ZashnujA

ZashnujA Decorate your life With Unique, Exceptional & Remarkable contents � ing-sha--Allah.
(1)

ইদানিং হাসপাতালেও হেপাটাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকেই জন্ডিসসহ অন্যান্য রোগে আক্রান্...
15/05/2026

ইদানিং হাসপাতালেও হেপাটাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকেই জন্ডিসসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। মূলত পাঁচ ধরনের হেপাটাইটিস রয়েছে- হেপাটাইটিস A,B,C,D,E । ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে সূচ, ইঞ্জেকশন, টুথব্রাশ এবং দাড়ি কাটার সরঞ্জাম থেকে হেপাটাইটিস B ও C ভাইরাস শরীরে প্রবেশ করার শঙ্কা থাকে। হেপাটাইটিস A ও E ছড়িয়ে যায়পানি ও খাবারের মাধ্যমে। বিশুদ্ধ পানি ব্যবহার করুন। সম্পূর্ণ এড়িয়ে চলুন রাস্তার খাবার। বিশেষ করে রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস পরিহার করুন। সেলুনে অন্যের ব্যবহৃত ব্লেড লিপস্টিক, আইলাইনার, টুথব্রাশ, কানের দুল ব্যবহার করাই উচিত নয়। ছেলেদের ক্ষেত্রে চুল দাড়ি কাটার সরঞ্জাম একান্তই ব্যক্তিগত রাখুন। শিশুদের হেপাটাইটিসের প্রতিষেধক টিকা দিন।

-ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা

যে চালের ভাত প্রতিদিন তৃপ্তি করে খান,সেই এক মুঠো চাল আপনার প্লেটে পৌঁছাতে কৃষকের কত কষ্ট, ঘাম আর রক্তমাখা পরিশ্রম লুকিয়ে...
14/05/2026

যে চালের ভাত প্রতিদিন তৃপ্তি করে খান,
সেই এক মুঠো চাল আপনার প্লেটে পৌঁছাতে কৃষকের কত কষ্ট, ঘাম আর রক্তমাখা পরিশ্রম লুকিয়ে আছে ভেবে দেখেছেন কখনো?

প্রখর রোদ, কাদা মাটি, ঝড়-বৃষ্টি আর অগণিত কষ্টের সাথে যুদ্ধ করে একজন কৃষক আমাদের জন্য এক মুঠো চাল ফলান, আল'হামদু-লিল্লাহ্।

আমরা প্লেটে ভাত তুলে হয়তো বলি “আজ ভাতটা একটু শক্ত হয়েছে”...
কিন্তু কখনো কি ভেবেছি, এই ভাতের প্রতিটি দানার পেছনে লুকিয়ে আছে একজন কৃষকের ঘাম, কান্না আর না বলা হাজারো গল্প?
যে মানুষটা সারাদিন মাঠে কাজ করে, অনেক সময় সেই মানুষটাই রাতে পেট ভরে খেতে পারে না 😞
তবুও সে হাল ছাড়ে না…
কারণ সে জানে, তার কষ্টের বিনিময়ে আল্লহ্ তা'য়ালা রহমত স্বরূপ দেশের আপামর মানুষের রিযিক বর্ষণ । 🌾💔

ধানক্ষেতে ঘণ্টার পর ঘণ্টা পানিতে দাঁড়িয়ে, জোঁক আর কাদার সাথে যুদ্ধ করেই জন্ম নেয় আমাদের খাদ্যশস্য, সুব'হানাল্লহ্!

এক প্লেট ভাতের পেছনের এই গল্পটা যেন কখনো ভুলে না যাই…
আসুন, খাবারের অপচয় বন্ধ করি।
কৃষকের পরিশ্রমকে সম্মান করি।
কারণ কৃষক বাঁচলে, দেশ বাঁচবে, ইং-শা--আল্লহ্।
🇧🇩🌾

#কৃষক
#কৃষকের_কষ্ট
#ধানের_গল্প
#ভাতের_মূল্য

#বাংলার_কৃষক

#গ্রামের_জীবন
#বাংলাদেশ
#মানবতা
#ফসলের_ঘাম



🌾

“সংগৃহীত ছবি পোস্ট”

14/05/2026
😆😆😆
12/05/2026

😆😆😆

টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। কিন্তু একদমই নিরুপায় হয়ে বললাম। (অনেক বড় হয়ে গেছে লেখা। সময় থাকলে পড়বেন প্লিজ। আম...
12/05/2026

টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। কিন্তু একদমই নিরুপায় হয়ে বললাম। (অনেক বড় হয়ে গেছে লেখা। সময় থাকলে পড়বেন প্লিজ। আমি কখনো অনুরোধ করিনা আমার লেখা পড়তে। আজকে করলাম। প্লিজ।)

______ সূচনা ______

সাম্প্রতিক সময়ে "এভারকেয়ার" হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা কারিনা কায়সার একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, প্রায় ৭ লক্ষ ফলোয়ার/ কানেকশন নিয়ে তার এক্টিভ পেজ। এছাড়াও সে দীর্ঘদিন যাবত কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, রেভিনিউ শেয়ারিং + ব্র্যান্ড ম্পন্সরশীপ + কর্পোরেট কোলাবোরেশন , পাশাপাশি অভিনয় এবং জবও করেন সম্ভবত। এক কথায় মাল্টি ট্যালেন্টেড। এমন ট্যালেন্ট পার্সনদের আর্নিংটা গেস করবেন? না থাক। আমরা আলোচনা আগাই।

কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। ওনার সম্পর্কে ঘাটাঘাটি করতে গিয়ে চলে গেলাম ৭-৮ বছর আগে। হুবহু পত্রিকা থেকে কোট করে দিলাম -

"কায়সার হামিদের ছিল MLM ব্যবসা। নাম "নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ"। প্রায় আট বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও কায়সার হামিদ লগ্নিকারীদের টাকা ফেরত দেননি। ভুক্তভোগী দুজন ২০১৪ সালে বনানী থানায় মামলা দায়ের করেছিলেন। তাঁদের লগ্নি করা টাকার পরিমাণ ১০-১২ লাখ। সিআইডি মামলা দুটি তদন্ত করছে। এর আগেও সিআইডি একই ঘটনায় একটি মামলা তদন্ত করে। ওই মামলায় তাঁর সাজা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা আছে। (সোর্স কমেন্টে)

তবে এইসব মামলায় কায়সার হামিদের জামিন হয়ে গেছিল ২০১৯ সালে। (সোর্স সংযুক্ত)"

________ (১)

এতটুকু পড়ে কি মনে হচ্ছে? আমি "আলহামদুলিল্লাহ, উচিত বিচার" , "বাপের পাপে মেয়ে ভুগতেছে" এরকম কিছু বলতে চাচ্ছি? মোটেও না। আমি শুধু অসুস্থ কারিনার বাবার ক্যালিবার সম্পর্কে বুঝানোর জন্য তথ্যগুলো শেয়ার করলাম! একজন অসুস্থ মানুষ সুস্থ হোক এটাই আমি চাই। কায়সার হামিদের মেয়ের চেয়ে বড় পরিচয় কারিনা কায়সার একজন মানুষ।

তবে আমার এখানে পয়েন্টটা ভিন্ন।
ফেসবুকে আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম,
"একটা অবস্থাসম্পন্ন আপারক্লাস ফ্যামিলি বিলং করা কারিনা কায়সারের উন্নত চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি/আপনারা?"

ভাই একটা ভালো কথা বললেন -
"অসুস্থ হলে চিকিৎসা ব্যয় মেটাতে রাজাও ফকির হয়ে যায়। মেয়েটার চাচাও ক্যান্সারের সাথে যুদ্ধ করে মারা গিয়েছে। তাছাড়া বাইরে থেকে আমরা সবাই রাজার ভান ধরে থাকি। আমি তাঁর জীবন বাঁচাতে সাহায্য তোলার ব্যাপারটাকে ১০০% সমর্থন করি।"

ভাইকে আমি বললাম -
"যেকোনো জীবন বাঁচাতে সাহায্য তোলার ব্যাপারটাকে ১০০% সমর্থন করি। কিন্তু রাজার ভান ধরে থাকা প্রজাদের মায়াকান্নাকে সমর্থন করি না। এতে করে একচুয়্যাল প্রজারা বঞ্চিত হয়, প্রাপ্যটা পায় না।

এই পোস্টের মাঝখানে আপনারা জানবেন, চট্টগ্রামের এক রিক্সাওয়ালার মেয়ের মাত্র ৭০ হাজার টাকার জন্য অপারেশন পজ হয়ে আছে। পোস্ট করলেও সেভাবে সাড়া মিলছেনা। সেলেব্রেটিরা তো মেসেজ সিন করাই দূর কি বাত! এখানেই মূলত আমার দ্বিমত। রাজার ভান ধরে থাকা মানুষরা কেন সিম্প্যাথি পাবে? তারমানে ক্লাস মেইনটেন এর জন্য তারা যা কামাবে সব খরচ করবে আর চিকিৎসার সময় পাবলিক ফান্ড রেইজ?

