17/05/2026
আমরা মানুষের audibility range 20 Hz থেকে 20,000 Hz অব্দি। এর নিচে অথবা উপরে আমরা শুনতে পাই না।
Male & female vocal Octave 3 তে থাকে।
Male vocal এর C #3 আর female vocal এর জন্য A #3 হচ্ছে মোটামুটি standard.
তার মানে হচ্ছে female vocal স্বাভাবিকভাবেই কিছুটা উঁচুতে থাকে।
Octave 3 এর C3 থেকে শুরু করে Octave 4 এর C4 পর্যন্ত musical note গুলো observe করলে দেখা যায় পাশাপাশি স্বরগুলোর মধ্যে frequency বা কম্পাংকের ব্যাবধান 8 Hz থেকে শুরু করে সবশেষে approximately 15 Hz এর মতো হয়।
আর পর পর দুটি musical note এর মধ্যে এই frequency ক্রমবর্ধমান।
আর সা(ষড়জ) আর পা(পঞ্চম) স্বরের frequency এর মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে, যাকে আমরা অচল স্বর বলে থাকি।
Octave 3 এর C3 এর কম্পাংক 130.81 Hz.
Octave 3 এর G3 এর কম্পাংক 196 Hz.
Octave 4 এর C4 এর কম্পাংক 261.63 Hz.
যে কোনো musical note কে এক অক্টেভ উপরে বাজালে তার কম্পাংক বা frequency, 2 গুণ হয়ে যায়।
তাই C3 approximately 130 Hz, C4 হচ্ছে 260 Hz.
C3 যদি সা (ষড়জ) বা starting note হয় তবে পা(পঞ্চম) হবে G3.
C3 অর্থাৎ সা (ষড়জ) এর কম্পাংককে 1.5 দিয়ে গুণ করলে সেটা হবে G3 এর কম্পাংক।
হিসেব দেখানোর সুবিধার জন্য round value গুলো নিলে... ব্যাপারটা এমন হবে...
Octave 3 এর C3 এর কম্পাংক 130 Hz. (Appr.)
Octave 3 এর G3 এর কম্পাংক =130×1.5=165 Hz. (Appr.)
Octave 4 এর C4 এর কম্পাংক =130×2=260 Hz. (Appr.)
Musical note গুলোর মধ্যে এমন মজার mathematical relationship হচ্ছে music কে শ্রুতিমধুর করে তোলার অন্যতম কারণ।
সংগীতে নিচে প্রদত্ত ১২ টা স্বর বাদেও আরো ১০ টা স্বর বা musical note ব্যবহার করা হয়।
অর্থাৎ আমরা মোট ২২ টা কম্পাংককে সুনিপুণ ভাবে apply করার মাধ্যমে সব অনবদ্য যন্ত্র বা কণ্ঠসংগীত তৈরি করে থাকি।
সংগীতে নিচে প্রদত্ত ১২ টা স্বর বাদেও আরো যে ১০ টা স্বর বা musical note ব্যবহার করা হয়, তাদেরকে Western Music এ microtone বলা হয়।
আর আমরা তাদেরকে শ্রুতি বলে থাকি।
Piano, Harmonium, keyboard কোনো কিছুতেই কিন্তু এই ১০ টা microtone বা শ্রুতি clearly শোনার কিংবা বোঝার জন্য কোনো White key, black key বা কিছু থাকে না।
এমনকি এই ১০ টা microtone এর কম্পাংক বা frequencyও আমাদের অজানা।
তাই এটা একটা সমস্যা।
কারো কাছে এই ব্যাপারটার কোনো সমাধান থাকলে kindly share করবেন।
© ১৭ মে ২০২৬, প্রকৌশলী মনিরুজ্জামান রুবেল। সর্বস্বত্ব সংরক্ষিত। লেখাটি শেয়ার করা যেতে পারে, তবে অনুমতি ছাড়া হুবহু কপি–পেস্ট সম্পূর্ণ নিষিদ্ধ।