অন্যতম

অন্যতম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অন্যতম, Arts and entertainment, Dhaka.

I want to collect more best Write in this time From Online, Oslo others important information about written and writer with bio sources, photos or others humanitarian activities.

20/05/2026

ধারা- কবিতা
এইসময়ের অন্যতম একজন সৃজনশীল শিল্পী, আমি তাঁকে খুব অল্প দিন হলো জানি, আমাদের অঞ্চলের লোক, একজন মাটির মানুষ, মাটি ও মাটির মানুষকে নিয়েই তাঁর সমস্ত আবেগময় শৈল্পিকতা, শৈশব কৈশোর তারুণ্য থেকে বার্ধক্যের জীবন ও জীবনের চলমান ধারা গেঁথে যাচ্ছেন, কালের বিবর্তন তুলে ধরছেন, অন্যায় অসঙ্গতি তুলে ধরছেন, তাঁর নামটাও আশিক তাঁর কামকাজও প্রেমময়, কবি, গাতক ও বাচিক শিল্পী জনাব ফয়সাল বিন আশিক মহোদয়ের প্রতি অন্যতম পেজ থেকে সম্মান ও শুভকামনা।

19/05/2026

16/05/2026

এইসময়ের অন্যতম, সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়া র জুয়েল রানা ভাই, মা মাটি ও মাটির মানুষকে তুলে ধরা যার কাজ, নির্ভেজাল একজন নিবেদিত প্রাণ, আমার খুব প্রবল ইচ্ছে আছে তাঁর সঙ্গে কয়েকটি দিন ঘুরে বেড়ানো, সুযোগ পেলে ইচ্ছে পূরণ হবে ইনশাআল্লাহ।
জুয়েল ভাইয়ের প্রতি অভিনন্দন, আশীর্বাদ থাকবে সর্বদা এমনই প্রাণোচ্ছল থাকুক, সকলের ভালোবাসায় থাকুক, বাংলার সাহিত্য সংস্কৃতির ধারক বাহক হয়ে কিংবদন্তি হয়ে উঠুক।

15/05/2026

অন্যতম একটি বাস্তবমুখী গান

ব্যথা কি লাগলো?তোমরা যারা স্বাধীনতা স্বাধীনতা বলে গলা ফাটিয়েচিৎকার করো তারা কি ভেবেছো স্বাধীনতার নামে গণতন্ত্রকে কতোটা ম...
08/05/2025

ব্যথা কি লাগলো?
তোমরা যারা স্বাধীনতা স্বাধীনতা বলে গলা ফাটিয়ে
চিৎকার করো
তারা কি ভেবেছো স্বাধীনতার নামে গণতন্ত্রকে কতোটা
মুষ্টিবদ্ধ হাতিয়ার বানিয়ে কথার সাথে কাজকেও
অদৃশ্য হাতের মুঠোয় বন্দী করে রেখেছো।
তোমরা যারা স্বাধীনতার নামে রক্তের উপর দিয়ে
হেঁটেছো তারা কি একবারও ভেবে দেখেছো?
যার গেছে সে জানে এই চলে যাওয়ায় ব্যথা
কতোটা গভীর, কতোটা মর্মান্তিক!
আমি দেখি, শোষন আর শাষণের গ্যাঁড়াকলে
মানবতা আজ অন্ধ কুয়ার জল থেকে তুলে আনা
একঘরা আবর্জনার স্তুতি!

অথচ তোমারাই প্রমাণ করেছো সেদিন, বিপ্লব
মানবিক চেতনার এক জলন্ত অগ্নি!

ধর্ম কখনো ব্যবসা, দখলদারীত্ব, ক্ষমতা কিংবা
ভোগ দখলের ঘরে নারী কিংবা মানুষের অধিকার
ও স্বাধীনতা হরণকারী অস্ত্র নয়!
দেশজ কৃষ্টি ও সংস্কৃতি বাঁচে তার পুরাতন ঐতিহ্যে....
যতোই ঘষো, মাজো আর সাজাও নাটক তোমরা
তোমাদের মতোন নতুন সাজে।

আয়না ঘরের আয়না ভেঙে ইতিহাসের আয়নায় কোথায় গেলো
বিশ্বাসঘাতক মিরজাফর, পলাশীর যুদ্ধ কিংবা
সাহসী ডাকাত গালওয়ান?
ইতিহাস চোরাকারবারিরা নিজের আয়নায় বখতিয়ায়ারের
ঘোড়া সাজিয়ে দেখায় বীর জাওয়ান।

