Bhoot TV

Bhoot TV Ghost TV is an online program to tell the truth about a scary and frightening story. Where Vj zaif invites guests to share their experiences.

অনেকেই জানতে চায়, বান মারা এটা কি ও কেমন...দেখুন ভালো করে ....একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয় একটি পুতুল!! এটিকে একজন ব...
12/10/2020

অনেকেই জানতে চায়, বান মারা এটা কি ও কেমন...

দেখুন ভালো করে ....

একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয় একটি পুতুল!! এটিকে একজন বিশেষ মানুষের জামা,চুল,নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মত করে দাফন করে দেয়া হয় একটি কবরের উপরে। যাকে কালো যাদুর বান বলে।

যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটি এর প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। #নাউজুবিল্লা

নবীজি বলেছেন:- যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে, তারা ঈমান নিয়ে মরতে পারবেনা।

কিভাবে যাচাই করবেন আসলেই আপনি যাদুগ্রস্থ কিনা তাদের জন্য এই পোস্ট উপকারী হবে, নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ মিলেঃ

১। চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।

২। কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।

৩। ব্যাকপেইন। বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।

৪। (মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন এর সমস্যা।

৫। প্রায়সময় পেট ব্যথা থাকা।

৬। দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।

৭। তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।

৮। হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।

৯। পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।

১০। বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।

১১। কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।

১২। শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।

১৩। ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালেও ভয়ংকর স্বপ্ন দেখা।

১৪। স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমনঃ কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।

১৫। স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।

১৬। স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।

১৭। স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।

১৮। স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড়বড় গাছ দেখা।

এসব লক্ষণ যদি মিলে যায় তাহলে ভেবে নিবেন আপনি যাদুগ্রস্ত।

হাত 🤲এমন ভাবে করে- শুরা ইখলাস,সূরা নাস,সূরা ফালাক এইভাবে এক সাথে ৩ বার পরে হাতে ফু দিয়ে সারা শরীরে মুছে দিলে সমস্ত প্রকার জাদু,বান,জ্বীনের দৃষ্টি থেকে আল্লাহ বাচিয়ে রাখবেন ইনশা আল্লাহ❤

যখন হযরত মুহাম্মাদ (স) বান মারা হয়েছিল তখন এই ৩ টি সূরা নাজিল হয় এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে মুক্তি পান😊সুবানহান আল্লাহ

একদিন নবীজী জাদুর প্রভাবে মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তে লাগলেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতে লাগলেন। প্রায় ছ‘মাস এই অবস্থায় কাটল। এ সময় পর্যন্ত জিব্রাইল তার কাছে কোন ওহী নিয়ে আগমন করেনি।

একদিন নবী স্বপ্নে দেখলেন দু‘ব্যক্তি তার কাছে এল। তাদের একজন তার শিয়রে বসল ও অন্যজন পায়ের কাছে। শিয়রে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, ‘তার অসুখটা কি?’

সে বলল, ‘ইনি জাদুগ্রস্থ।’

প্রথম ব্যক্তি বলল, ‘কে জাদু করল?’

সে বলল, ‘ইহুদিদের মিত্র লবীদ ইবনে আ‘সামের পরিবার।’

প্রথম ব্যক্তি বলল, ‘কি বস্তুতে জাদু করেছে?’

সে বলল, ‘একটি চিরুণীতে।’

প্রথম ব্যক্তি বলল, ‘চিরুণীটি কোথায়?’

সে বলল, ‘খেজুর ফলের আবরণীতে ‘বির যরওয়ান’ কূপে (Well of Dharwan)।’

পরদিন নবীজী লোক পাঠিয়ে কূপ থেকে সেটি উদ্ধার করে আনালেন। অতঃপর যখন তার গ্রন্থিগুলো খুলে দেয়া হল তিনি সুস্থ্য হলেন। এর পরপরই ফালাক ও নাস সূরাদ্বয় অবতীর্ণ হয়-

বল, আমি আশ্রয় গ্রহণ করেছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।-(১১৩:১-৫)

বল, আমি আশ্রয় গ্রহণ করেছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মা‘বুদের কাছে তার অনিষ্ট থেকে, যে কূ-মন্ত্রণা দেয় মানুষের অন্তরে জ্বিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে।-(১১৪:১-৬)

