04/08/2026
কুমিল্লার আঞ্চলিক কবিতা
বাউট্টা ছং
""""""""""""""""""""""""""""
উত্তুর পাড়ার হোছুইন্নার পুতে, বড় বড় কথা কয়,
মাপলে অইতোনা দেড় কেজি, হুদা জাগাত ওডে বয়।
হগিন্নীর পুতের নাম মিঞা খাঁ, কী যে ভাব লইয়া চলে
ঘুমেত্তে ওডে, বেলা বারোডায়, আডে কুসন্ডার দলে।
তে অইছে একটা আধিগিল্লা, হুলারা মইচের মতন
ভাত খাইতো ভাত পায় না, শইল্যের কী যে যতন!
এমন একটা পোলায় যুদি, ভালা মতন চলতো
মা-বাপ দুইডা শেষ বয়সে, সুখের মুখটা দেখতো।
হেন চলে না দুধ রোজ, অনেক আশা তার
বিয়া করবো মোডা বেডি, আছে যার বাহার।
করলে করক তার বিয়া তে, কার কি আইয়ে যায়
টেহা-পইসা কামাই করলেই, খুশি তার বাপ-মায়।
ওমা! একদিন আৎকা হুনি, কি কাম কইরা বইছে
পশ্চিম পাড়ার তোতার ঝিয়েরে, বিয়া কইরা আনছে।
বেডি অইছে খোদার খাসি, আড়াই মোন ওজন
পতি বেলায় সোয়াসের ভাত, এই বেডির ভোজন।
নিম ছিলান টাউক্কা বইতাল, অক্করে কিছু বোঝে না
হড়ির লগে চোফা করে, চিড়া-উড়ুমও খোঁজে না।
তাই যেমন তাইর হাইডাও এমন, মিল্লা গেছে খাফের খাফ
চোট্টা-চুট্টির বাউট্টা ছংয়ে, কী যে অইলো বাপরে বাপ!