Sayed • সাঈদ

Sayed • সাঈদ কবিতাই আলো - কবিতাই অন্ধকার

01/01/2026

হৈহল্লা ভাল্লাগে না;
ইচ্ছে করে ডুব দিয়ে থাকি তিন ফুট গভীর বেদনায়।
যেন বাসন্তী হাওয়া আমাকে ছুঁতে না পারে,
যেন নীরবতা আমাকে সাথী করে নেয়,
যেন যান্ত্রিকতা ভুলে যায় বিরহীত পিঙ্গল।
আমি এখানেই আছি —
বিচ্ছিন্ন শিশিরের শব্দে,
ঝরে যাওয়া মর্মর পাতায়,
দীর্ঘকাল নিদ্রাহীনতায়।
এই বিমর্ষ শীতের সকাল আমি চাই না,
এখানে পাখিরা জানেনা সুর,
নারীর পায়ে শূন্য নুপুর
আর সবটুকু ঝনঝন আমার বুকের ভেতর;
যেন ভেঙে যাচ্ছি, যেন চুরমার হয়ে যাচ্ছি
অভিশাপে, অবজ্ঞায়।
যেন যুবতীর স্নানের প্রতি ফোটায় কাফের হয়ে যাচ্ছি ভালোবাসায়।
অনেকেই আছে যাদের উৎসবমুখরতায় স্থির হয়ে গেছে সময়,
আতশবাজি ফোঁটায় আঙ্গুলের সামিয়ানায়।
উপহাস করে তাকায় ব্যর্থতার দিকে
এমনকি যাদের সমীহ করে চলে স্বয়ং রাত;
আর আমি নিঃসঙ্গতার কাছে আজীবন অপদস্ত হওয়া মানুষ,
আমার বুকের উপর পুলসিরাত!

— মুশফিকুর মাহি
পাঠ - সাঈদ আহমাদ

22/12/2025

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।

তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।

একবার আমন্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার

• হেলাল হাফিজ
পাঠ- সাঈদ আহমাদ

16/12/2025

কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা

কথা ছিলো একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’।

কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।

কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।

কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

কবি- হেলাল হাফিজ
পাঠ - সাঈদ আহমাদ

সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা ❤️🇧🇩

এমনি প্রতি রাতে টের পাই ~
14/12/2025

এমনি প্রতি রাতে টের পাই ~

10/12/2025

তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে-
আমি পৌঁছে যেতে পারতাম জে রু জা লে ম,
আমার প্রিয়তম শহর।

তোমার জন্য যতটা রাত কেঁদেছি,
ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ,
বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা।
যে দহনে রোজ পুড়ে গেছি,
তাতে জ্বেলে দিতে পারতাম অজস্র- গনগনে ভিসুভিয়াস।
যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর
ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার।

যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ,
যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবী ডুব,
সবটাই মিশে গেছে ওই।

তোমাকে পাওয়া হলে দেখি
এই আমি, সেই আমি নই।

~ সাদাত হোসাইন
পাঠ - সাঈদ আহমাদ

এক জন্ম  - তারাপদ রায়
07/12/2025

এক জন্ম - তারাপদ রায়

07/12/2025

আমরা যাইনি মরে আজো— তবু কেবলই দৃশ্যের জন্ম হয়।
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে।

•জীবনানন্দ দাস

02/12/2025

ভালোবাসি বলেই

ভালোবাসি বলেই
মেনে নেই অবহেলা,অভিমান তোমার,
কিংবা যোগাযোগহীন দিনগুলোর অস্থিরতা!
ব্যাপক বিষাদে যে পোড়াও তুমি
আমি মেনে নেই তবু
শুধু ভালোবাসি বলেই

ভালোবাসি বলেই
কোথাও ফুল দেখলে তোমাকে মনে পড়ে
উৎসর্গ করে দেই প্রাচীন সব সুর,যাবতীয় গান
আর ভাবি- তোমাকে
উজালা পূর্ণিমার মতো ছড়িয়ে পড়ছো সারাটা জীবনজুড়ে

ভালোবাসি বলেই
বলে ফেলি আমার অজস্র ক্রাইসিস,নার্ভাস হয়ে পড়ি কখন
আর শুধুই তোমাকে ভালোবাসি


কবিতা ও পাঠ – সাঈদ আহমাদ

Address

Dhaka

Telephone

+8801833762676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayed • সাঈদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sayed • সাঈদ:

Share

Category