যাদের সামর্থ্য আছে, এলিট শ্রেণী - তারা সর্বস্ব দিয়ে নামার আগেই যদি ব্যাকআপ প্ল্যান নিয়ে আগায়, তাহলে এটাকে একটা স্মার্ট মুভ হিসেবে ধরা যায় বড়জোর, সিম্প্যাথি না। এদিকে একচুয়্যালি যারা ডিজার্ভ করে হেল্প, এরা নিঃস্ব হওয়ার পরেও প্রাপ্যটুকু পায় না। আশাকরি আমার পয়েন্টটা বুঝেছেন আপনি।"

________ (২)

একটু ভালো করে ভাবেন।
এভারকেয়ার, বাংলাদেশের টপ ক্লাস হসপিটাল। নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছিলেন যেখানে। কোন লেভেলের সামর্থ্য থাকলে এই হাসপাতাল এফোর্ড করতে পারে!!

এভারকেয়ার এর লাইফ সাপোর্ট এফোর্ড করতে পারে যার ফ্যামিলি তারা ১০০% এলিট শ্রেণী। তাই হয়তো তারা সিঙ্গাপুরের লিভার ট্রান্সপ্লান্ট ডিজার্ভ করে! অলমোস্ট ১কোটি+ টাকা লাগতে পারে সিঙ্গাপুরে। ইন্ডিয়াতে ৫০-৭০ লাখ++। কিন্তু তারা তো এলিট শ্রেণী! বেস্ট চিকিৎসাই ডিজার্ভ করে তারা - এবং সেটা "ফান্ড রেইজ করে হলেও!"

বিগত দুইবছর ভাইয়ের (কারিনার চাচার) ক্যান্সারের পিছনে খরচ করে রিক্ত হস্ত হয়ে যাওয়া কায়সার হামিদ তার HiAce (!)গাড়িতে বসে লাইভে ফ্যাটি লিভার সম্পর্কে সচেতন করলেন এবং মেয়ের উন্নত চিকিৎসার জন্য সরকার+দেশবাসির দোয়া ও হেল্প চাইলেন। সবাই ইমোশনাল।

প্রসঙ্গত সে জমিও বিক্রি করে দিবে কিন্তু এটা সময়সাপেক্ষ। তাই কথায় কথায় সরকারের হেল্পও চাইলেন। এদিকে কারিনার ফ্রেন্ড ডানা ভাই ইমোশনাল হয়ে গেলেন লাইভে, স্বাভাবিক! কিন্তু ডানার একাউন্ট দিয়ে পাবলিক ফান্ড রেইজ শুরু করলো কে জানেন? বিশ্ববিখ্যাত ট্রেইনার "ডন গোলাম সামদানী!" হাহাহা! পরে অবশ্য রাকিন ফান্ড রেইজের ব্যাপারটা অফ করে স্ট্যাটাস দিয়েছে।

এরা একেকজন খুবই ওয়েল নোন পার্সন, লিংকডইন, ফেসবুক ঘাটলেই বুঝতে পারবেন। নিজেদের এলিট কানেকশন ইউজ করেই ইন্ডিয়াতেই চিকিৎসা করানো সম্ভব আমার হিসেবে। কিন্তু নিজেদের কোটি টাকার এসেট সেভ রেখে যদি আমজনতার সিম্প্যাথি দিয়ে কাজ হয়ে যায় তাইলে ক্ষতি কি? এত এত ফ্যান ফলোয়ার রেখে যদি আবার এসেট সেল করা লাগে তাইলে হইলো কিছু?

আরও সহজভাবে বলি।
আমার দাঁতে সমস্যা আছে(সত্যিই আছে)। ৫০ হাজার+ টাকা লাগবে চিকিৎসায়। বেশিও লাগতে পারে। আমার আইফোনটা সেল করে দিলেই হয়ে যাবে এই টাকা। কিন্তু আমার ১৫ হাজার ফলোয়ার। দুই তিনটা পোস্ট দিলেই ৫০ চলে আসবে। তাইলে কেন এসেট হারাবো?