ইতিহাস রক্ত দিয়েই লেখা হয়, রক্তের দাম ধর্ম দিয়ে নয়, চরিত্রে যাচে!
তোমরা পুতুল নাচের আসর সাজিয়ে জ্ঞাণীগুনির
মৌসুমী হাওয়ায় ভোগ আর ভাগের সিঁড়িতে
সকলে এক কাতারে দাঁড়িয়ে হুঁক্কা টানো
গোপনে বেহাগে।
অকালে পেকেছে যে শিশু সে আজ তুখোর বক্তা, নতুন দলের নাম লিখিয়ে সাজিয়েছো তোমারা ভিন্ন মঞ্চ দখলে পেতে চাও সবাই ক্ষমতা!
আহা! একই অঙ্গে কতো রূপ তোমাদের ঢলে-
ঢলে গলে পড়ে।

যে আগুনে পুড়ে মসজিদ ও মন্দির সেই আগুনকেই
তোমরা বলো রাজনীতির ছলাকলা
আমি বলি, মানবতার ধর্ম ইসলাম বর্ণ বোঝে না, বিভেদ বোঝে না, চাপিয়ে দেয়া কিংবা চেপেবসাও বোঝে না,
সেতো কেবল উলুবনে মুক্তা ছড়ানোর মতো গোটা কয়েক
পাচাটা দালালদের পোষাকী মুখে
সংস্কারের মিষ্টিমধুর দুধে ধোয়া তুলসী পাতার বয়ান।

তোমরাও জানো, পশ্চিমাদের আধুনিকতার চোখ
আর কৌশলী খেলায় পৃথিবী আজ কতোটা নগ্ন!
তবুও তোমাদের কাছে শান্তি মানেই মুর্খ মানুষের
মস্তিষ্ক গিলে খাওয়া অন্ধ জ্ঞানের আলো।

আমি হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, বৌদ্ধ কিংবা খৃষ্টানও না
বুঝি না পাকিস্তান, ভারতবর্ষ কিংবা যুক্তরাষ্ট্র ও
চিনের স্বার্থ !
আমার কাছে আমার দেশ বড়ো, আমি বাংলাদেশি
"বাংলাদেশ জিন্দাবাদ"।

যুদ্ধ নয়, শান্তি চাই.....
ধ্বংসের গলিতে হেঁটে যাওয়া লৌকিক আদর্শের
ধোঁয়া তুলে
তোমরা রাজসিংহাসন দখল করেই থেকো
আমিও থাকবো কলমে, কথায় অকালে ঝরে যাওয়া
আত্মার আর্তনাদ ও রক্তের প্রতিটি ফোঁটায়।

🌿🌿আমি থাকবো রক্তের প্রতিটি ফোঁটায়
নিলুফার জেসমীন রুমা

আন্তরিক অভিনন্দন প্রিয় মেহেদী হাসান মিরাজসোহাগ গাজী এবং সাকিব আল হাসান এর পর তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একই টেস্ট...
30/04/2025

আন্তরিক অভিনন্দন প্রিয় মেহেদী হাসান মিরাজ

সোহাগ গাজী এবং সাকিব আল হাসান এর পর তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ❤️
সাকিব আল হাসান এই কীর্তি দুই বার করে দেখিয়েছেন ❤️

এক নজরে দেখে নিন ⤵️

সাকিব আল হাসানঃ
১৪৪ ও ৬/৮২ প্রতিপক্ষ পাকিস্তান, ২০১১

সোহাগ গাজীঃ
১০১* ও ৬/৭৭ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৩

সাকিব আল হাসানঃ
১৩৭ ও ৫/৮০, ৫/৪৪ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪

মেহেদী হাসান মিরাজঃ
১০৪ ও ৫/৩২ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০২৫

সময়ের অন্যতম দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটর Umma Kulsum Popi ও স্বামী সাগর ভাই, বাংলার কৃষি ও কৃষকের সমৃদ্ধির জন্য নিরলসভাবে...
23/01/2025

