লো রিডার হয়ে গেছি। প্রায় ২০ দিনে অর্ধেক পড়েছি৷ টার্গেট এই মাসে পুরোটা শেষ করা৷
13/08/2026

আমি সাধারণ ফাস্ট রিডার৷ কিন্তু এখন স্লো রিডার হয়ে গেছি। প্রায় ২০ দিনে অর্ধেক পড়েছি৷ টার্গেট এই মাসে পুরোটা শেষ করা৷

এই উপন্যাসের একেকটি আলাদা চরিত্র নিয়েই একটি উপন্যাস লেখা যাবে। সবগুলো চরিত্রই অনন্য৷ তার মধ্যে প্রধান – মালু, রাবু আপা, ...
28/07/2026

এই উপন্যাসের একেকটি আলাদা চরিত্র নিয়েই একটি উপন্যাস লেখা যাবে। সবগুলো চরিত্রই অনন্য৷ তার মধ্যে প্রধান – মালু, রাবু আপা, জাহেদ ভাই, সেকান্দর মাস্টার, লেকু, আম্বুরি, হুরমতি, ফজর আলী, রমজান, ফেলু মিয়া, রামদয়াল, ফাতেমা আপা, রিহানা, অশোকদা, রাকীব ভাই ইত্যাদি ।

বাকুলিয়া গ্রাম থেকে মালুর পথচলা শুরু তারপর কলকাতা, ২য় বিশ্বযুদ্ধ, দাঙ্গা , ৪৭ এর দেশ ভাগের কারণে ঢাকায় যাওয়া। আবার রাবু আপার চিঠি পেয়ে সেই বাকুলিয়াতেই ফিরে আসা৷

আমার কাছে খুবই ভালো লেগেছে৷ দারুণ! দারুণ ..

বই : সংশপ্তক
লেখক : শহীদুল্লা কায়সার
প্রথম প্রকাশ ১৯৬৫
চারুলিপি
উপন্যাস
পৃষ্ঠা ৪০০
১৬ - ২১ জুলাই, ২০২৬

ঢাকার অলিগলিতে এক বিকেল
17/07/2026

ঢাকার অলিগলিতে এক বিকেল

অনেক দিন পর পড়ছি। বইয়ের নাম কী হতে পারে?
17/07/2026

অনেক দিন পর পড়ছি।
বইয়ের নাম কী হতে পারে?

বইয়ের নাম ‘নি’। কিন্তু কেন এমন নাম তার কারণ জানতে পারিনি৷ তবে ‘নি’ দ্বারা এমন এক প্রজাতিতে বুঝিয়েছেন যারা গল্পের নায়ক মব...
26/04/2026

বইয়ের নাম ‘নি’। কিন্তু কেন এমন নাম তার কারণ জানতে পারিনি৷ তবে ‘নি’ দ্বারা এমন এক প্রজাতিতে বুঝিয়েছেন যারা গল্পের নায়ক মবিনুর রহমানের স্বপ্নে দেখা দেয়৷ যাদের লম্বা লম্বা সাদা দাঁড়ি। বিশেষ ক্ষমতাসম্পন্ন।

গল্পে মবিনুর রহমান নীলগঞ্জ হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক। নিরলস এবং অদ্ভুত এক মানুষ। যার বিরুদ্ধে গম চুরির অভিযোগ আনা হয়। ফলে কোমরে দড়ি বেধে থানায় নেওয়া হয়।

আর তার ছাত্রী রূপা। যে তাকে খুব পছন্দ করে। তাছাড়া কালিপদ, ধর্ম শিক্ষক জালালুদ্দিন, হেডমাস্টার হাফিজুল কবির, তানভির, জেবা, রফিক, ওসি প্রমুখ অনেকেই আছেন।

অনেক অনেক দিনপর বই পড়লাম। ভালো লেগেছে৷

বই : নি
হুমায়ূন আহমেদ
২৬ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত বর্ষবরণ ১৪৩৩ ‘বৈশাখী শোভাযাত্রা’৷
14/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত বর্ষবরণ ১৪৩৩ ‘বৈশাখী শোভাযাত্রা’৷

কত?  ২০ টাকা
13/04/2026

কত?
২০ টাকা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Book Lamp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Book Lamp:

Shortcuts

Share