অনেকে বলবেন আপনি জানেন কারিনার ফ্যামিলির ফ্যাইন্যান্সিয়াল স্টেট? আমি তাকে প্রশ্ন করি - আপনি জানেন ভাই? সেও জানেনা। জাস্ট ধারণা আরকি। প্রচুর খরচ চিকিৎসায়, গুগল থেকে জানে। আমি গুগল থেকে জানি। তারা ধরে নিছে কারিনার ফ্যামিলির কাছে টাকা নাই। জাস্ট কিছু গাড়ি, জমি, গোল্ড, স্টক, FD আছে হয়তো! কিছু রিলেটিভস আছে যাদের থেকে টাকা নিলে ফেরত দেয়া লাগবে। কিন্তু পাবলিক ফান্ড রেইজ করলে তো ফেরত দেয়া লাগবে না, জবাবদিহিতারও প্রয়োজন হবেনা।

সবমিলিয়ে এভারকেয়ারে চিকিৎসা নিতে নিতে ১ সপ্তাহের মধ্যে পাবলিক ফান্ড রেইজ এর উদ্যোগটা "এসেট সেভ রাখার স্মার্ট মুভ ছাড়া কিছুই মনে হয়নি।"

_____ (৩)

এবার বলি আপনাকে মুদ্রার এক উল্টোপিঠে জান্নাতুল নাঈমার ব্যাপারে।

চট্টগ্রামের পটিয়ার এক রিক্সাওয়ালার চার বছরের মেয়ে জান্নাতুল নাঈমা। জন্মগত ডুপ্লেক্স কিডনি সমস্যা। অপারেশনের নাম - Hemi-nephro-ureterectomy । আমি বুঝি কম, জিপিটি বলেছে কেটে ফেলতে হবে কি কি যেন।

এই রিক্সাওয়ালার কি এসেট আছে বলেন? রিক্সা আছে ১টা, সমিতি আছে ১টা, আর ১টা পৈতৃক ভিটা আছে। কায়সার হামিদের মত কানেকশন নাই , একটা HiAce নাই, যেখানে বসে সে একটা লাইভ করে দোয়া চাইবে বা সরকারের কাছে ৭০ হাজার টাকা চাইবে। এভারকেয়ারের বারান্দাতেও মেয়েকে নেয়ার সামর্থ্য নাই তার। কিন্তু সে চায় তার মেয়েটাও সুস্থভাবে বেঁচে থাকুক।

কারিনার মত এলিটরা হিউজ ফান্ড রেইজ করবে। স্বচ্ছ হিসাব থাকবেনা। হিসাব জরুরিও না আসলে। পছন্দের ক্রিয়েটর। খুশি হয়ে হেল্প করবেই সবাই। কিন্তু সাধারণ কেউ একই কাজ করতে গেলে হিসাব দিতে হবে, ট্রাস্ট ইস্যুর ব্যাপার। আমি ফান্ড রেইজ করেছি কলেজে থাকতে একবার। দেখেছি কি কি শোনা লাগে মানুষের থেকে। এরপর থেকে আর এই কাজ করি নাই।

আমি বলছিনা আমাকেও প্রশ্নহীনভাবে বিলিভ করেন। আমি বলতে চাচ্ছি এলিট শ্রেণীর সাথে কমন শ্রেণীর এই পার্থক্যটা এতটা ন্যাকেড হবে কেন? সবারই জবাবদিহিতার জায়গা থাকুক, এভারকেয়ার না হোক, ভালো একটা সরকারি হাসপাতাল হোক কারিনা , নাঈমাদের জন্য! অন্তত হেলথ ইন্স্যুরেন্স টাইপের কিছু?

