22/03/2026
কষ্ট হচ্ছে হোক। দেখলে বুকের ভেতর ধড়ফড় হচ্ছে হোক। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরতেছে ঘুরুক। বার বার ট্রমার কথা মনে হইলে গা জ্বলতেছে জ্বলুক। তবুও যোগাযোগ করা যাবে না। একমাত্র নো কন্টাক্টে থেকে আর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেই আপনি হিল হইতে পারবেন। আপনি যতবার যোগাযোগ করবেন আপনি দেখবেন আপনি আপনার সকল পাওয়ার (power) তার হাতে আবার তুলে দিছেন। সে আবার আপনার রাগ ক্ষোভ, হাসি কান্না সব কন্ট্রোল করতেছে।
এই কন্ট্রোলটা ভাঙ্গার একটাই উপায়, তার থেকে ক্ষমতা কেড়ে নেয়ার। দরকার হইলে মরে যান তবুও যোগাযোগ কইরেন না। কারণ যোগাযোগ করার পর যেই অনুভূতি হবে ওইটা হবে আফসোসের, লজ্জার, কান্নার, আর অপমানের। এইসব হারামিরা কখনোই আপনার মূল্য বুঝে নাই, আর বুঝবেও না।
তার চেঞ্জ হওয়ার আশায় বসে থাইকেন না। শয়তান কখনো ভালো হয় না। আপনি চেঞ্জ হয়ে যান। আপনি তারে কবর দিয়ে ফেলেন। কষ্ট হবে তবুও তাকে দাফন করেন মনের ভেতর পার্মানেন্টলি।