আপনাকে কখনো বোবায় ধরে ছিলো? 😰
14/09/2020

আপনাকে কখনো বোবায় ধরে ছিলো? 😰

ছবির এই পুতুলটা সম্প্রতি কুয়েতের এক সমুদ্রের তীর পরিষ্কার করার সময় পাওয়া গেসে!! এই ছবিগুলো গত ৪ঠা জুলাই কুয়েত ভিত্তিক এক...
13/09/2020

ছবির এই পুতুলটা সম্প্রতি কুয়েতের এক সমুদ্রের তীর পরিষ্কার করার সময় পাওয়া গেসে!! এই ছবিগুলো গত ৪ঠা জুলাই কুয়েত ভিত্তিক একটা টুইটার একাউন্ট থেকে পোষ্ট করা হয়।

এই ধরণের ব্ল্যাক ম্যাজিক সাধারণত করা হয় কাউকে হত্যার জন্য। অর্থাৎ পুতুলটি যতদিন সাগরে অক্ষত থাকবে ততদিন টার্গেট ব্যক্তিটি কষ্ট করতে থাকবেন। যখন এটি পুরোপুরি বিলীন হয়ে যাবে তখন ঐ ব্যক্তিটিও মারা যাবেন।

কালো যাদু করা মহাপাপ, এটা করা কুফরি। এই ধরনের কাজ যারা করে এবং করায় তারা উভয়েই কাফের ও চিরস্থায়ী জাহান্নামী। এদেরকে জাহান্নাম থেকে বের করার কোন উপায় কোরআন-হাদিসে নেই।

সহিহ হাদিসে এসেছেঃ-
‘‘সাতটি মারাত্মক পাপ কাজের মধ্য অন্যতম একটি হচ্ছে যাদু করা, আর একটি হচ্ছে হত্যা করা" (বুখারী ২৭৬৬, মুসলিম ২৭২, আবূ দাউদ, নাসাঈ)

সুতরাং, কেউ পূর্বে এই ধরণের কাজ করলে বা করিয়ে থাকলে তাকে পুনরায় নতুন করে কালেমা পড়ে মুসলমান হতেই হবে ; তাছাড়া বিকল্প কোন পথঘাট নেই।
এসব কালো জাদু,তাবিজ করে অন্যের ক্ষতি করে,
কত সুখের সংসার আর নিষ্পাপ জীবন এদের দ্বারা নষ্ট হয়ে গেছে আল্লাহু আলম!

আল্লাহ আমাদেরকে এই ধরণের ভয়াবহ কুফুরি থেকে রক্ষা করুন। আমিন !

 #জ্বিনজাতি_সম্পর্কিত_তথ্যঃ_আল্লাহ বলেন, "আমি জ্বিন ও মানবজাতির সৃষ্টি করেছি  কেবল ইবাদতের জন্য।"_জ্বিনরা আমাদের দেখে তব...
24/08/2020

#জ্বিনজাতি_সম্পর্কিত_তথ্যঃ

_আল্লাহ বলেন, "আমি জ্বিন ও মানবজাতির সৃষ্টি করেছি কেবল ইবাদতের জন্য।"

_জ্বিনরা আমাদের দেখে তবে আমরা তাদের দেখতে পাই না। কারণ, আল্লাহ মানুষের চোখে একটি ঝিল্লি তৈরি করেছেন যাতে আমরা তাদের দেখতে না পাই।

_আমরা যদি তাদের দেখি তবে আমরা ভয়ে মারা যাব এবং শকের কারণে অন্ধ হয়ে যাব। তাদের দর্শন সত্যিই আতঙ্কজনক।

*তারা সর্বদা আমাদের চারপাশে বাস করে এবং তারা ৩ ধরণেরঃ

#ইলিফ্রিট- এরা যেকোনো জিনিস এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করার ক্ষমতা রাখে এবং এরা ডাইনি এবং যাদুকর দ্বারা নিয়ন্ত্রিত।

#আলখাবাল- এই জ্বিনেরা শৌখিন এবং তারা তাদের পোশাক পড়ে, মৃগী হয়ে মানুষকে বিরক্ত করে।

#হিলান- এরা মানুষ, বিড়াল, কুকুর, গাধা বা কোনও প্রাণীর রূপ ধরে উপস্থিত হয়।

#সাধারণতঃ তারা সকলেই দুর্বল এবং সুরা ইয়াছিন, সুরা নাস ও ফালাক্ব বা সুরা বাকারাহ শুনে তারা পালিয়ে যায়।
অতএব, আমি প্রিয় মুসলিম ভাই বা বোনকে পরামর্শ দিচ্ছি;

