Dhaka College Cultural Club - DCCC

Dhaka College Cultural Club - DCCC The Dhaka College Cultural Club evokes multiculturalism through its infrastructure and actions.

Happy Birthday to Mohtasimul Islam Ahnaf, the Vice President of the 2nd Executive Committee of Dhaka College Cultural Cl...
21/08/2026

Happy Birthday to Mohtasimul Islam Ahnaf, the Vice President of the 2nd Executive Committee of Dhaka College Cultural Club.
As you celebrate another year of your journey, we celebrate the impact you have made through your time with the club. Your commitment, enthusiasm, and thoughtful leadership have added value to our journey and left behind memories that will always be cherished.
May the Almighty bless you with happiness, prosperity, peace, and good health. May the coming year open doors to greater opportunities, remarkable achievements, and countless moments of joy.
Wishing you a wonderful birthday and an even more remarkable journey ahead!

ঢাকা কলেজ কালচারাল ক্লাব - এর ৪র্থ কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ম কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা হেমা...
17/08/2026

ঢাকা কলেজ কালচারাল ক্লাব - এর ৪র্থ কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ম কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা হেমায়েতুল ইসলাম ফারদিনকে জন্মদিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনার আজকের দিনটি এবং আগামী দিনগুলো আনন্দ, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক এই কামনাই করি। ক্লাবের প্রতিটি পদক্ষেপে আপনার নিষ্ঠা, সৃজনশীলতা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। বেঁচে থাকুন আরও শত বছর সংস্কৃতির আলো জ্বালিয়ে। সামনের দিনগুলো আপনার জীবনে বয়ে আনুক আরও নতুন অর্জন এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত।

"তোমাকে  পাওয়ার জন্যে হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্যে আর কতবারভাসতে হবে রক্তগঙ্গায়আর কতবার দেখতে হবে খান্ডব-দাহন!"শামসু...
17/08/2026

"তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে আর কতবার
ভাসতে হবে রক্তগঙ্গায়
আর কতবার দেখতে হবে খান্ডব-দাহন!"

শামসুর রাহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর কবিতা লিখে ও তিনি বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয়।আজ ১৭ই আগস্ট, বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি শামসুর রাহমান এর ২০ তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা কলেজ কালচারাল ক্লাব গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে।

Dhaka College Cultural Club proudly extends its heartfelt congratulations to Addoy Sanyal Arjo, 3rd Executive Member of ...
16/08/2026

Dhaka College Cultural Club proudly extends its heartfelt congratulations to Addoy Sanyal Arjo, 3rd Executive Member of the Department of Timber on his remarkable achievement, for securing the prestigious ICCR Scholarship (Indian Council for Cultural Relations) from Guru Nanak Dev University, Amritsar.
Your dedication, talent, perseverance, and commitment have brought immense pride to the entire DCCC family and your achievement is an inspiration for everyone around you.
May this new chapter bring you countless opportunities, meaningful experiences, and greater. Wishing you all the best for your brilliant success.

"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।"বাংলা সাহিত্যের অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী প্রতিবাদের ...
15/08/2026

"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।"

বাংলা সাহিত্যের অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী প্রতিবাদের নাম সুকান্ত ভট্টাচার্য। তিনি ১৫ ই আগস্ট ১৯২৬ খ্রিষ্টাব্দে কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে তাঁর মাতামহের (মামার) বাড়িতে জন্মগ্রহণ করেন। মাত্র ২০ বছরের স্বল্পায়ু জীবনে তিনি আমাদের দিয়ে গেছেন শোষণের বিরুদ্ধে লড়ার এক অদম্য শক্তি। তাঁর দ্রোহ, সাম্য আর বিপ্লবের বাণী আজও প্রতিটি তরুণ প্রাণকে নতুন করে পথ দেখায়। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকীতে ঢাকা কলেজ কালচারাল ক্লাব জানায় তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সাহা-কে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।আপনার জাদুকরী গিটারে সুরে প্রাণ ...
14/08/2026

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সাহা-কে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।

