Bangladesh-India Cultural Alliance

Bangladesh-India Cultural Alliance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh-India Cultural Alliance, Cultural Center, Mirpur/1, Dhaka.

26/03/2026
16/06/2024
Lalon Smaranutsav, Noida Kalibari, sector 26,noida
27/11/2023

Lalon Smaranutsav, Noida Kalibari, sector 26,noida

Reistration link: https://forms.gle/hMQ12QjHWUZ13HF29লালন স্মরণৎসব উপলক্ষ্যে সাইজির আখড়া আয়োজিত হতে চলেছে ৯-১০ ডিসেম্বর,...
28/10/2023

Reistration link: https://forms.gle/hMQ12QjHWUZ13HF29

লালন স্মরণৎসব উপলক্ষ্যে সাইজির আখড়া আয়োজিত হতে চলেছে ৯-১০ ডিসেম্বর, নয়ডা কালীবাড়ি প্রাঙ্গনে, মহাত্মা ফকির লালন সাইজির জন্ম ও তিরোধান দিবস উপলক্ষ্যে লালন, বাউল ও লোকসংগীত অনুরাগী, ও বিভিন্ন শিল্পীরা সাইজির চরণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও সাইজির বাণী পরিবেশন করতে পারবেন।

আসুন আমরা সবাই সেই অচিন পাখি, আর্শীনগর, মনের মানুষ, কে খুঁজতে চলি সাইজির বেরামখানায়।

কলিজাতে দাগ লেগেছে | Kolijate Dag Legeche| তোফাজ্জেল শেখ | ঢাকা টিভি মিউজিক | গার্মেন্টস কর্মী | এনি মাল্টিমিডিয়া | শ্রম...
26/09/2022

কলিজাতে দাগ লেগেছে | Kolijate Dag Legeche| তোফাজ্জেল শেখ | ঢাকা টিভি মিউজিক | গার্মেন্টস কর্মী | এনি মাল্টিমিডিয়া | শ্রমজিবিদের অডিশন পর্ব
===========================================

‘ঢাকা টিভি মিউজিক’ এবং ‘এনি মাল্টিমিডিয়া’ প্রতিভাবান শ্রমজিবি শিল্পিদের সঠিক মূল্যায়নের জন্য ‘গানে গানে তোমাকেই খুঁজছি’ শিরোনামে শ্রমজিবি শিল্পিদের প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আশুলিয়া অঞ্চলের জন্য ২৩ সেপ্টেম্বর ২০২২ইং, শুক্রবার, সকাল ৯ঘটিকায় যশোর ‘ভকেশনাল ট্রেনিং সেন্টার’ ইয়ারপুর, কাশিমপুর রোড, আশুলিয়া, ঢাকাতে শিল্পিদের প্রতিযোগিতামূলক অডিশন পর্বটি অনুষ্ঠিত হয়।
শ্রমজিবিদের অডিশন পর্বে ‘কলিজাতে দাগ লেগেছে’ গানটি পরিবেশন করলেন গার্মেন্টস কর্মী তোফাজ্জেল শেখ…….

অডিশন পর্বের গানগুলি আপনাদের জন্য পোষ্ট দিলাম। সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন…… লাইক দিন, কমেন্ট করুন……. নিজে দেখুন এবং অন্যকে দেখতে উৎসায়িত করুন…..

এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের আসনে ছিলেন: বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক জোটের সভাপতি. প্রখ্যাত লালন গবেষক. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।

বিচারকের আসনে ছিলেন: জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার সভাপতি. প্রখ্যাত সাংবাদিক মাসুম বিল্লাহ, এনি মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এনি মাহমুদ।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন- ঢাকা টিভির উপস্থাপক এবং ঢাকা টিভি ও বাংলা টিভির নিয়মিত সংগীত শিল্পি নাসির উদ্দিন।

চোখ রাখুন ঢাকা টিভি মিউজিক এবং এনি মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে (https://www.facebook.com/DhakaTvMusic,https://www.facebook.com/AneeMultimedia)

