MotoLife Captured

MotoLife Captured A never-ending journey to meet new people and explore the world.

মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman জনগণের রায়ে নির্বাচিত হবার পর তিন মাসেই আপনি মানবিক জায়গা থেকে অনেক চমক দেখিয়েছ...
21/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman

জনগণের রায়ে নির্বাচিত হবার পর তিন মাসেই আপনি মানবিক জায়গা থেকে অনেক চমক দেখিয়েছেন। যা অতীতে আমরা দেখিনি, সেসব ছোট-বড় অনেক দৃশ্য আপনি দেখিয়ে বুঝিয়েছেন, চাইলে সব-ই সম্ভব। যেমন:

* নিজ গাড়িবহর কমিয়ে সাধারণ ট্রাফিক নিয়ম মেনে চলা

* কয়েকবার নিরাপত্তা বলয় ছোট রেখে মানুষের মাঝে হাঁটা

* অফিসে যাওয়ার পথে অপ্রয়োজনীয় রাস্তা বন্ধ না রাখার নির্দেশ

* কিছু সরকারি অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক কমানো

* হঠাৎ বিভিন্ন সরকারি অফিস বা বাজার পরিদর্শন

* সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা বা চা খাওয়া

* মন্ত্রী-এমপিদের জন্য “ভিআইপি কালচার” কমানোর বার্তা দেওয়া

* সরকারি খরচ কমাতে কিছু বিলাসী আয়োজন বাতিল করা

* তরুণদের সঙ্গে সরাসরি ওপেন আলোচনা বা টাউনহল ধরনের আয়োজন

* স্ত্রীকে পাশে বসিয়ে বৃষ্টির রাতে নিজেই ড্রাইভ করা
....এরকম আরো অনেক কিছু।💕

আমরা মুগ্ধ হয়ে অনেকেই এসব দৃশ্য শেয়ার করেছি। আমরা আরেকবার মুগ্ধ হবার অপেক্ষায়, মাননীয় প্রধানমন্ত্রী।

সবচেয়ে বড় চমক দেখানোর সুযোগ আপনার হাতে। অ--পরা--ধী দো--ষ স্বীকার করেছেন। এই অ--প--রা--ধী কোনো হোমড়া চোমড়াও না যে, টাকার খেলা দেখিয়ে আইনের মারপ্যাচ খেলবে। সুতরাং তাকে দৃষ্টান্তমূলক শা--স্তি দেয়া আপনার মত মানুষের পক্ষে কী কোনো ব্যাপার হতে পারে?

রামিসার বাবা বললেন, তার মেয়ে হ**র বি--চা--র কোনোদিন হবেনা। এরকম নজীর নাই। আসলেই তো তাই। বাবার কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া যায়না? নজীরবিহীন অনেক কিছুই তো আপনি দেখিয়েছেন। এবার এটাও দেখান। কারণ আপনিও একজন বাবা। মেয়ের বাবা।

এই মে মাসেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়াণ হয়েছিল। এই মে মাসেই আপনি বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবচেয়ে বড় চমকটা দেখান। একজন বাবা হিসেবে, দেশের সব বাবা-মা'কে একটু সাহস দিন, যাতে আর কেউ বলতে না পারে: এই দেশে কোনো অ--প--রাধী---র বিচার হয় না।

17/05/2026

AI Traffic Camera কিভাবে কাজ করে? ভুল করলে জরিমানা! | AI Powered Traffic System Bangladesh

08/05/2026

ব্রেক মাস্টার সিলিন্ডার নষ্ট? কিভাবে বুঝবেন | Brake Master Cylinder Problem

01/05/2026

বাইকে এলপিজি কনভার্সন কতোটা ঝুঁকিপূর্ণ? bike LPG Convert

12/04/2026

এফ আই বাইকে কি পেট্রোল দিতে পারবেন? FI Bike - Octane or Petrol?

