Hossain Travels

Hossain Travels Welcome to Hossain Travels Page. We will try our best to provide cheapest travel service.

বাংলাদেশের হাজার হাজার মেয়ের বিদেশে থাকা ছেলের সাথে বিয়ে হয়। এসব ছেলে বিয়ের জন্য এসে ১৫-৩০ দিন থাকে এরপর বিয়ে করে চলে যা...
22/03/2026

বাংলাদেশের হাজার হাজার মেয়ের বিদেশে থাকা ছেলের সাথে বিয়ে হয়। এসব ছেলে বিয়ের জন্য এসে ১৫-৩০ দিন থাকে এরপর বিয়ে করে চলে যায়।

আবার ২-৩ বছর পর আসে,কেউ কেউ ৫-৬ বছর পর আসে। বিদেশ চলে যাওয়ার সময় এরা বউয়ের পেটে একটা বাচ্চা দিয়ে যায়,৫ বছর পর এসে আরেকটা বাচ্চা দিয়ে যায়।

দেখা যায় বিয়ের ১০ বছরে এসব মেয়ে সব মিলিয়ে স্বামীকে ১ বছর ও কাছে পায় না। মেয়েগুলো শশুর বাড়িতে জাস্ট কাজের মহিলার মতো থাকে।
একটা কাজের মহিলার সাথে আদৌ এদের জীবনের কোনো পার্থক্য নেই। সারাদিন কলুর বলদের মতো সংসারের কাজ, আর রাত হলে স্বামীর সাথে কথা বলাই এদের জীবন!!

বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বিদেশ থাকলে শশুরবাড়ির লোকেরা অনেক খারাপ আচরণ করে। আর শশুর বাড়ির মানুষ বেশি খারাপ হলে তো শারীরিক মানসিক নির্যাতন আছেই।

স্বামীরা আবার এসব কথা শুনতে চান না। তোরে বিয়া করছি,ভাত কাপড় দিতেছি ব্যাস আর কি লাগে?

সত্যি এটাকি জীবন?? এভাবেও সারাজীবন বেচে থাকা যায়? আমার প্রশ্ন হলো সবকিছু জেনেও এরকম ছেলেদের কাছে বাবা মায়েরা কেন মেয়েদের বিয়ে দেয়?

এসব মেয়ে কি বেশিরভাগই অল্প পড়াশোনা করা গরিব ঘরের মেয়ে? জাস্ট মেয়েকে একজনের ঘাড়ের ওপর দিতে পারলেই বাবা মায়েরা বেঁচে যান।
নিজেরা ভাত কাপড় দিতে পারছেন না,আরেকজনের কাছে দিলে ভাত কাপড় পাবে এজন্যই বিয়ে দেন!! এর নাম কি আসলেই বিয়ে??

স্বামী স্ত্রী যদি বছরের পর বছর এভাবে দুজন দুজায়গায় থাকে এটা বিয়ে হয় কিভাবে?

এটা জাস্ট একজনের ঘরে বান্ধা বুয়া হয়ে থাকা।
বিনিময়ে ভাত কাপড় পাওয়া। সমাজ কে দেখানো যে এই মেয়েটা অবিবাহিত না,তার বিয়ে হয়েছে এই যা!

এর থেকে রিকশাওয়ালার বউরা ভাগ্যবতী। রিকশাওয়ালারা সারাদিন রিকশা চালিয়ে বাসায় এসে বউ বাচ্চার মুখ দেখে। বউ বাচ্চাও ঐ রিকশাওয়ালাকে কাছে পায়।

এখানে যারা অবিবাহিত মেয়ে আছেন তাদের কে বলবো প্লিজ এরকম বিয়ে করবেন না। পড়াশোনা করুন, দেশে ছোট চাকরি করলেও দেশে থাকা ছেলে বিয়ে করুন।

প্রয়োজনে নিজেও পরিপূর্ণ পর্দার সহিত কিছু করুন। অল্প খান তাও স্বামী স্ত্রী একসাথে থাকুন।

