25/10/2025
আমার মতে বাংলাদেশে প্রতিটা হাসপাতালে একটা সন্তান ডোনেশনের ইউনিট রাখা দরকার।
কেননা, যেই হারে নবজাতক শিশুরা নি*র্যা*তিত হচ্ছে এটা মেনে নেয়া কিছুতেই সম্ভব নয়।
যেই মানব জাতিকে আল্লাহ সকল সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন আর তাদের নবজাতক পড়ে থাকবে ডাস্টবিনে!
এই ভাষা না জানা, দুনিয়া না চেনা, অবুঝ -অসহায় শিশুগুলোকে এখানে সেখানে পড়ে থাকতে দেখে কোনো মানুষ সুস্থ থাকতে পারেনা।
আমাদের দেশেতো অনেক বিবাহিত দম্পতিদের বাচ্চা হয়না।
দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তারা সন্তান পাওয়ার আশা নিয়ে ব্যদনায় জীবন কাটায়।
যদি সরকারি বৈধ্যতায়, প্রতিটা হাসপাতালে একটা করে এমন ইউনিট রাখা যায় যেখানে এমন শিশুদেরকে ডোনেট করা যাবে, তাহলে সন্তানহীন দম্পতিরা সহজেই একটা সন্তান এখান থেকে দত্তক নিয়ে নিজের সন্তানের অভাবটা পূরণ করতে পারবে।
এতে করে তিনভাবে আমরা উপকৃত হতে পারি।
১: সন্তানহীন দম্পতিরা সন্তান সহজেই পেতে পারে।
২: শিশুহ**ত্যা বা নির্যাতন কমে যাবে।
৩: যেসব মেয়েরা অপরিকল্পিত ভাবে এমন কান্ড ঘটায় তাদেরও বেপারটা সহজে সমাধান করে নতুন জীবনে সুন্দরভাবে পা দিতে পারে।
বি:দ্র: আমি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে বাচ্চা জন্ম দেয়াকে উৎসাহিত করছিনা, আপনি এই কাজ করে বাচ্চা অন্যকাউকে দিলেও নিজের পাপ মোচন হবেনা, তবে শিশুদের নিরাপত্তার কথা ভেবে এমনটা করা যেতে পারে।
লেখাটা ভালো লাগলে শেয়ার করতে পারেন।