আপনার জাদুকরী গিটারে সুরে প্রাণ ফিরে পায় আমাদের এই প্রাণের ক্লাব। আপনার চমৎকার লেখনী দক্ষতা, নিখুঁত পরিকল্পনা এবং অসাধারণ সাংগঠনিক গুণাবলী প্রতিটি আয়োজনকে সবসময় এক অন্য উচ্চতায় নিয়ে যায়। ক্লাবের সাংস্কৃতিক অগ্রযাত্রায় ও সৃজনশীল কাজে আপনার নিষ্টা, দক্ষতা এবং অন্তপ্রাণ অবদান সত্যিই প্রশংসনীয়।

আপনার আজকের এই বিশেষ দিনটি হোক আনন্দ, সাফল্য এবং নতুন নতুন অর্জনে পরিপূরণ। আসন্ন বছরটি আপনার জীবনে বয়ে আনুক আরও বড় অর্জন, সুস্বাস্থ্য, অফুরান আনন্দ এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত।

কিছু মানুষ জীবনে আসেন কেবল আলো ছড়াতে জ্ঞানে, প্রজ্ঞায় আর সাংস্কৃতিক চেতনায়। ঢাকা কলেজ কালচারাল ক্লাবের পরিবারে আমাদের আস...
09/08/2026

কিছু মানুষ জীবনে আসেন কেবল আলো ছড়াতে জ্ঞানে, প্রজ্ঞায় আর সাংস্কৃতিক চেতনায়। ঢাকা কলেজ কালচারাল ক্লাবের পরিবারে আমাদের আস্থার ঠিকানা, শ্রাবণী ধর ম্যাডাম। আপনার হাত ধরেই আমরা চিনেছি শিল্প, সাহিত্য আর জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার আনন্দ। ঢাকা কলেজের সাংস্কৃতিক জগতের প্রাণভোমরা এবং আমাদের প্রিয় শ্রাবণী ম্যাম, জীবনের প্রতিটি ধাপে পথ দেখানো ও স্বপ্ন দেখার সাহস যোগানোর জন্য আপনার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। জীবন ক্যানভাসে আপনার প্রতিটি দিন আঁকা হোক অনন্য সুন্দর রঙে।
হে মহাত্না আপনার এই শুভ জন্ম দিনে আপনার জন্য আমাদের পক্ষ থেকে রইলো অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের মিউজিকা ডিপার্টমেন্টের কার্যনির্বাহী সদস্য সাজিদ আজিজ বিশ্বাসকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ...
08/08/2026

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের মিউজিকা ডিপার্টমেন্টের কার্যনির্বাহী সদস্য সাজিদ আজিজ বিশ্বাসকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

ক্লাবের সঙ্গে আপনার পথচলা, সংগীতের প্রতি ভালোবাসা ও সৃজনশীলতা আমাদের কাছে সবসময়ই স্মরণীয়। আপনার আগামীর পথচলা হোক আনন্দ, সাফল্য ও অসংখ্য অর্জনে পরিপূর্ণ।

"ও যে মানে না মানা, আঁখি ফিরাইলেও বলে না, না, না..."যার চোখ আজ চিরতরে বন্ধ হয়ে গেছে অথচ যার সৃষ্টির আলো আজও বাংলা ভাষা ও...
07/08/2026

"ও যে মানে না মানা, আঁখি ফিরাইলেও বলে না, না, না..."

যার চোখ আজ চিরতরে বন্ধ হয়ে গেছে অথচ যার সৃষ্টির আলো আজও বাংলা ভাষা ও সাহিত্যের প্রতিটি প্রান্তকে আলোকিত করে রেখেছে, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সাহিত্যের প্রতিটি শাখায় তার অসামান্য অবদান তাকে এনে দিয়েছে অনন্য উচ্চতা। তার লেখনী আমাদের শিখিয়েছে মানবতা, প্রেম, প্রকৃতির সৌন্দর্য, স্বাধীনতার চেতনা এবং জীবনের গভীরতম সত্য। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে শুরু হওয়া তার যাত্রা আজ বিশ্বজুড়ে বিস্তৃত। তিনি কেবল একজন কবি নন তিনি এক অনন্ত প্রেরণার নাম, বাংলা সংস্কৃতির চিরন্তন প্রতীক।

আজ তার মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। যতদিন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও তার অমর সৃষ্টির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।

বিনম্র শ্রদ্ধাঞ্জলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

Address

Mirpur Road
Dhaka
DHAKACOLLEGE,NEWMARKET,DHAKA-1205

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka College Cultural Club - DCCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Dhaka College Cultural Club - DCCC:

Shortcuts

Share