মেয়েদের বিভিন্ন গ্রুপে স্বামী বিদেশ থাকা অনেক আপুর পোস্ট দেখলে সত্যি উনাদের জন্য খুব কস্ট লাগে। (যারা স্বামী সহ বিদেশ থাকেন তাদের কথা আলাদা)।

স্বামী ছাড়া শুধু শশুর বাড়ি থাকার জন্য বিয়ে করবেন না' যেখানে ছোটরাও আপনাকে অপমান করতে পিছপা হবে না। আর স্বামী কে কিছু বললে আপনি হবেন খারাপ স্ত্রী।

Boycott her.
21/02/2026

Boycott her.

এই ঈদে Sanvees by tony অর্থাৎ তনিকে বয়কট করা উচিত। আপনার আমার অর্থে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাই একজন কাপড় ওয়ালী হয়ে এখন জামাতি ইসলামের নিবন্ধন বাতিলের দাবী করার সাহস পাচ্ছে।
সবাই আওয়াজ তুলুন ানভিজবাইতনি

#সানবিজতনি #তনি

এমন এক অভিজ্ঞতা, যেটা শুধু খেলা না — পুরো একটা ভিউ প্যাকেজ! 😍🏏✈️এক পাশে John Davies Oval (Cricket Stadium) 🏟️আর ঠিক পাশে...
21/02/2026

এমন এক অভিজ্ঞতা, যেটা শুধু খেলা না — পুরো একটা ভিউ প্যাকেজ! 😍🏏✈️

এক পাশে John Davies Oval (Cricket Stadium) 🏟️
আর ঠিক পাশেই ✈️ Queenstown Airport

স্টেডিয়ামে বসে লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগ করছেন… আর একই সাথে চোখের সামনে বিমান উঠছে–নামছে! 😲🔥

মানে এক টিকিটে দুই রকম দৃশ্য — ক্রিকেট + এভিয়েশন শো 🎟️🏏✈️
পাহাড়ঘেরা মনোরম পরিবেশে এমন স্টেডিয়াম পৃথিবীতে খুব কমই আছে! 🏔️💚

📍 লোকেশন: Queenstown, New Zealand 🇳🇿

খেলা দেখার জন্য হলেও জীবনে একবার এখানে যাওয়া উচিত! 💯✨

✈️ বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ📅 ২০২৫ সালের আপডেটেড তালিকাবিশ্ব ভ্রমণ অনেকের স্বপ্ন, কিন্তু ভিসার জটিলতা সেই ...
09/07/2025

✈️ বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ

📅 ২০২৫ সালের আপডেটেড তালিকা

বিশ্ব ভ্রমণ অনেকের স্বপ্ন, কিন্তু ভিসার জটিলতা সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিছু ভালো খবর রয়েছে! অনেক দেশ এখন ভিসা ছাড়াই বা সহজ অন-অ্যারাইভাল / ই-ভিসা সুবিধার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের গ্রহণ করছে।

এই পোস্টে দেখে নিন কোথায় কোথায় আপনি ২০২৫ সালে ঘুরে আসতে পারেন ভিসার চিন্তা ছাড়াই! 🌍🇧🇩

✅ ভিসা ছাড়া প্রবেশযোগ্য দেশসমূহ (Visa-Free Countries)

দেশ সর্বোচ্চ ভ্রমণ সময়সীমা

🇩🇲 ডোমিনিকা ২১ দিন
🇭🇹 হাইতি ৯০ দিন
🇧🇧 বার্বাডোস ৯০ দিন
🇧🇸 বাহামাস ৯০ দিন
🇬🇩 গ্রেনাডা ৯০ দিন
🇻🇨 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস ৩০ দিন
🇯🇲 জামাইকা ৩০ দিন
🇫🇲 মিকরোনেশিয়া ৩০ দিন
🇻🇺 ভানুয়াতু ৩০ দিন

