Kobi musa

Kobi musa জীবন দর্শন ও সাহিত্য দর্শনের রসায়ন

05/09/2025
15/08/2025

আজ জাতীয় শোক দিবস,১৫ ই আগষ্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আমার এ কবিতা....♥️

জাতির পিতা

আবু সালেহ মুসা

আজ এসেছি তোমাদের একটি ইতিহাস শুনাতে,
একজন মহামানবের গল্প বলতে।
একটি মাত্র শাহাদাত আঙ্গুলের নির্দেশে,
সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে,
যুদ্ধে নেমেছিল দলমত নির্বিশেষে।

তার বজ্রকন্ঠের জাদুকরী নেতৃত্বে,
পাক হায়েনাদের লেগেছিল অস্তিত্বে।

৬ দফা,৬৯ এর গণঅভ্যুত্থান,
এসবই ছিল বাঙালির মুক্তির উপাক্ষান।

৭ মার্চ রেসকোর্স ময়দানে,
মহাবীরের আগমনে,
আবাল বৃদ্ধ,বনিতা সবার অবগাহনে,
ইতিহাস রচিত হল নতুন আয়োজনে,
সবাই একাট্টা হল স্বাধীনতার জয়গানে।

দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে,
ফলাফল স্বাধীন বাংলাদেশে,
তিনি এলেন মহাবীরের বেশে।

১৯৭৫ এর ১৫ ই আগষ্ট,
কিছু কুলাঙ্গার পথভ্রষ্ট,
ক্ষমতার লোভে পরে,
দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকারে,
জাতির পিতাকে হত্যা করে,
নৃশংস ইতিহাস রচিত হল নতুন করে।

আজ সেই কালো দিন,
বাঙালি জাতি ভুলবে না কোনদিন,
কিছুতেই শোধ হবেনা জাতির পিতার ঋণ!

Address

Dhaka
DHAKA-1229

Telephone

+8801992222922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobi musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kobi musa:

Share

Category