Noakhali Telegraph

Noakhali Telegraph এই পেজে বৃহত্তর নোয়াখালীর কথা তুলে ধরা হয়🤎
(4)

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...” — জীবনানন্দ দাশের এই পঙ্‌ক্তি শুধু কবিতার নয়, যেন এক অন্তহীন মানুষের ভেত...
01/06/2026

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...” — জীবনানন্দ দাশের এই পঙ্‌ক্তি শুধু কবিতার নয়, যেন এক অন্তহীন মানুষের ভেতরকার যাত্রারও ভাষা। আর সেই ভাষাকেই পর্দায় এক অন্যরকম আবহে ফুটিয়ে তুলেছেন মাসুদ হাসান উজ্জ্বল তাঁর বনলতা সেন চলচ্চিত্রে।

খায়রুল বাশারের অভিনয়ে এক ধরনের নীরব বিষণ্নতা আছে, যা চিৎকার করে না, অথচ দর্শকের মনে ধীরে ধীরে জমে থাকে। তাঁর চোখের ভাষা অনেক সময় সংলাপের চেয়েও বেশি কথা বলে। আর বনলতা যেন এখানে শুধু একজন নারী নয়— সে ক্লান্ত মানুষের আশ্রয়, হারিয়ে যাওয়া সময়ের গন্ধ, কিংবা বহুদিনের পথচলার শেষে পাওয়া এক চিলতে শান্তি।

এই সিনেমার সবচেয়ে সুন্দর দিক হলো, এটি গল্প বলার চেয়ে অনুভূতি তৈরি করতে বেশি আগ্রহী। অনেক দৃশ্য দেখে মনে হয়েছে, যেন জীবনানন্দের কবিতার কোনো হারিয়ে যাওয়া পৃষ্ঠা হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। আলো-আঁধারি, নিস্তব্ধতা, মানুষের একাকীত্ব— সবকিছু মিলে চলচ্চিত্রটি এক ধরনের কাব্যিক বিষাদের জন্ম দেয়।

বর্তমান সময়ে যখন অধিকাংশ সিনেমা দর্শককে চমকে দিতে ব্যস্ত, বনলতা সেন সেখানে দর্শককে থামিয়ে দেয়। ভাবতে শেখায়। অনুভব করতে শেখায়। এ যেন দ্রুতগতির পৃথিবীতে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশ্বাস নেওয়ার সুযোগ।

সিনেমা শেষ হওয়ার পরও এর রেশ থেকে যায়। মনে হয়, আমরা সবাই হয়তো কোনো না কোনো বনলতা সেনকে খুঁজে বেড়াচ্ছি— যে আমাদের সমস্ত ক্লান্তি, ব্যর্থতা আর দীর্ঘ পথচলার শেষে দু’দণ্ড শান্তি দেবে।

বাংলা চলচ্চিত্রে এমন কাব্যময় নির্মাণ খুব বেশি আসে না। সেই কারণেই বনলতা সেন শুধু একটি সিনেমা নয়, বরং এক অনুভূতির নাম।

“সব পাখি ঘরে আসে, সব নদী— ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।”

দীর্ঘদিন পর এমন একটি চলচ্চিত্র দেখলাম, যেটি শেষ হওয়ার পরও মনের ভেতর নীরবে চলতে থাকে।

Masud Hasan Ujjal

30/05/2026

সন্তান যখন দুনিয়াবি ধনদৌলতের মালিক
হয়,তখন মা বাবা ভয়ে ভয়ে কথা বলে
যে,সন্তান নারাজ হয়ে যায় কি না।

আর সন্তান যখন ঈমানের দৌলত লাভ
করে, তখন সে ভয়ে ভয়ে কথা বলে যে,
মা বাবা নারাজ হয়ে যায় কি না।

মরীচিকা থেকে মোহনা  দুনিয়াবি চাওয়া থেকে রবের দেখা পাওয়া 🕊️"আমিও জেনারেল লাইনে পড়ালেখা করা একজন মেয়ে। দীর্ঘ সময় কেটেছে আল...
14/05/2026

মরীচিকা থেকে মোহনা


দুনিয়াবি চাওয়া থেকে রবের দেখা পাওয়া 🕊️

"আমিও জেনারেল লাইনে পড়ালেখা করা একজন মেয়ে। দীর্ঘ সময় কেটেছে আল্লাহর নাফরমানিতে, বেপর্দায় আর উদাসীনতায়। পর্দার গুরুত্ব তখন বুঝতাম না; ভাবতাম ওটা শুধু হুজুরদের বউদের কাজ। ২০২২ সালে আমি তাহাজ্জুদ পড়া শুরু করেছিলাম—তবে সেটা আল্লাহর জন্য নয়, বরং আমার দুনিয়াবি একটি চাওয়া পূরণের লোভে। কিন্তু আজ বুঝি, আল্লাহ আমাকে সেই চাওয়া না দিয়ে তার চেয়েও বড় কিছু উপহার দিয়েছেন, আর তা হলো স্বয়ং আল্লাহকে পাওয়া।" — এভাবেই নিজের জীবনের মোড় ঘুরানোর গল্প বলছিলেন এই বোন।

