04/06/2026
❤️❤️
রাত ১.৪৫,
একটা কথা বলি শোনো মেয়েরা, জীবনে আর যাই করো, এটলিস্ট এতটুক সেল্ফ ডিপেন্ডেড হইয়ো, যেন তোমার নিজের মন ভালো করার ক্ষমতাটা তোমার থাকে। যেন নিজেকে নিজের পিরিয়ড এর সময় বিশাল বড় একটা আমুল এর ডার্ক চকলেট এনে দিতে পারো, যেন হুটহাট দু চারটে শপিং করে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসতে পারো। যেন এক্সস্টেড লাগলে ঘন্টাখানেক পার্লার এ গিয়ে ম্যাসাজ নিতে পারো। এর জন্যে যেন কারো আশায় বসে থাকতে না হয়। যেন মন খারাপ এর সময় কেউ কেন মন ভাল করার চেষ্টা করছেনা এটা নিয়ে পড়ে না থেকে নিজেই একটা ইন্টারেস্টিং কিছু করে ফেলতে পারো। পছন্দের মুভি/ ড্রামা দ্যাখো, নিজের শখের গার্ডেন করো, একুরিয়াম টেরারিয়াম বানাও, পেট এনিমেল রাখো, কিছু লেখো অথবা একটু গিটারই নাহয় বাজাও! মেয়ে তুমি রাতের আকাশ দ্যাখো, ভোরবেলা এক কাপ গ্রিন টি হাতে সান রাইজ দ্যাখো। একটা লম্বা শাওয়ার নাও। কনফিডেন্স বাড়বে। সেল্ফ কেয়ার ম্যাটার করে গার্লস। নয়তো আজীবন আমার ফ্যামিলি আমারে বুঝেনা, বয়ফ্রেন্ড কেয়ারলেস, হাসবেন্ড আমার ফিলিংস বুঝেনা ওয়ালা দুঃখবিলাস চলতেই থাকবে। তোমারে তোমার চেয়ে ভালো বুঝার ক্ষমতা কারোরই নাই!!!
১১ আশ্বিন, ১৪২৯
©️ Masuma Atia Kheya