30/11/2023
সবার মনের মতো হবো বলে পৃথিবীতে আসিনি। আমাকে কারা ঘৃ'ণা করলো তাদের দেখার সময় হয়ে উঠে না, যারা ভালোবাসে তাদের নিয়ে চরম ব্যস্ত থাকায়, আমার কাছের মানুষের সংখ্যা হাতে গনার মতো, আমি জানি এই সংখ্যাও একসময় কমে আসবে। অনেকেই আছে, সামনে এসে হাসি মুখে কথা বলে, তবে তাদের মধ্যে সবাই আমাকে ভালোবাসে না।
আমার হাতের কাছে পৃথিবীর অনেক তিতো সত্য আছে, যা আমি জানি। মু'খোশের আড়ালে অনেকেই প্রিয়বন্ধু অথবা আত্মীয় হয়ে উঠেছে। মু'খোশ ছাড়া তারা মানুষ শব্দের অর্থ ধরে রাখতে জানে না। আমি এমন অনেক কাছের মানুষ এরিয়ে চলি, পরিচয় অনেকদিনের বলে মুখের উপর বলতে পারি না! যা আসলে বলে দেওয়ার দরকার। কাছে অনেক মানুষ থাকে, যারা আসলে শ'ত্রুপক্ষের চেয়েও জঘ'ন্য।
আপনার ব্যক্তি জীবন আপনার, তা নিয়ে যাদের মাথা ব্য'থা থাকে, সে যেইহোক এমন আগাছা পরিষ্কার করে ফেলা উত্তম। ম'রে গেলে কেউ কাউকে মনে রাখে না, বেঁ'চে থাকাকালীন আপনি কেনো অযথা তাদের কথা ভাববেন বলুন!