__________ (৪)

লিখতাম না। তাও জান্নাতুল নাঈমার জন্য আমার লিখতে হচ্ছে অনলাইনে। ওর ছোট চাচা আমার সাথে কাজ করে। হাতে পায়ে ধরে একটা পোস্ট দিতে বলেছে। রাস্তায় ঘুরে ঘুরে, হাত পেতে প্রায় ১ লক্ষ টাকা ম্যানেজ করেছে সে এবং তার বন্ধুরা। ১৩ তারিখে অপারেশন, আমার কাছে সে ৭০ হাজার টাকা চায় না, কারণ জানে আমি দিতে পারবো না। একটা পোস্ট চায়, যেখানে জান্নাতুল নাঈমার জন্য আমি হাত পেতেছি শুভাকাঙ্ক্ষীদের কাছে।

আমি আবার এসব ফাইন্যান্সিয়াল ব্যাপার থেকে দূরে থাকতে চাই। ট্রাস্ট নষ্ট হইলে ফেরত পাওয়া কঠিন। কিন্তু মেয়েটার চেহারাটা দেখে নিজের বাচ্চার কথা মনে পড়ে। কি হবে একটু মান সম্মানের বিনিময়ে একটা বাচ্চা বেঁচে গেলে? আমি অন্য কারো বিকাশে টাকা নিইনা, অন্ধভাবে বিকাশ নাম্বার শেয়ার করিনা। নিজের কাছে নিই, এরপর হাসপাতাল পর্যন্ত হ্যান্ডওভার করি। এটা আমার সিস্টেম।

আরেকটা ভাইয়ের কথা মনে পড়ে। যে আমাকে অনেকবার একটা ছেলের জন্য হেল্প চেয়েছিল। আমি তাকে বলেছিলাম দিবো পোস্ট। পরে আর খেয়াল নাই। একদিন সে আমাকে বলে - "আর পোস্ট দিতে হবেনা। রোগী আর নেই"। ঐ অপরাধবোধ আমাকে এখনো ভাবায়।

অসংখ্য ফেইক সাহায্যের পোস্ট আছে। যাদেরকে আমরা যাচাইবাছাই না করেই টাকা দিয়ে দিই। এটা করবেন না প্লিজ। আপনার ৫০ টাকায়ও যেন সঠিক মানুষের কাছে যায় এটা খেয়াল করবেন প্লিজ। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীর ছবি সহ ভেরিফাইড পেজ হলেও নিজে আগে যাচাই করার চেষ্টা করবেন, কমেন্ট চেক করবেন। আমি এখনো জান্নাতুল নাঈমার জন্য সাহায্য চাচ্ছিনা। আরও কিছু ফান্ড অফলাইনে ম্যানেজ করার চেষ্টা করছি, বাড়তি কত টাকা হাতে রাখলে হবে সেফটির জন্য এটাও জানবো আজকে। হয়তো কমেন্টে ডিটেইলস দিয়ে রাখবো।

_______ শেষ কথা _________

আমি আবারও বলি। কারিনা কায়সারের সুস্থতার জন্য মনেপ্রাণে দোয়া করি আমি, চাই সে ফিরে আসুক আবারও। কিন্তু কারিনারা সর্বোচ্চ এলিট সেবা পেয়ে বেঁচে থাকবে অথবা চলে যাবে আর জান্নাতুল নাঈমারা নিম্নমানের চিকিৎসাটাও না পেয়ে শুধু "চলেই যাবে" - এই ব্যাপারটা আমি মানতে নারাজ। অক্সিজেন নেয়ার অধিকার ২জনেরই আছে সমানভাবে।

আর পাবলিক ফান্ড রেইজিং হবে কল্যাণের জন্য। একচুয়্যালি যারা অভাবগ্রস্থ তাদের জন্য। কানেকশন এর বদৌলতে কারো এসেট সেভ করার স্মার্টমুভ না হোক এই ক্রাউডফান্ডিং/ফান্ড রেইজিং!

©

07/05/2026

স্মৃতি.......

07/05/2026

Bismillah

আল্লহ্ তা'য়ালার পথে ফিরে আসার জন্য তোমার আত্মার ডাকের ৮টি নিদর্শন:1️⃣ গুনাহ আর মিষ্টি লাগে না:-তুমি করছো ঠিকই, কিন্তু আ...
06/05/2026

আল্লহ্ তা'য়ালার পথে ফিরে আসার জন্য তোমার আত্মার ডাকের ৮টি নিদর্শন:

1️⃣ গুনাহ আর মিষ্টি লাগে না:
-তুমি করছো ঠিকই, কিন্তু আগের সেই আনন্দ আর নেই।

2️⃣ গাফিলদের আসরে অস্বস্তি লাগে:
-চারপাশে হাসি-ঠাট্টা চলছে, কিন্তু তোমার অন্তর শুন্য লাগে।

