18/05/2026
🏏 রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
“মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে যাক নতুন প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়াদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড দেবব্রত দাশ, রাঙ্গুনীয়া মডেল থানার ওসি জহির উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনীয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, রাঙ্গুনীয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, কিশোর অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠ সচল থাকলে সমাজ সুস্থ থাকবে এবং এই মাঠ থেকেই ভবিষ্যতের জাতীয় ক্রিকেট তারকা তৈরি হবে।
উদ্বোধনী ম্যাচে মরিয়মনগর ও পৌরসভা একাদশ অংশ নেয়। আয়োজকরা জানান, ক্রীড়ামুখী এ আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
✍️ মোহাম্মদ ফিরোজ
প্রতিনিধি, জেদ্দা, সৌদি আরব
#রাঙ্গুনিয়া #ক্রিকেটটুর্নামেন্ট #চট্টগ্রাম #উপজেলাপ্রশাসন