Ala Uddin Sowrob

Ala Uddin Sowrob Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ala Uddin Sowrob, Performance Art, Dhaka.

14/05/2020

বিমান বাংলাদেশের অব্যবহৃত টিকিট ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ব্যবহার করা যাবে, টাকাও ফেরত নেয়া যাবে।

সুখবর ....সুখবর.....সুখবর...দুবাইতে ভিজিট ভিসায় অবস্থান কারীরা চাকরির ভিসা নিতে পারবে 🤲🤲🤲 সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকার...
13/05/2020

সুখবর ....সুখবর.....সুখবর...

দুবাইতে ভিজিট ভিসায় অবস্থান কারীরা চাকরির ভিসা নিতে পারবে 🤲🤲🤲

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা ভিসা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

করোনা মহামারির এই সঙ্কটকালে যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বেকার হয়ে কর্মীরা ফেরত আসছে, সেখানে আমিরাতের বাজানে ভিসা পরিবর্তনের সুযোগ কিছুটা স্বস্তির। এর ফলে কর্মীরা কাজ হারালেও অন্য কাজ জুটিয়ে নেয়ার সুযোগ পাবে। ফলে বেকারত্ব নিয়ে দেশে ফেরত আসি থেকে রেহাই পাবে অনেকেই।

এদিকে বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস থেকেও এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আরব আমিরাতে যাদের চাকরি চলে গেছে বা ভিসা বাতিল হয়ে গেছে তারা অন্যত্র চাকরির চেষ্টা করতে পারবেন। দূতাবাস আরব আমিরাতের সরকারসহ বিভিন্ন সূত্রে অবহিত হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিক যারা আমিরাতে অবস্থান করছেন, তারা ভিসা ট্রান্সফার করতে পারবেন। একই সঙ্গে যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেকেই বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। তবে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে বাংলাদেশে ভ্রমণ করার আপাতত কোনো সুযোগ নেই। সরকার নিয়মিত ফ্লাইট চালুর চেষ্টা করছে। এক্ষেত্রে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভব হলে এই মুহূর্তে দেশে ফিরে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পরামর্শ দিয়েছে দূতাবাস।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😥😥😥ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, প্রবীণ ইসলামী রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজাম...
11/05/2020

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😥😥😥

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, প্রবীণ ইসলামী রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামী আর নেই। আজ ইফতারির কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজপথের লড়াকু সৈনিক এই বর্ষীয়ান জননেতাকে আল্লাহ তায়ালা জান্নাত নসীব করুন৷

06/05/2020

█ ব্রেকিং নিউজ / Breaking News █

** আপাতত খুলছে না যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিংমল

একটি শোক সংবাদ 😥😥😥ঢাকা ০৫ আসন এর আওয়ামী লীগের বর্তমান মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা সাহেব কিছুক্ষণ আগে...
05/05/2020

একটি শোক সংবাদ 😥😥😥

ঢাকা ০৫ আসন এর আওয়ামী লীগের বর্তমান মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন ৷

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন

23/04/2020

রমজান উপলক্ষে ৫ টি লাভ করবেন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আজ ১ম পর্ব।

15/04/2020

হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি কোরআন তেলাওয়াত।

গণভবনে আজ (১৫.০৪.২০২০) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ কে র‍্যঙ্ক ব্যাজ...
15/04/2020

গণভবনে আজ (১৫.০৪.২০২০) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ কে র‍্যঙ্ক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সদ্য সাবেক আই জি পি, সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি!
12/04/2020

মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি!

দেশবরেণ্য আলেম অ‌াল্লামা শাহ আহমদ শফী হাসপাতা‌লে 😥😥😥দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের আমীর ...
11/04/2020

দেশবরেণ্য আলেম অ‌াল্লামা শাহ আহমদ শফী হাসপাতা‌লে 😥😥😥

দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের আমীর আল্লামা শাহ আহমদ শফী‌ হাফিজাহুল্লাহকে শারী‌রিক দুর্বলতার দরুণ চট্টগ্রা‌মের এক‌টি বেসরকারী হাসপাতা‌লে ভর্ত‌ি করা‌ হ‌য়ে‌ছে।

বার্ধ‌ক্যজনিত সমস্যার কার‌ণে হুজুর শারী‌রিকভা‌বে দুর্বল হ‌য়ে প‌ড়ে‌ছেন। তাই বি‌শেষজ্ঞ ডাক্তার‌দের পরাম‌র্শে আজ (শ‌নিবার) সন্ধ‌্যায় তাঁকে হাসপাত‌া‌লে ভর্তি করা হ‌য়ে‌ছে।

মহান আল্লাহ তায়ালা হুজুর‌কে শেফা‌য়ে আজেলা কা‌মেলা দান করুন।

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারীবর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। ...
08/04/2020

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির এই নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) চাঁদপুর জেলার সদর উপজেলার মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ষষ্ঠ বিসিএসে (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে জাবেদ পাটোয়ারী উচ্চ মাধ্যমিক শ্রেণিতে গিয়ে ভর্তি হন চাঁদপুর সরকারি কলেজে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন।

ড. পাটোয়ারী যুক্তরাজ্যের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের এফবিআই ন্যাশনাল অ্যাকাডেমি, ভার্জিনিয়া থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইউএস-সাউথ এশিয়া লিডার অ্যাংগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন র‍্যাবের বর্তমান মহাপরিচালক বেনজীর আহমেদ। একই সঙ্গে র‍্যাবের মহাপর...
08/04/2020

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন র‍্যাবের বর্তমান মহাপরিচালক বেনজীর আহমেদ। একই সঙ্গে র‍্যাবের মহাপরিচালক হলেন সিআইডি প্রধান আব্দুল্লাহ আল মামুন।

Address

Dhaka

Telephone

+8801831678808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ala Uddin Sowrob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Ala Uddin Sowrob:

Share