02/07/2024
"আমাদের ভালবাসায় সিক্ত হলেন পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান"
কুমিল্লা ক্লাবের মিলনায়তনে আজ ২ জুলাই অধুনা থিয়েটার আয়োজন করেছিল কুমিল্লার জননন্দিত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান৷ "আমাদের ভালবাসা" শীর্ষক এই অনুষ্ঠানে কুমিল্লার সকল শ্রেনীপেশার মানুষের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছা আবেগতাড়িত করেছে জনাব আব্দুল মান্নানকে৷ তিনি তার বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অধুনা থিয়েটার সহ অনুষ্ঠানে অপস্থিত কুমিল্লার সমগ্র সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যদের৷ উল্লেখ করেছেন যে কুমিল্লায় তাঁর কর্মসুত্রে অবস্থান শুধুমাত্র প্রশাসনিক দিক থেকেই নয় বরং ব্যক্তিগত জীবনে ও জাতীয় জীবনে অনেক তাৎপর্যপূর্ণ হয়ে রইল৷ সবসময়ই তিনি অবশ্যই কুমিল্লার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, বলেছেন এই নাগরিক ভালবাসা কুমিল্লাকে তাঁর দ্বিতীয় আবাসভূমিতে পরিনত করেছে৷ সৎ, মেধাবী, কর্মদক্ষ এবং সামাজিক ব্যক্তিত্বসম্পূর্ণ এই প্রশাসনিক কর্মকর্তা নিজের দ্বায়িত্বশীলতা, দ্বায়বদ্ধতা এবং নান্দনিক পরিকল্পনার সুষ্ঠভাবে বাস্তবায়নের মাধ্যমে বিগত দুই বছরে কুমিল্লার সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, হয়ে উঠেছেন অনুকরনীয় একজন প্রশাসনিক আদর্শ৷ শুধুমাত্র চাকুরীগত দ্বায়িত্ব পালন নয় বরং বিভিন্ন সময়ে কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক অগ্রযাত্রায় তাঁর পৃষ্ঠপোষকতা তাঁকে জাতীয় আদর্শের একছন যোদ্ধা হিসেবে প্রতিয়মান করে৷
এমনই একজন গুণী ব্যক্তির কর্মজনিত বিদায়কে আনন্দময় করতে এবং তাঁর স্মৃতিকে স্মরনীয় করে রাখতে কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশায় নিয়ছিত সুধীজনদের নিয়ে অধুনা থিয়েটার এর এই আয়োজন৷ অধুনা থিয়েটার এর প্রতিষ্ঠাতা এড. শহীদুল হকের সাবলীল ও বলিষ্ঠ সঞ্চালনায় পুরো অনুষ্ঠান জুড়েই ছিল বিদায়ী অতিথিকে নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণমূলক বক্তব্য, শুভেচ্ছা উপহার প্রদান, কবিতা আবৃত্তি ও গান সহ বিবিধ সাংস্কৃতিক পরিবেশনা৷ হলভর্তি উপস্থিতি নিয়ে একজন কর্মপটু সৎ পুলিশ অফিসারকে ভালবাসায় সিক্ত করে বিদায় দেয়া অধুনা থিয়েটারের জন্য যেমন আত্মতৃপ্তি তেমনি জনাব মান্নানের জন্য ছিল ততটাই গর্বের৷
আয়োজক সহ বিশিষ্টজনদের অশ্রুসিক্ত ও আবেগতাড়িত বক্তব্যই বলে দেয় আব্দুল মান্নানের মত অফিসাররা এখনও সজাগ রয়েছেন বলেই দেশ এখনও পথভ্রষ্ট হয়নি৷ অসৎ ও দূর্নীতির তথ্যে ভারাক্রান্ত এমন সময়ে এমন জননন্দিত অফিসারের বদলি জনিত বিদায় সত্যিকার অর্থেই অন্য সকল প্রশাসনিক কর্মকর্তাদের জন্য একটি অনুপ্রেরনামূলক দৃষ্টান্ত৷