Zakia’s ArtBeat

Zakia’s ArtBeat This is the platform of all my artwork mixed with happiness, joy and peace.

I have a strong fascination in all types of crafting including knitting, crocheting, painting and more.
ড্রইং,পেইন্টিং,ক্রাফটিং..

শেখা, অনুশীলন আর ভালোবাসা—এই তিনের মিলনেই তৈরি হয় সুন্দর কাজ। আমার রিয়েলিস্টিক পেইন্টিং কোর্সের শিক্ষার্থী Mst Khadiza আ...
14/09/2026

শেখা, অনুশীলন আর ভালোবাসা—এই তিনের মিলনেই তৈরি হয় সুন্দর কাজ।
আমার রিয়েলিস্টিক পেইন্টিং কোর্সের শিক্ষার্থী Mst Khadiza আপুর চমৎকার এই কাজটি।

শেখার পথে প্রতিটি তুলির আঁচড়ই একেকটি গল্প। আমার রিয়েলিস্টিক পেইন্টিং কোর্সের জলরং সেগমেন্টে শিক্ষার্থীদের করা কিছু কাজ আ...
13/09/2026

শেখার পথে প্রতিটি তুলির আঁচড়ই একেকটি গল্প।

আমার রিয়েলিস্টিক পেইন্টিং কোর্সের জলরং সেগমেন্টে শিক্ষার্থীদের করা কিছু কাজ আজ শেয়ার করছি। একই বিষয়, একই রেফারেন্স—কিন্তু প্রত্যেকের ছবিতে ফুটে উঠেছে আলাদা আলাদা দেখার ভঙ্গি ও নিজস্বতার ছাপ।

সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, তারা শুধু ছবিটা কপি করার চেষ্টা করেনি; বরং আলো-ছায়া, টোন, রঙের ভারসাম্য, টেক্সচার ও ডিটেইল বুঝে কাজ করার চেষ্টা করেছে।

শিক্ষার্থীদের কাজের উন্নতি চোখের সামনে দেখতে পাওয়ার আনন্দটা সত্যিই অন্যরকম। ❤️🥰
সবার কাজই আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আমি নিশ্চিত সবাই অনেক অনেক ভালো করবে ইনশাআল্লাহ।

আমার রিয়েলিস্টিক পেইন্টিং কোর্সে জলরংয়ের মাধ্যমে শুধু জলরং শেখানো নয়—লক্ষ্য হলো রিয়েলিস্টিকভাবে দেখা ও আঁকা শেখা।
Watercolor is the medium; the real goal is realistic painting.

আলো–ছায়া, গাছের ছালের খসখসে টেক্সচার আর সবুজের নানা স্তর—এই পেইন্টিংটিতে প্রকৃতিকে একটু অন্যভাবে ধরার চেষ্টা করেছি। এটি ...
12/09/2026

আলো–ছায়া, গাছের ছালের খসখসে টেক্সচার আর সবুজের নানা স্তর—এই পেইন্টিংটিতে প্রকৃতিকে একটু অন্যভাবে ধরার চেষ্টা করেছি।

এটি এক্রিলিক মাধ্যমে ইম্পাস্টো টেকনিকে করা আমার একটি পেইন্টিং। ইম্পাস্টো টেকনিকে রঙের পুরু স্তর ব্যবহার করে পেইন্টিংয়ে যে দৃশ্যমান টেক্সচার ও গভীরতা তৈরি করা যায়, সেটাই এই কাজটির অন্যতম আকর্ষণ।

বাস্তব দৃশ্যকে শুধু অনুকরণ নয়, আলো, ছায়া, টেক্সচার ও রঙের মাধ্যমে বাস্তব অনুভূতিটা তুলে ধরাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

আমার রিয়েলিস্টিক পেইন্টিং কোর্সে জলরংয়ের পাশাপাশি এক্রিলিকেও বাস্তবধর্মী পেইন্টিং ও বিভিন্ন টেকনিক নিয়ে কাজ করা হয়।
যারা মোটামুটি ড্রইং পারেন এবং বাস্তবধর্মী পেইন্টিং শিখতে আগ্রহী, তারা বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন।

11/09/2026

Water drops…🥰🤗

তিনটি পেইন্টিং, পরপর তিন বছর—আর প্রতিটিতেই কাঠগোলাপ। সময় যে কত দ্রুত চলে যায়, এই তিনটি কাজ পাশাপাশি রাখলে যেন সেটা আরও...
11/09/2026

তিনটি পেইন্টিং, পরপর তিন বছর—আর প্রতিটিতেই কাঠগোলাপ।
সময় যে কত দ্রুত চলে যায়, এই তিনটি কাজ পাশাপাশি রাখলে যেন সেটা আরও স্পষ্ট হয়ে ওঠে।

একই ফুল, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে আমার কাজের ধরন, ভাবনা আর মাধ্যম। এখানে আছে জলরং ও এক্রেলিক—দুই মাধ্যমেরই কাজ।

এবার দেখি, আপনাদের চোখ কতটা তীক্ষ্ণ! 😊🤗
বলুন তো—তিনটির মধ্যে কোনটি জলরং আর কোনটি এক্রেলিকে আঁকা?
কমেন্টে ১, ২, ৩ লিখে আপনার উত্তর জানান।

একটি পেইন্টিং এক্সিবিশনে অংশগ্রহণের পর আয়োজকদের প্রকাশিত ব্রোশিওরের পাতায় নিজের নাম, পরিচয় আর নিজের আঁকা ছবি একসঙ্গে দেখ...
10/09/2026

একটি পেইন্টিং এক্সিবিশনে অংশগ্রহণের পর আয়োজকদের প্রকাশিত ব্রোশিওরের পাতায় নিজের নাম, পরিচয় আর নিজের আঁকা ছবি একসঙ্গে দেখতে পাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। ❤️🥰

শিল্পের পথচলায় প্রতিটি প্রদর্শনী, প্রতিটি স্বীকৃতি আর প্রতিটি ছোট্ট অর্জনই একসময় সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। আর সেই স্মৃতিগুলো যখন ছাপা অক্ষরে, একটি ব্রোশিওরের পাতায় জায়গা করে নেয়—তখন নিজের কাজের দিকে ফিরে তাকিয়ে ভালো লাগাটা আরও একটু বেড়ে যায়।

“ভাঁড়ার ঘর”—আমার সেই প্রদর্শনীতে অংশ নেওয়া একটি কাজ।
আজ ব্রোশিওরের এই পাতাটি শেয়ার করছি আমার শিল্পযাত্রার একটি সুন্দর স্মৃতি হিসেবে।

আলহামদুলিল্লাহ—শিল্পের এই পথচলায় আরও অনেক সুন্দর মুহূর্তের জন্য সবার কাছে দোয়া চাই।

09/09/2026
09/09/2026

প্রশান্তি🥰

09/09/2026

Mind relaxing…🤗🥰

Address

Dhaka, Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zakia’s ArtBeat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Zakia’s ArtBeat:

Shortcuts

Share

Category