১। আপনি যখন কাপড় বদলান, তখন "বিসমিল্লাহির রহমানির রহিম" বলুন, যাতে তারা আপনার নগ্নতা দেখতে না পায়।

২। যখন আপনি ঘুমাবেন, আপনার ডান পাশে কাত হয়ে ঘুমোবেন এবং সুরা নাস ও ফালাক্ব পড়ুন।
কারণ জিন আপনার উপরে ঘুমাবে এবং আপনার দম বন্ধ করে দেবে এবং আপনাকে বিরক্ত করার জন্য দুঃস্বপ্ন দেখাবে।

৩। তাদের থাকার স্থান পুতুলে পিন বা নখ লাগানোর বিষয়ে সাবধান থাকুন। আপনি যদি তাদের বিরক্ত করেন তবে তারা আপনার ওপর প্রতিশোধ নেবে।

৪। মাঝরাতে উচ্চস্বরে কথা বলবেন না। কারণ এতে তারা বিরক্ত হতে পারে এবং তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে নীরবতায় আঘাত করতে পারে।

৫। একা কাঁদবেন না, কারণ আপনার পাশে থাকা জ্বিন আপনার শোকে শোকাহত হয় এবং তারা আপনাকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করে । তখন আপনার দেহের তাপমাত্রা বেশি হতে থাকবে।

৬। কিছু নিক্ষেপ করার সময় এবং উঁচু জায়গা থেকে লাফানোর সময় আল্লাহর নাম বলুন। কারণ সেখানে জিন ঘুমিয়ে থাকতে পারে। আপনি তাদের বিরক্ত করলে তারা আপনার ওপর প্রতিশোধ নেবে।

৭। টয়লেটে ঢোকার পর দু'আ না পড়ে, পস্রাব/পায়খানা করবেন না। " আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস" এই দু'আ পড়ে বসবেন।
কারণ, টয়লেট তাদের থাকার পছন্দনীয় জায়গা।

৮। যদি আপনি কোনও কারণ বা অসুস্থতা ছাড়াই কানে বাঁশি বাজার মতো শব্দ শোনেন এবং আগুনে পোড়া কিছুর গন্ধ পান,
তবে জেনে নিন যে, একটি জিন আপনার সামনে দাঁড়িয়ে আছে।

৯। যদি আপনি কোনও প্রাণী দেখেন এবং ভয় পান (বিশেষ করে রাতে),আপনি এটিকে ভয় দেখানোর চেষ্টা করলে এটি যদি সাড়া না দেয়, তবে জেনে রাখুন এটি একটি জ্বিন।

১০। আয়নার সামনে কাপড় খুলে দাঁড়াবেন না। যদি উলঙ্গ অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকান, তবে কোনো জ্বিন আপনার প্রেমে পড়তে পারে।
জ্বিন আপনার সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে এবং আপনার কাছাকাছি কেউ আসতে চাইলে তাকে আহত করবে।


#ভয়_পাবেন_না। সর্বদা আল্লাহকে স্মরণ করুন। আগুনের তাপে যেমন লোহা গলে যায়, তেমনি আল্লাহ্ তায়ালার নাম নিলে তারাও গলে দ্রবীভূত হয়ে যায়। ফলে আপনি তাদের অনিষ্ট থেকে রেহাই পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য: সবার জন্য প্রয়োজন-@১। রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছনে কেউ আছে, তাইলে শুধু ঘাড় ঘুরাবেন না। ...
17/08/2020

গুরুত্বপূর্ণ তথ্য: সবার জন্য প্রয়োজন-@

১। রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছনে কেউ আছে, তাইলে শুধু ঘাড় ঘুরাবেন না। পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। ঘাড় ঘুরালে মটকে দেবার সম্ভাবনা আছে। তবে একেবারে না তাকানো উত্তম।

২। ঘরে, মসজিদে ও বিছানায় সাপ দেখতে পেলে মারবেন না, প্রথমে চলে যেতে বলবেন। কারন জ্বীন সাপের রূপ ধারন করে থাকেন। মারলে আপনার ক্ষতি হওয়ার আশংকা আছে। আর যদি চলে না যায়, তবে বুঝবেন আসলেই ওটা সাপ। তখন মারবেন বা তাড়িয়ে দিবেন।

৩। যদি রাতে দেখেন গাছের কোন ডাল বা বাঁশ ঝুঁকে পরেছে, তবে তার ওপর বা নিচে দিয়ে যাবেন না। আয়াতুল কুরসি পড়বেন, ক্ষতির কোন আশংকা থাকলে সরে গিয়ে ঠিক হয়ে গেছে, তখন যাবেন।

