20/05/2025
We at Amazing Funfest are deeply concerned by the parasailing accident that took place today, 20th May 2025, involving Fly Air, a separate operator owned by Mr. Farid Alam in the area.
It is worth noting that this is the same operator responsible for the disruption of parasailing activities last year, once again drawing attention to the importance of adhering to proper safety standards in our industry.
For over 12 years, Amazing Funfest has been dedicated to offering safe and enjoyable experiences to all our guests. Our team follows all required safety protocols with utmost care, including thorough equipment checks, proper weather and flight assessments, mandatory use of life jackets, and detailed safety briefings before each flight. We also ensure that a rescue team is always on standby during operations.
The safety and satisfaction of our guests remain our top priority. We urge everyone to be cautious and to always choose service providers who prioritize safety, professionalism, and accountability.
We hope that the concerned authorities will take necessary measures to investigate this incident thoroughly and implement stronger safety regulations to protect tourists and uphold the standards of this industry.
আজ ২০শে মে ২০২৫ তারিখে, কক্সবাজারের দরিয়ানগর এলাকার জনাব ফরিদ আলমের মালিকানাধীন "Fly Air" এ ঘটে যাওয়া প্যারাসেলিং দুর্ঘটনায় আমরা Amazing Funfest কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন।
উল্লেখ্য যে, গত বছর প্যারাসেলিং কার্যক্রম ব্যাহত করার জন্য এই একই অপারেটর দায়ী। এই পুনরাবৃত্ত দুর্ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা প্রোটোকল মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে।
১২ বছরেরও বেশি সময় ধরে, Amazing Funfest সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে অতিথিদের জন্য নিরাপদ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করে আসছে। আমাদের টিম সর্বোচ্চ সতর্কতার সাথে সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে, যার মধ্যে রয়েছে সরঞ্জামের পূর্ণাঙ্গ পরীক্ষা, আবহাওয়া ও উড্ডয়ন পরিস্থিতি মূল্যায়ন, লাইফ জ্যাকেটের বাধ্যতামূলক ব্যবহার এবং প্রতিটি ফ্লাইটের আগে বিস্তারিত সুরক্ষা ব্রিফিং। তদুপরি, প্রতিনিয়ত একটি রেসকিউ টিম প্রস্তুত রাখা হয় যাতে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করা যায়।
আমাদের অতিথিদের নিরাপত্তা এবং সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সকলকে সতর্ক থাকার এবং সর্বদা সুরক্ষা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতাকে অগ্রাধিকার দেয় এমন পরিষেবা প্রদানকারী নির্বাচন করার আহ্বান জানাই।
আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ঘটনাটি তদন্ত করে আরও কঠোর নিরাপত্তা বিধান নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ইন্ডাস্ট্রির মান বজায় থাকে।