3️⃣ হঠাৎ হঠাৎ অপরাধবোধ জাগে:
-গাড়িতে, বিছানায়, মোবাইল স্ক্রল করার সময়… মনে হয়: “আমাকে বদলাতে হবে।”

4️⃣ নামাজ ডাকতে শুরু করে অদ্ভুত সময়ে:
-অলস হলেও ভেতর থেকে টান অনুভব করো।

5️⃣ নিজে থেকেই ইসলামিক রিমাইন্ডার খুঁজে বের করা:
-কেউ বলছে না, তবুও হৃদয় তৃষ্ণার্ত হয়ে খুঁজছে।

6️⃣ অকারণে চোখে পানি আসে:
-কুরআন শুনলে কান্না চলে আসে, যদিও পুরোটা বোঝো না।

7️⃣ আল্লহ্ তোমার জীবন থেকে কিছু মানুষ ও গাফিলতা সরিয়ে দেন:
-তুমি ভাবো এটা কাকতালীয়, কিন্তু আসলে তা নয়।

8️⃣ বারবার একই রিমাইন্ডার সামনে আসে:
-পোস্ট, ভিডিও, আয়াত, কথোপকথন — সবই তোমাকে তাঁর দিকে ফিরিয়ে নিচ্ছে।

🤲 হে আল্লহ্ সুব'হানাহু ওয়া তা'য়ালা! তুমি যে নিদর্শনগুলো পাঠাও আমরা যেন তা উপেক্ষা না করি। আ-মীন।

✅ এগুলো সব সরাসরি হাদিস-কুরআনের আলোকে আত্মার পরিবর্তনের বাস্তব লক্ষণ!

আহ্ শৈশব! ভালবাসার শৈশব!ঐ সময়টাই জীবনের শ্রেষ্ঠতম সময় ছিল। না ছিল জীবনের জটিলতা না ছিল এত সীমাহীন ঝঞ্ঝাট।আহা জীবন! যদি...
04/05/2026

আহ্ শৈশব! ভালবাসার শৈশব!
ঐ সময়টাই জীবনের শ্রেষ্ঠতম সময় ছিল। না ছিল জীবনের জটিলতা না ছিল এত সীমাহীন ঝঞ্ঝাট।
আহা জীবন! যদি আবার ফিরে যাওয়া যেত সেই শৈশবে.......

💝
03/05/2026

💝

আমার একটা শর্টকাট দু'আ আছে, যেটা আমি সময়ে-অসময়ে করি। ব্যস্ততম দিনগুলোতে এই দু'আটা আমার সঙ্গী..."ইয়া জাল জালালি ওয়াল ইকরম...
01/05/2026

আমার একটা শর্টকাট দু'আ আছে, যেটা আমি সময়ে-অসময়ে করি। ব্যস্ততম দিনগুলোতে এই দু'আটা আমার সঙ্গী...

"ইয়া জাল জালালি ওয়াল ইকরম"

দুনিয়াতে আফিয়াতের সাথে উত্তমভাবে বেঁচে থাকতে যা যা লাগে( উত্তম রিজিক, সুস্থতা, নিরাপত্তা, সম্মান, বরকতময় সম্পদ, নেক সন্তান, উত্তম সঙ্গী, নেক হায়াত, কবুলিয়াত আমল ইত্যাদি ইত্যাদি), সব তুমি আমায় দাও।

আমাকে আখিরতের সমস্ত ফিতনা থেকে রক্ষা করে বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌসে ঠাঁই দাও। এই একই দু'আ আমার পরিবার, প্রিয়জন,গোটা মুসলিম উম্মাহর জন্য আফিয়াতের সাথে কবুল করে নাও৷"

দু'আটা আগেও বলেছিলাম হয়তো! আবারও মনে করিয়ে দিলাম। সময় স্বল্পতার কারণে আপনার যদি অনেক অনেক দু'আ করার সুযোগ না থাকে,তবে এই দু'আ বারবার করুন।

দুরুদে ইবরহীম ও ইজমি আজম পড়ে একটা দু'আ দিয়েই নিজের জন্যসহ পুরো উম্মাহর জন্য দুনিয়া এবং আখিরতের সকল কল্যাণ চেয়ে ফেলা গেলে, এরচেয়ে চমৎকার ব্যাপার আর কি হতে পারে, সুব'হানাল্লহ্!

লিখা: তাহিয়া ইসলাম
©muslimsdeed

Address

Dhaka

Telephone

+8801521320150

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZashnujA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share