05/06/2025
আজ বাদে কাল ঈদ—কিন্তু আমার কাছে এ দিনটা কেবলই একটা তারিখ, উৎসব নয়।
দুই বছর ধরে প্রবাসে, পরিবারের ছায়াটুকুও পাশে নেই...
নতুন জামা নেই, নেই বাবার ডাকে ভোরে ঘুম ভাঙা, নেই আম্মুর হাতের গরম সেমাই বা ভুনা মাংসের ঘ্রাণ।
কোরবানির সকাল মানে ছিলো হাসি, হৈচৈ, গরুর চারপাশে ছোটাছুটি—এখন সেসব কেবল চোখের ভেতর পুঞ্জিত জল হয়ে ঝরে।
এই ব্যস্ত শহরে চারপাশে উৎসবের শব্দ, তবু আমার ভেতরে শুধু নিঃসঙ্গতা, শুধু শূন্যতা।
ঈদ মানে তো মানুষ... আপন মুখগুলোর ছোঁয়া ছাড়া এ কোরবানি যেন শুধুই এক নিঃশব্দ ত্যাগ।
চোখ বন্ধ করেই বলি—"ঈদ মোবারক মা, তুমি তো জানো... আমি ভালো নেই, কিন্তু তোমাদের ভালো থাকাই যেন আমার একমাত্র শান্তি।"