11/04/2026

মোহাম্মদপুর আসাদগেট, সোনার বাংলা পাম্পে অকটেন দিচ্ছে।

05/04/2026

বাইকের নাম পরিবর্তনের ক্ষেত্রে যে ব্যাপারে সতর্ক থাকবেন।

নেতানিয়াহুর সেন্সরশিপের মরিয়া চেষ্টা।তেল আবিবে থাকা আমার সূত্রগুলো আমাকে নিচের তথ্যগুলো জানিয়েছে:(১) তেল আবিব এখন আক্ষরি...
17/03/2026

নেতানিয়াহুর সেন্সরশিপের মরিয়া চেষ্টা।
তেল আবিবে থাকা আমার সূত্রগুলো আমাকে নিচের তথ্যগুলো জানিয়েছে:
(১) তেল আবিব এখন আক্ষরিক অর্থেই গাযার মতো দেখতে হতে শুরু করেছে।
(২) সমস্ত ইসরায়েলি এখন নিজেদের প্রাণভয়ে ভীত (পুরো জাতি এখন 'টোটাল প্যানিক' মোডে আছে)।
(৩) ইজ*রায়েলিরা এখন নিজেদের মধ্যেই মারামারি ও বিবাদে জড়িয়ে পড়ছে।
(৪) ইসরায়েলিরা একে অপরের খাবার এবং সম্পদ চুরি করছে (চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করছে)।
(৫) তেল আবিবের ভয়াবহ ধ্বংসলীলার ভিডিও ধারণ করার চেষ্টা করলেই হিসরায়েলি নাগরিকদের লাঞ্ছিত ও গ্রেফতার করা হচ্ছে।
আমার সূত্রগুলো ইজ*রায়েল থেকে পালানোর পথ খুঁজছে, কিন্তু আই ডি এফ (IDF) জনগণকে একপ্রকার বন্দি করে রেখেছে।

-ফ্রাঙ্ক পাসম্যান

জার্মান অতি-ডানপন্থী রাজনৈতিক দল AfD-এর প্রাক্তন সদস্য।

(সংগৃহীত)।

17/03/2026

গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি!
আসন্ন ঈদে আপনারা যারা দূর-দূরান্ত থেকে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে মোটরবাইক নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন, তাদের সবার কাছে আন্তরিক অনুরোধ, দয়া করে সাবধানে ড্রাইভ করবেন।

মনে রাখবেন, বাড়িতে কেউ একজন আপনার ফেরার অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে আছে। সময়ের চেয়ে জীবনের গুরুত্ব অনেক বেশি। ৪-৫ মিনিট দেরি হোক, কিন্তু নিরাপদে আপনার মায়ের কোলে, আপনার পরিবারের কাছে পৌঁছান।

✔️ হেলমেট ও প্রয়োজনীয় সেফটি গিয়ার ব্যবহার করুন
✔️ অতিরিক্ত গতি পরিহার করুন
✔️ ক্লান্তি লাগলে অবশ্যই বিরতি নিন

⛽ বর্তমান তেল পরিস্থিতি:
যেহেতু এখন তেলের একটু সংকট চলছে, অনেক পাম্পেই ফুল ট্যাংক না দিয়ে সীমিত তেল দিচ্ছে। তাই চেষ্টা করুন পথে যতটুকু তেল খরচ হচ্ছে, চলতি পথের ফিলিং স্টেশন থেকে ততটুকু করে রিফিল করে নিতে। এতে হঠাৎ সমস্যায় পড়তে হবে না , আমি নিজেও এভাবেই ম্যানেজ করছি, আপনারাও ফলো করতে পারেন।

🌧️ আবহাওয়া সতর্কতা:
আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা আছে। ভেজা রাস্তায় ব্রেকিং দূরত্ব বেড়ে যায়, তাই স্পিড কম রাখুন এবং হঠাৎ ব্রেক এড়িয়ে চলুন। রেইনকোট বা ওয়াটারপ্রুফ গিয়ার সাথে রাখলে আরও নিরাপদ থাকবেন।

নিরাপদে পৌঁছান, ঈদ হোক আনন্দময়!
অগ্রিম ঈদ মোবারক সবাইকে।

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when MotoLife Captured posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share