04/07/2026
নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে জেলা শিক্ষা অফিস, কক্সবাজার কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
কসউবি দলের সদস্যগণ হলেন:
প্রথম বক্তা: আহমেদ মাশরিফ উদ্দিন।
দ্বিতীয় বক্তা: আহানাফ মুত্তাকী।
তৃতীয় বক্তা: সীমান্ত পাল অপূর্ব।
উক্ত প্রতিযোগিতার ফাইনাল পর্বে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসার। বিতর্কের বিষয় ছিল “নজরুলের বিদ্রোহী চেতনা আজকের তরুণ সমাজের জন্য অপরিহার্য”। কসউবি উক্ত বিষয়ের বিপক্ষে অবস্থান করে এবং প্রায় ২২ নাম্বার এর ব্যবধানে জয়যুক্ত হয়। শ্রেষ্ঠ বিতর্কিক হন কসউবি'র প্রথম বক্তা আহমেদ মাশরিফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় কসউবি'র ৮ম শ্রেণির শিক্ষার্থী সীমান্ত পাল অপূর্ব প্রথম স্থান অধিকার করে।
কসউবি'র এ সাফল্যের ধারা বজায় থাকুক!