Hasib's Typography

Hasib's Typography ব্যথা ক'দিন থাকে বন্ধু, মানুষ ক'দিন বাঁচে?

অথবা মৃত্যু;সেও বুকের পাঁজরের কাছে এসে ফিরে গেছে!
25/11/2025

অথবা মৃত্যু;
সেও বুকের পাঁজরের কাছে এসে ফিরে গেছে!

শূন্য,ভীষণ শূন্য মনে হয়।
23/11/2025

শূন্য,ভীষণ শূন্য মনে হয়।

25/10/2025

কষ্টের মরণ দিও না খোদা, কষ্টের মরণ দিও না।হুট করেই যেন দেহ থেকে রুহ টা বের হয়ে যায়।

যেন আমার জন্য কারও একটা রাতও নির্ঘুম না কাটে আর অধীর অপেক্ষায় না থাকে কোনও শিউলি ফুল।

25/10/2025

জীবন কি ততোটাই, যতটা আমরা বাঁচি
নাকি ঠিক ততদিন, যতদিন আমরা সুখে থাকি?

সুখ ছাড়া কি জীবনের কোনো মানে নেই-
নাকি সুখে থাকলেই মানুষ জীবনকে উপলব্ধি করে, উপভোগ করে?

আচ্ছা, জীবন কি আমাদের বাঁচিয়ে রাখে,
নাকি আমরাই আমাদের জীবনকে বাঁচিয়ে রাখি সুখে-দুঃখে?

দুঃখের অনুপস্থিতিতে কি সুখের কোনো মানে হয়? ঠিক যেমন কালোর অনুপস্থিতিতে মানুষ সাদাকেও অবহেলা করে।

ঠিক কতদিন বাঁচার পর মানুষ বলে-"আমি আর বাঁচতে চাই না।"
কতদিন সুখে থাকার পর মানুষ বলে-"আমি কিছুটা দুঃখ চাই।”

-ফাহমিদ হাসান

21/10/2025

মানুষ একটা সময়ের পর হৈ-হুল্লোড় স্বভাব থেকে বেরিয়ে আসে। সঙ্গ প্রিয় মানুষ যখন ধীরেধীরে সময়ের সাথে সাথে একা হতে থাকে; তখন সে কোলাহল ভয় পায়।

ভীড় দেখলেই কেমন যেনো অস্বস্তিবোধ কাজ করে। মনে হয় কতদূরে গেলে নিস্তব্ধ কোনো জায়গা পাবো যেখানে বুক ভরে নিশ্বাস নেওয়া যায়।

20/10/2025

জীবনের সংজ্ঞা কবে আয়ত্ত করবো মাবুদ। যত দিন যাচ্ছে পৃথিবীর ব্যকরণ কঠিন লাগছে। ঘর ছেয়ে যাচ্ছে আম্মার অসুখে, জোর কমছে আব্বার হাড়ে।

ভিক্ষুক হৃদয় নিয়ে আর কত-
আর কত দিন মিনতি মাবুদ।

— আব্দুল্লাহ আর রাফি

20/10/2025

লোকে বলে শূন্যের মান নেই।
অথচ, শূন্যতার ভারে প্রায়ই নুয়ে পড়ে বুক!

দুঃখ আমার কথা দিয়েছে।
19/10/2025

দুঃখ আমার কথা দিয়েছে।

জেনেছি আমি একা নই।
18/10/2025

জেনেছি আমি একা নই।

30/07/2025

আমি অপবাদ অসম্মান নিতে পারিনা। কেউ যদি আমাকে ভুল বুঝে তবে আমি তার ভুল ভাঙানোর যথাযথ চেষ্টা করতে পারি।
কিন্তু সে যদি ভুল বুঝে নিজ ধারণা থেকেই আমাকে অপবাদ দিতে থাকে; অসম্মান করতে থাকে, আমি মেনে নিতে পারিনা।

যেসব স্থানে আমার সম্মান নেই, সেসব জায়গা থেকে আমি যতদ্রুত সম্ভব সরে আসি। আমার কাছে আত্মসম্মান টা খুব বেশি জরুরী।

20/07/2025

মানুষের জন্য খুব বেশি কিছু করতে হয় না।কেমন আছ,সব কিছু কেমন চলছে? অথবা দুর্দিনে একটু কাঁধে হাত রেখে বলা, "আরেহ এইসব হয়, প্যারা নিস না।"এইসব ছোট খাটো জিনিসই মানুষ আজীবন মনে রাখে।যারা রাখে না আমি তাদের কথা বলছি না।আমি মানুষের কথা বলছি।

—হাসিব।

অবশ শরীর।
11/07/2025

অবশ শরীর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib's Typography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hasib's Typography:

Share