দেশের বিভিন্ন অঞ্চলের পোষাক শিল্প, কল-কারখানা, ছোট-বড় ফ্যাক্টরীসহ বিভিন্ন কোম্পানীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রতিভাবান শ্রমজিবি সংগীত শিল্পি। এ সকল শিল্পিরা উপযুক্ত মূল্যায়ন না পাওয়ার কারনে তাঁরা লোকচক্ষুর অন্তরালেই থেকে যাচ্ছে। ‘ঢাকা টিভি মিউজিক’ এবং ‘এনি মাল্টিমিডিয়া’ এ সকল প্রতিভাবান শ্রমজিবি শিল্পিদের সঠিক মূল্যায়নের জন্য ‘গানে গানে তোমাকেই খুঁজছি’ শিরোনামে শ্রমজিবি শিল্পিদের প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আমরা বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকা থেকে এ সকল অবহেলিত প্রতিভাবান শিল্পিদের খুঁজতে আপনার এলাকায় খুব শীঘ্রই আসছি।

প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’পাওয়া এ সকল শিল্পিরা পরবর্তি পর্য্যায়ে (বাছাই পর্বে) যাওয়ার সুযোগ পাবেন। চুড়ান্ত ভাবে নির্বাচিত এ সকল শিল্পিদের মধ্য থেকে ১০জন শিল্পিকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার জন্য রেজিষ্ট্রেশন সম্পূর্ন ফ্রি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
ঢাকা টিভি মিউজিক এবং এনি মাল্টিমিডিয়া
লিয়াজোঁ কার্য্যালয় : মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬
ফোন : ০২-২২৬৬২২২১২, মোবাইল : ০১৭১৬-০৭২২৬৫
ইমেইল : [email protected]

‘ঢাকা টিভি মিউজিক’ এবং ‘এনি মাল্টিমিডিয়া’ প্রতিভাবান শ্রমজিবি শিল্পিদের সঠিক মূল্যায়নের জন্য ‘গানে গানে তোমাক....

আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী===================================আজ ঐতিহাসিক ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লী...
23/06/2022

আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
===================================

আজ ঐতিহাসিক ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।

১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আর ‘পূর্ব পাকিস্তান’ শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম ব্যবহার শুরু হয়।

প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
বাণীতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরও গতিশীল হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, গত ৭ দশকের বেশি সময় ধরে গণমানুষের প্রতিষ্ঠান আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। দীর্ঘ এই পথচলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা।

যাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

দীর্ঘ পথচলা :
বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতির মূলধারাও। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। ১৯৪৮ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সূচিত ভাষা আন্দোলন ১৯৫২ সালে গণজাগরণে পরিণত হয়।

১৯৪৭ সালে সম্পূর্ণ পৃথক দুটি ভূখণ্ড, স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতির অঞ্চল নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ৪ মাস ২০ দিনের মধ্যে তখনকার তরুণ যুবনেতা শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠন করেন সরকারবিরোধী ছাত্র সংগঠন পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় পরের বছর ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার স্বামীবাগের কেএম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমানকে (কারাবন্দি ছিলেন) যুগ্ম-সাধারণ সম্পাদক করে গঠিত হয় আওয়ামী (মুসলিম) লীগের প্রথম কমিটি।

১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসাবে গ্রহণ করে। দলের নামকরণ হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।’ মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান শব্দটি বাদ গিয়ে দলটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে কার্যক্রম শুরু করে।

এই আওয়ামী লীগের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে বাংলার জনগণকে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করে স্বাধিকার আদায়ের জন্য ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন।

সেই ৬ দফা আন্দোলনের পথ বেয়েই ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সফল নায়ক ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দীর্ঘ পথপরিক্রমায় দেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক দলটিকে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অনেকটা অস্তিত্ব সংকটেই পড়ে আওয়ামী লীগ। দলের ভেতরেও শুরু হয় ভাঙন। এর মধ্যে আবদুল মালেক উকিল-জোহরা তাজউদ্দীনের দৃঢ়তায় সংকট কাটিয়ে উঠতে শুরু করে দলটি। ১৯৮১ সালে দলের সভাপতি নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে ফিরে এক দশক ধরে সারা দেশ ঘুরে দলকে সংগঠিত করেন তিনি। ১৯৯৬ সালে তার নেতৃত্বেই ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে দলটি।

২০১৪ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হয়। এরপর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ করে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

কর্মসূচি :
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে-সূর্যোদয়ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এছাড়া সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা।

সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি পালনে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব জেলা, উপজেলাসহ সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন।

Address

Mirpur/1
Dhaka
1216

Telephone

+8801556119901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh-India Cultural Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bangladesh-India Cultural Alliance:

Share