07/12/2022
Bondhu (বন্ধু) - Avijit Chakma OV
My new song
YouTube Link: https://youtu.be/MCTdPG-3EYw
বন্ধু বলেছি তোমায় বন্ধুত্ব রাখতে
হৃদয়ের আসনে তোকেই বসাতে
বন্ধু রূপে তুই আমার মনের জেরক্স
আমি তোর কাছে সবই বলি, লুকোই না কোনকিছুই
বন্ধু বলেছি তোমায় বন্ধুত্ব রাখতে
হৃদয়ের আসনে তোকেই বসাতে
ওয়াদা রইলো বন্ধু তোমার কাছে
আমি নই সেই কালো কোকিল, বসন্তে আসে শুধু
দুর্দিন, দুর্যোগ, দঃসময়, আসে যদি ঘূর্ণিঝড়
পথের দিশা যদি যায় হারিয়ে, একা নও তুমি হে বন্ধুবর
আর রাত নেমে আসে যদি অমাবস্যা
আমি আলোর মশাল জ্বালবো, তোর পথের দিশা খুঁজবো
ছাড়ছি না তোকে একা, তোর পাশে থেকে বাইবো ভেলা
বন্ধু তুমি তাই, পারিনা ছাড়তে একা
বন্ধু বলেছি তোমায় বন্ধুত্ব রাখতে
হৃদয়ের আসনে তোকেই বসাতে
তোর সুখে আমি হাসি, কষ্টে হৃদয় ভারি
জীবনে চলার পথে, আমৃত্যু আছি সাথে