03/04/2020
প্রায় ২-৩ সপ্তাহ ধরে আমরা বাসায় বন্দী। কতজনের কতরূপী স্ট্যাটাস, আসুন এই অবস্থায় মানুষের কিছু ফেইসবুক স্ট্যাসের নমুনা দেখি!
★বাড়িটা জেলখানা
★খুব বোরিং লাগতেছে
★আমি বন্দী কারাগারে
★মুসলমানির পর এই প্রথম এতোদিন ঘরে
★আমারে পাবনা রাইখা আয় তবু বাসাত্তোন বাইর কর
★বাড়ি নাকি কবর
★ক্যামনে যে দিন যায় আমার ক্যামনে যে রাত যায়
★সরকার আমগো না খাওয়াইয়া মারবো
★সেনাবাহিনী গো দয়া-মায়া নাই
★আমরা চা খেতে এসছি আড্ডা দিতে নয়
আরে ভাইরে ভাই,
ইতালির এক ডক্টর কাঁদতে কাঁদতে বলেছে "মানুষ যদি জানতো করোনা ভাইরাস কতটা মারাত্মক তাহলে ভয়ে কেউ জানালা দিয়েও উঁকি দিতো না!"
আদোতে, মানুষ করোনা ভাইরাসকে চোখের সম্মুখে দেখতে পাচ্ছেনা তো তাই তারা বুঝতে পারছেনা, তাদের কেন লক ডাউন, হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে!
যদি মিনা কার্টুনের মতো, করোনা ভাইরাসগুলো
আমাদের চোখের সামনে দৃশ্যমান হইতো তাহলে হয়তো মানুষজন বুঝতো অবিরত তারা কতটা মারাত্মক পরিস্থিতির মধ্যে বাইরে ঘোরাফেরা করছে!
মহান আল্লাহ রাব্বুল-আল-আমিন, রহমানের-রহিমের পরম করুণায়, বাঙালীরা করোনার ভয়াবহতা থেকে এখন দূরে! কিন্তু তাদের কথা তারা করোনার সাথে লড়ছে, হাইরে বোকা জাতি!
যেখানে, বৃহৎ রাষ্ট্র চীন, ইতালি, স্পেন নাজেহাল সেখানে বাঙালীরা বাইরে বেরোয় সেনাবাহিনি দেখতে আবার ফেসবুক স্ট্যাটাসে ক্যাপশন দেয়,
"সেনাবাহিনীকে বোকা বানালাম, পাছা লাল হয়নি!"
সেনাবাহিনীরা লাঠির বাড়ি দেওয়ার আগে খাবার তুলে দেবে অনাহারীর হাতে। সরকার দিয়েছে কিন্তু আপনাদের হাতে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি এটা পুলিশ বা আর্মিকে না জিগিয়ে আপনাদের সুযোগ্য নেতাকে জিজ্ঞাসা করুন!
ভ্যান, রিকশাওয়ালা, ছোট দোকানীরা যারা এতো বিপদ জেনেও, মার খাবে জেনেও নিজের স্ত্রী সন্তানদের মুখে ২ দানা খাবার তুলে বেরিয়েছেন,
সম্ভব হলে তাদের সাথে দামাদামি করবেন না। কই একটা ১৩ টাকার সিগারেট খাওয়ার সময় তো কখনও বলেননি, মামা সিগারেটের দাম কম রাখেন!
সর্বপরি, দেশের সিস্টেম যা নিয়ম করেছে তা আপনাদের ভালোর জন্যই। কিন্তু আপনারা অজুহাত দেখিয়ে বাইরে বের হচ্ছেন। সবাই না, কিছু কিছু মানুষ সত্যিই পেটের দায়ে লাঠির বাড়ি খেয়েও বেরোচ্ছে। কিন্তু কিছু পাবলিক বড়াই করে বের হয়, মনগড়া কারণ নিয়ে বের হয়, ফেইসবুকে পোস্ট দেওয়ার জন্য সেলফি তুলে ক্যাপশন দেয়, "লক ডাউন ব্রেক!"
নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু বাঙালী বোঝেনা। সময় আছে আর ২ টা সপ্তাহ একটু কষ্ট করে ঘরে থাকুন। আপনি করোনায় আক্রান্ত হলে আপনার লাশের দাফন কাফনেও কেউ এগিয়ে আসবে না! সুতরাং নিজ নিজ জায়গা থেকে সতর্ক হোন, ভাব নেওয়া মানুষগুলারে কানের উপর লাগাইয়া ঘরে পাঠান। কেননা সেই একজন অজান্তেই দশজনের মাঝে করোনা ছড়াতে পারে!
সৃষ্টিকর্তার তার সুরক্ষার হাত মাথার উপর থেকে তুলে নিলে, নিমিষেই সব ধুলিষ্যাৎ হয়ে যাবে। তাই শুধু নিজে সতর্ক হলে হবেনা। নিজের আশে পাশের বোকাগুলোকেও সামলে রাখতে হবে অন্তত নিজেদের জন্য!
#ঘরে_থাকুন_
#নিরাপদ_থাকুন