27/05/2020
আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ড সংগীতের এক কিংবদন্তি পুরুষ। যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত দাঁড়িয়েছে, তাদের একজন ছিলেন তিনি। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় তিনি মন জয় করে চলেছেন বাঙালি হৃদয়।
ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর। তার চাওয়ায় যেন পূর্ণতা পেল।
ভালো মানুষ হয়েই আচমকা সবার কাছ থেকে বিদায় নিলেন উপ মহাদেশের প্রখ্যাত গিটারিস্ট। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছে আপামর জনতা। যেন তিনি মিউজিশিয়ান নয়, ছিলেন একজন ম্যাজিশিয়ান।
আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ড সংগীতের এক কিংবদন্তি পুরুষ। যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত দাঁড়িয়েছে, তাদের ....