12/04/2026
শোনো প্রিয়,
আমি তোমাকে সত্যিই খুব গভীরভাবে ভালোবাসি। তোমার প্রতি আমার অনুভূতির গভীরতা হয়তো তুমি কখনো পুরোটা বুঝতে পারবে না। তাই কখনো তোমার আচরণে সামান্য বদল এলেই আমার ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। মনটা এলোমেলো হয়ে যায়, মনে অজস্র প্রশ্ন জাগে কিছু কি বদলে গেল? নাকি আমি শুধু বেশি ভেবে ফেলছি?
আমি আসলে নিজেকে তোমার ভালোবাসার ভেতরেই গুছিয়ে নিতে চাই। চাই তুমি আমার অনুভূতিগুলো একটু বুঝো আমাকে আমার মতো করেই ভালোবাসো, যত্ন করো, আগলে রাখো! আমি চাই আমাদের সম্পর্কে যেন কোনো অভিমান জমে না থাকে, কোনো অভিযোগের ছায়া না পড়ে। যেন তোমাকে নিয়ে কোনোদিন আফসোস না করতে হয় শুধু বলতে পারি, তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি।”
কারণ সত্যি বলতে, আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। ❤️