সময়ের অন্যতম দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটর Umma Kulsum Popi ও স্বামী সাগর ভাই, বাংলার কৃষি ও কৃষকের সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাঁদের জন্য আন্তরিক সাধুবাদ ও ভালোবাসা ❤️
তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

31/12/2024

🌹শুভ বিদায়🌹শুভ নববর্ষ
💜৩১-১২-২৪>>>০১-০১-২৫💜

🌿জীবন যতবার কুড়িয়ে নেবো ততবার নতুন ধরণ,
🔥জমিয়ে রাখবো প্রতি মুহূর্তের পাওয়া টুকু হোক তা ক্ষরণ,
💥বেঁচে থাকবার মর্মই হয়তো নবীন বরণ আর প্রবীণ স্মরণ।

~সু-প্যারা

সময়ের সেরা কাজগুলোকে যতটা পারি এই অন্যতম পেইজে পোস্ট (সন্মান প্রদর্শন)  করবো, এমনই এক উদ্দেশ্য নিয়ে পেইজটা খুলেছিলাম, হয়...
10/12/2024

সময়ের সেরা কাজগুলোকে যতটা পারি এই অন্যতম পেইজে পোস্ট (সন্মান প্রদর্শন) করবো, এমনই এক উদ্দেশ্য নিয়ে পেইজটা খুলেছিলাম,

হয়তো দেরী হয়ে গেছে এইসময়ের একজন অন্যতম সফল এ দেশসেরা সমাজসেবক পপি আপুকে নিয়ে পোস্ট করা, আমি সম্পূর্ণ নিজের ভালোলাগা থেকে এমন পোস্ট নিয়মিত দিতে বাধ্য, কারণ পেইজটাতে ব্যাবসায়িক উদ্দেশ্যর চেয়েও বেশি অগ্রাধিকার ছিলো সময়ের সেরা সকল কিছু উপস্থাপন, যাই হোক আমি চেষ্টা করে যাবো এমন আশা আবারো ব্যাক্ত করছি, আল্লাহ তায়ালা সহায় হোক।




কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি আপু! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন
""প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড""
নিজের নিজস্ব ফেসবুক পেইজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। সকল প্রকার কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে; সেখানে পপির কৃষি নিয়ে নিত্য নতুনভাবে তথ্য উপাত্ত সমৃদ্ধ কন্টেন্ট বানিয়ে চলেছেন, এতে করে অনেকেই তা সহজভাবে বুঝেশুনে অনেক উপকৃত ও উৎসাহিত হচ্ছেন, সবজি বাগান, ফুল বাগান, ছাদ কৃষি সম্মন্ধে মানুষ অনেক আগ্রহী হয়ে উঠছেন, এছাড়া তাঁর কণ্ঠে বাচনভঙ্গি ও পোশাকআশাক সহ সামগ্রিক চালচলনে থাকেন অতি রুচিশীল ভদ্র পরিবেশন, যাহা সত্যিকার রুচিশীল মানুষদের দৃষ্টিতে তৃপ্তিকর ফিল নিয়ে আসে। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে, বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনারই আশা জাগাতে নিরলসভাবে কাজ করে চলেছেন পপি।
উম্মে কুলসুম পপি আপুর মত আমাদের বাংলাদেশী আরো অনেক ক্রিয়েটিভ কন্টেন ক্রিয়েটর দরকার, বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যাঁদেরকে কোনভাবেই বিশেষ কোনো অর্জনে ডেডিকেটেড দেখা যায় না, বেশিরভাগকেই দেখা যায় ব্যাক্তিগত জীবনের রংতামাশা হৈ-হুল্লোড় নোংরামি উচ্ছলতা নিয়ে সময় জ্ঞানহীন ভাবে যাচ্ছে তাই পোস্ট করে যাচ্ছে, সস্তা জনপ্রিয়তা বেশি দূর গ্রো করে না, সুস্থ সাবলীল গ্রহণযোগ্য ও সময়োপযোগী বিষয়ভিত্তিক কন্টেন্টই পারে মানুষের মাঝে একটি পাকাপোক্ত অবস্থান করে নিতে, অশ্লীলতাকে সাপোর্ট না করে, অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন তৈরি করে যে বা যাঁহারা আমরা তাদেরকে সাপোর্ট করবো!

#সংগৃহীত
#চাষবাস #খেতি #কৃষিবিদ্যা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অন্যতম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share