৪। গভীর রাতে কেউ বাহির থেকে আপনার নাম ধরে একবার ডাকলে সাড়া দিবেন না। ৩ বার ডাকার পর সাড়া দিবেন। দেখে বুঝে সতর্কতার সহিত বের হবেন।

৫। গাছে যদি কিছু বসা দেখতে পান তাইলে তার দিকে তাকিয়ে থাকবেন না। চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন।

৬। যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই রুমে বসে আছেন। মানে নিজেকে নিজেই দেখতে পান তাহলে ভয় পাবেন না। ওটা আপনার সাথে থাকা জিন। (কারিন জিন)। শুধু চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন।

৭। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে ৩ বার থুথু ফেলবেন। -(বুখারী)

৮। পুকুরে গোছল করলে যদি বুঝতে পারেন কেউ
আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে
চিৎকার দিবেন। সাথে সাথে দোয়া ইউনুস পড়া শুরু করবেন। কারন পুকুরে বা নদীতে জিন থাকে।

৯। যদি রাতে দেখতে পান কুকুর আপনাকে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে অস্বাভাবিক মনে হয়, তাইলে যথাক্রমে মাটিতে একটা বৃত্ত (বাউন্ডারী) আঁকাবেন এবং তার ভিতর দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়বেন।

১০। যদি আপনি রাতে বারবার পথ হারিয়ে ফেলেন, একই পথে বার বার ফিরিয়ে আসছেন বা অনেক দূর যাওয়া পরও গন্তব্যে পৌছাতে পারছেন না, সাহস হারাবেন না। দাড়িয়ে আজান দিবেন। তাহলে সব ঠিক হয়ে যাবে। গয়রান নামক জিন আপনাকে ঘুরাচ্ছেন।

১১। রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আছে। চিৎকার দিবেন না। চিৎকার দিলে কোন লাভ হবে না, কারন আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না। আপনার যানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করবেন।

১২। মরা মানুষের আত্মা যদি দেখতে পান তাইলে ভয় পাবেন না। ওটা আত্মা নয়। জিন ওই মরা মানুষের রূপ ধারন করেছে। শুধু সালাম দিয়ে চলে যাবেন।

১৩। গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বামপাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে ক্রস করতে দিন। কোন সমস্যা নেই। এটা সমাজের কুসংস্কার। তাকে মারবেন না।

১৪। অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান। কথাটি ঠিক। তবে কবরস্থানে ঘুল নামক জিন থাকে। তাই পবিত্র স্থান হলেও সর্তকতার সাথে চলবেন।

১৫। আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে। তাই গভির রাতে আয়না না দেখাই ভাল। আর আয়নাতে সবসময় পর্দা দিয়ে রাখবেন। বাথরুমে আয়না না রাখাই ভাল। কারন বাথরুমে খান্নাস নামক জিন থাকে, যদিও দুর্বল জিন। আর আয়নার সামনে গিয়ে এই দোয়া পাঠ করবেন "আল্লাহুম্মা আনতা হাস্সানতা খালকি ফাহাস্সিন খুলুকি"

১৬। বাসার ছাদের ওপর জিন বসবাস করে। তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না। গেলে কাউকে সাথে নিয়ে যাবেন

১৭। যদি আপনি একা একা কোন মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোন বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও খেতে দিন। কখনোই তাড়িয়ে দিবেন না বা মারবেন না। কারন কোন সময় জিনও আকৃতি ধারন করে আসে। মিস্টি জাতীয় জিনিস তাদের প্রিয় খাবার।

১৮। অতিরিক্ত রাগ করবেন না। আমাদের মাঝে মধ্যে রাগ এতোটাই বেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে আটকে যায়। এই রাগের কারনে জিন আপনার শরিরে প্রবেশ করতে পারে। তাই রাগ হলে বসে পড়বেন, বা বসে থাকলে শুয়ে যাবেন। অযু করে নিবেন।

১৯। মাগরিবের সময়, ঠিক দুপুরবেলা, রাত ১২টা ও
আমাবস্যার সময় জিনদের প্রভাব বেশি থাকে। তাই এই সময় সর্তক থাকবেন। ছোট বাচ্চাদের নিরাপদে রাখবেন, বিশেষ করে মাগরিবের সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করবেন।

Address

House#40, Road#2, Block#E Rampura Banashree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Bhoot TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bhoot TV:

Share