🛬 অন-অ্যারাইভাল ভিসার সুবিধা (Visa on Arrival)

দেশ সর্বোচ্চ ভ্রমণ সময়সীমা

🇲🇻 মালদ্বীপ ৩০ দিন
🇳🇵 নেপাল ৯০ দিন
🇹🇱 পূর্ব তিমুর (Timor-Leste) ৩০ দিন
🇨🇻 কেপ ভার্দে ৩০ দিন
🇰🇪 কেনিয়া ৯০ দিন
🇹🇿 তানজানিয়া ৯০ দিন
🇺🇬 উগান্ডা ৯০ দিন
🇸🇱 সিয়েরা লিওন ৩০ দিন

🌐 ই-ভিসা সুবিধাযুক্ত দেশসমূহ (e-Visa Countries)

দেশ অনুমোদিত সময়সীমা / শর্ত

🇹🇷 তুরস্ক অনলাইনে সহজ আবেদন
🇱🇰 শ্রীলংকা ETA সিস্টেম
🇦🇿 আজারবাইজান ই-ভিসা সিস্টেম
🇬🇪 জর্জিয়া নির্দিষ্ট শর্তে
🇿🇼 জিম্বাবুয়ে অনলাইন আবেদন
🇿🇲 জাম্বিয়া অনলাইন আবেদন
🇴🇲 ওমান স্পেশাল ট্যুরিস্ট ই-ভিসা
🇦🇪 সংযুক্ত আরব আমিরাত (UAE) নির্দিষ্ট ক্যাটাগরিতে

📌 মনে রাখবেন:

প্রতিটি দেশের নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট বা দূতাবাস থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন।

🎒 এবার প্রস্তুতি নিন, ব্যাগ গুছান আর পাসপোর্ট হাতে নিয়ে বেরিয়ে পড়ুন নতুন গন্তব্যের খোঁজে — বিশ্ব আপনার অপেক্ষায়! 🌏🛫

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান । বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আ...
03/01/2025

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান ।

বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 🤍

অসহায় রিক্সাওয়ালা ভাইটিকে হুইলি মারা শেখাচ্ছেন তার আপন মামা !!! এ যেন রিক্সায় নাগরদোলার স্বাদ। দেখুন ছবিসহ ।
25/12/2024

অসহায় রিক্সাওয়ালা ভাইটিকে হুইলি মারা শেখাচ্ছেন তার আপন মামা !!! এ যেন রিক্সায় নাগরদোলার স্বাদ। দেখুন ছবিসহ ।

ঢাকা থেকে যদি ফিলিপাইন ভ্রমণ করতে চান,খরচ কমাতে সাথে একটা মালোয়েশিয়ার মাল্টিপল ভিসা করে নিবেন।কুয়ালালামপুর থেকে ম্যানিলা...
18/12/2024

ঢাকা থেকে যদি ফিলিপাইন ভ্রমণ করতে চান,খরচ কমাতে সাথে একটা মালোয়েশিয়ার মাল্টিপল ভিসা করে নিবেন।
কুয়ালালামপুর থেকে ম্যানিলার আপ-ডাউন ভাড়া পরবে ১১০০০-১২০০০ টাকা। Scoot air
এটা একটা বাজেট এয়ারলাইনস। চার ঘন্টার ফ্লাইটে আপনাকে কোন খাবার প্রভাইড করবে না।ব্যাগেজ ক্যারি করতে পারবেন ৭ থেকে ১০ কেজি কেবিন লাগেজে।

সতর্কতা -: টিকিট ইস্যু করার সময় দেখবেন ফ্লাইট ছাড়বে টারমিনাল ওয়ান থেকে তবে মূলত এই ফ্লাইট টারমিনাল টু থেকে ফ্লাই করে।

ফ্লাইটের আগে অনলাইনে চেক করে এয়ারপোর্টে যাবেন।এতে টেক্সি ভাড়া কমবে।

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hossain Travels:

Share