28/04/2020
মায়ায় পড়া জিনিসটা প্রেমে পড়ার চেয়েও ভয়ংকর। যার উপর মায়া পড়ে শুধু তার সাথেই কথা বলতে ইচ্ছে হয়, আর এই ইচ্ছেটা সত্যি ভয়ংকর। তার চেয়ে অধিক ভয়ংকর হলো, প্রেমে পড়ে কারো মায়ায় পড়া। সত্যি, ভয়ংকর বাজে একটা অনুভূতি।
আপনি তাকে কিছুই বলতে পারবেন না, তবে ভিতরে ভিতরে জ্বলে শেষ হয়ে যাবেন। খুবই অদ্ভুত একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। ইশ,ও যদি কথা বলা বন্ধ করে দেয়, যদি রাগ করে।
দিন দুনিয়া ছেড়ে আপনি তার একটা টেক্সট এর আসায় থাকবেন। কখন সে একটিভ হবে আর আপনি তার সাথে কথা বলতে পারবেন। আর ওপাশ থেকে, ওপারের মানুষটা পাত্তাই দিবে না আপনাকে।কখনো ম্যাসেজ সিন করে চলে যাবে। কখনো উল্টাপাল্টা উত্তর দিয়ে বার বার আপনাকে বুঝাতে চায় সে খুবই বিরক্ত হয় আপনার টেক্সট পেয়ে।
কিন্তু কি আর করার তবুও, বেহায়ার মতো আপনি আবারও টেক্সট করবেন। কারণ আপনি যে ভয়ংকর এক মায়ায় পড়েছেন। যে মায়া থেকে বেরিয়ে আসা অসম্ভব কিছু না কিন্তু খুবই কঠিন। তাই আপনি এত অপমান, এত অবহেলা সহ্য করেও আবার টেক্সট করবেন। আর তার বিনিময়ে আবার অবহেলা। এভাবে চলতে চলতে আপনি হয়তো ডিপ্রেশনে চলে যাবেন।
কিন্তু সবসময় একটা কথা মনে রাখা উচিত "যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়।" দুনিয়াতে সেই সবচেয়ে সুখী যে এই ভয়ংকর মায়া কাটাতে শিখে গেছে।একদিন না একদিন আপনাকে এই মায়া থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি ততটাই সুখ খুঁজে পাবেন জীবনে।
তাকে দেওয়া আপনার লাস্ট টেক্সট এইটা হলে মন্দ কিছু হয় না কিন্তু, " এখন তোমার জন্য আমার কোন সময় নেই ;এখন আমি ভালোবাসি শুধু আমাকেই!!!!
সাজ্জাদ