ইস্তেগফারের বরকত ও নতুন পথ:
বোন তার জীবন বদলাতে ইস্তেগফার ও দরুদের ওপর আমল শুরু করেন। প্রতিদিন ৫০০০ বার ইস্তেগফার করার এক অদম্য রুটিন তিনি গড়ে তোলেন। আর এই আমলের বরকতেই আল্লাহ তাকে 'মিরাসুন নবুয়্যাহ' একাডেমির মতো এক দ্বীনি প্রতিষ্ঠানের সন্ধান দেন। জেনারেল শিক্ষায় বড় হওয়া এই বোনের কাছে ফিকহ, আকিদাহ আর তাজউইদ শিক্ষা ছিল রবের পক্ষ থেকে এক উত্তম রিজিক।

পর্দার সেই কঠিন লড়াই:
দ্বীনের অনেক কিছু শিখলেও বোনের কাছে পর্দা করাটা ছিল সবচেয়ে বড় বাধা। গ্রামের পরিবেশ আর জেনারেল শিক্ষার আবহে পর্দা করাটা যেন পাহাড় সমান কঠিন মনে হতো। তিনি দিনের পর দিন রবের কাছে চোখের পানি ফেলে দোয়া করতেন যেন আল্লাহ তার জন্য পর্দা সহজ করে দেন। অবশেষে ২০২৬ সালে এসে আল্লাহ তার সেই দোয়া কবুল করলেন।
অনুপ্রেরণা ও প্রাপ্তি: যে বোন একসময় মানুষ দেখলে দৌড়ে পালাতেন, আজ তিনি গর্বের সাথে এবং সাহসের সাথে খাস পর্দা করছেন। এখন তার পরিবারের মানুষজনও তাকে সাহায্য করে। তিনি নিজ চোখে অনুভব করেছেন—বান্দা আল্লাহর দিকে হেঁটে গেলে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। আজ তার অনুপ্রেরণায় অন্য অনেক বোনও দ্বীনের পথে ফেরার সাহস পাচ্ছেন।

বোনের আবেগঘন বার্তা: >
"আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টাটুকু করুন। আল্লাহ তার পছন্দের বান্দা হিসেবে আপনাকে কবুল করবেনই। আমার এই গল্পটি পড়ে যদি একজন বোনও উৎসাহ পায়, তবেই আমার সার্থকতা।"

🌿 শিক্ষা:
কখনো কখনো আমাদের কোনো দোয়া কবুল না হওয়াটাই আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আমরা হয়তো সামান্য কিছু চাই, কিন্তু আল্লাহ আমাদের বদলে পুরো জান্নাতের পথ সহজ করে দিতে চান। তাহাজ্জুদ আর ইস্তেগফার এমন এক হাতিয়ার যা অসম্ভবকেও সম্ভব করে তোলে।

দোয়া:
আল্লাহ এই বোনকে আমৃত্যু হেদায়েতের ওপর অটল রাখুন এবং তার মনের নেক মকসুদগুলো কবুল করুন। আমিন।

08/05/2026

রাজনীতি আমি আজও বুঝি না,

শুধু বুঝি-তোমার সাজানো সেই মায়াবী মিছিলে

আমি ছিলাম একমাত্র রাজবন্দী।

তুমি বিপ্লব চেয়েছিলে আমার হৃদয়ে,

কিন্তু লক্ষ্য ছিল কেবল আমার ধ্বংসস্তূপের ওপর তোমার জয়গান।

বিগব্যাঙ থেকে মহাবিশ্বআর আমাদের চুম্বন থেকে প্রণয়সব একই বিস্ফোরণের মতো শুরু হয়েছে৷কিন্তু শেষটা কেউ জানে নাদূরে যেতে যে...
06/05/2026

বিগব্যাঙ থেকে মহাবিশ্ব
আর আমাদের চুম্বন থেকে প্রণয়
সব একই বিস্ফোরণের মতো শুরু হয়েছে৷

কিন্তু শেষটা কেউ জানে না
দূরে যেতে যেতে কি হারিয়ে যায় সবাই!
নাকি আবার ফিরে আসে আদিম বিন্দুতে ?

03/05/2026

ফাঁসির মঞ্চে দাঁড়ানো কালো কাপড়ে মুখ ঢাকা মৃত্যু পথযাত্রী মানুষটি কখনো আর পৃথিবী দেখতে পায় না। তেমনি করে তোমাকে আমার দেখা হয়নি। কাছাকাছি থেকেও এতটাই দূরত্ব বেড়ে গিয়েছে যেন আমি তোমার কাছে অপরিচিত কেউ। কাষ্ঠে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়ার আগে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়। কিন্তু আমি তোমার কাছে জীবিত থেকেই মৃত হয়ে থেকে গেছি। শেষ ইচ্ছে তুমি জানতে চাওনি। কারণ তুমিও জানতে শেষ ইচ্ছে জিজ্ঞেস করলে তোমাকে চাইবো।
বিশ্বাস করো আমি আর তোমাকে চাইবো না।
বড় জোর মন ভরে তোমাকে দেখতে চাইতাম।

02/05/2026
02/05/2026

শখের বয়সে সুখের আশায় পরিশ্রম করা

প্রতিটা ছেলেকে সৃষ্টিকর্তা সফলতা দান করুক।

Address

Noakhali
Companiganj
3850

Telephone

+8801721841699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Telegraph posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Noakhali Telegraph:

Share