কাব্য, কল্প, গান, গল্প

কাব্য, কল্প, গান, গল্প কাব্য-কল্প-গান-গল্প
সাহিত্য & সংস্কৃতি চর্চা কেন্দ্র সৃজনশীল ও মননশীল বন্ধুদের সাহিত্য চর্চা কেন্দ্র।

https://theporshi.com/2026/07/echoes-of-absence/
30/07/2026

https://theporshi.com/2026/07/echoes-of-absence/

'একফালি রোদ ও অশরীরী মায়া' কবিতায় জীবনের শূন্যতা প্রকাশ পেয়েছে। আড়ালে থাকা বাস্তব সত্যকে অনুভব করতে এই চমৎকার কবি....

05/05/2025
30/10/2024

কাব্য, কল্প, গান, গল্প নিয়ে এল চমৎকার একটি রবীন্দ্র সংগীত, পরিবেশনায় জাকিয়া তাসনিম লিপি।

03/10/2024

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি গেয়ে শরৎকালের অনিন্দ্য সুন্দর প্রকৃতির বন্দনা করেছেন শিল্পী জাকিয়া তাসনিম লিপি।

27/09/2024

দেশাত্মবোধক গান
শিল্পী : নাজমুন সংগীতা
গীতিকারঃ মোহম্মদ মনিরুজ্জামান
সুরকারঃ আব্দুল আহাদ

পালা বদল~~~~~~~~~~~আসন্ন দিনগুলোতে বদলে যাবে অনেক  কিছুইগল্পের নকসা থেকে শুরু করে সব- নতুন নাবিকের দল ফিরে আসবে,পরিযায়ী ...
06/08/2024

পালা বদল
~~~~~~~~~~~

আসন্ন দিনগুলোতে বদলে যাবে অনেক কিছুই
গল্পের নকসা থেকে শুরু করে সব-
নতুন নাবিকের দল ফিরে আসবে,
পরিযায়ী টিয়া পাখীরা ঝাঁক বেঁধে উড়ে আসবে
লাল-সবুজ পতাকার অংগবরনে।

মৃত্যু উৎসবের ক্রুর স্তব্ধতায়
ক্লান্ত মানুষেরা অসহিষ্ণু হতে হতে
গণজাগরণের স্রোতে ভাসছে,
বর্বরতার লাল উঠানে বিদ্রোহী লড়াই
অজস্র হাতের সন্ধিতে মনুষ্যত্বের শক্ত গাঁথুনি
দিকভ্রষ্ট-দিশেহারাদের পায়ের স্পর্শে,
ছন্দবদ্ধ স্লোগানে সতেজ অভ্যুত্থান।

পালা বদলের ছক কাটা শতরঞ্জ খেলায়,
পরস্পরের হিংস্র দোষারোপ
যেন এক একটি গুটির সূক্ষ্ম চাল
সিংহাসন আর ক্ষমতার দুর্দম লড়াই,
চূড়ান্ত নাটকবাজীতে
রাতারাতি বদলে যাবে সব,
দ্রুত খোলস বদলে বিড়াল হবে বাঘ
বাঘ হবে বিড়াল,
গর্ত খুঁড়ে বের হয়ে আসবে আরও অনেক সাপ,
নতুন নতুন মুখোশ বাজারে বিকোবে,
ছায়াবাজির অদৃশ্য আঙ্গুলে বদলে যাবে দৃশ্যপট
মহাশক্তির যাদুকরদের কুহক মোহাছন্নতায়,
নতুন মন্ত্র পাঠের ঘোরের মায়ায়
নতুন স্বপ্ন, নতুন আশ্বাস,
মোহাবিষ্ট নতুন দিনের প্রত্যাশা।

অথচ যারা গলাজল পেরিয়ে ছুঁয়েছিল বিপ্লব,
যাদের মৃত্যুর আগুনে জ্বলে উঠেছিলো জরাকুষ্ঠ সমাজ,
যাদের রক্তর লোনা খরস্রোতে চেতনা পেয়েছিল প্রাণহীন বিবেক,
তারা কিন্তু সেই আগের মত সাধারণ মানুষ হয়েই থাকবে
তারা বদলাবে না, তাদের ভাগ্যও বদলাবে না।
ইতিহাসে বার বার সেই একই গল্পের পুনরাবৃত্তি
সময় বদলায় কিন্তু বদলায় না সুযোগ -সন্ধানীরা,
সুবিধাভোগী-সুবিধাবাদীরা,
শুধু সুবিধা বঞ্চিত মানুষের কখনো ভাগ্য বদলায় না
শোষিত মানুষের শোষণ কখনো বন্ধ হয় না,
তারা পথের মানুষ, পথে নেমেই নিজেরাই পথ খুঁজে নিয়েছে
শাপলা চত্বর থেকে শাহবাগ, মানিক মিয়া, কখনো যশোর রোড।
পালা বদলের এই খেলাতে মানুষ আবার পথ হারাবে,
পাথর ভাঙ্গা পিচ্ছিল ঘোরটোপে,
তারা হয়তো আরও একবার হারিয়ে যাবে
বদলে যাওয়া কালো কোটরে।

#পালা বদল
#লীনা ফেরদৌস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য, কল্প, গান, গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share