Mozammal Hoq Teto

Mozammal Hoq Teto Trying To Make people Smaile

13/11/2025
16/10/2025

কুমিল্লা বিভাগ চাই 🌸🇧🇩🌸

নোয়াখালী কিংবা কুমিল্লা- যেটাই বিভাগ হোক না কেন, আমার মনে হয় মারামারি বা হানাহানি না করে যুক্তিগতভাবে যেটা বিভাগের যোগ্য, সেটাই বিভাগ হওয়া উচিত।

আমার দেশের নাম বাংলাদেশ। নোয়াখালীও আমার, কুমিল্লাও আমার।

আপনি যুক্তি দিয়ে বলুন-আপনার জেলা কেন বিভাগ হওয়া উচিত। যার জেলার যুক্তি বেশি শক্তিশালী, সেই বিভাগ হোক।

আমি আমার যুক্তি দিচ্ছি, নিজের জেলা বলে নয়, যুক্তির জায়গা থেকে বলছি কেন কুমিল্লা বিভাগ হওয়া উচিত👇

১ম যুক্তি:
কুমিল্লা যদি বিভাগ হয়, তাহলে সব জেলার মানুষের বিভাগীয় শহরে যাতায়াত করতে সুবিধা হবে। কারণ নোয়াখালী ও কুমিল্লার মধ্যে কুমিল্লার অবস্থান ভৌগোলিকভাবে সবচেয়ে উপযুক্ত। চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া-এই জেলার মাঝখানেই কুমিল্লা অবস্থিত। তাই বাকি সব জেলার সাধারণ মানুষই উপকৃত হবে যদি কুমিল্লা বিভাগ হয়।

২য় যুক্তি:
কুমিল্লা বা নোয়াখালী- যেটাই বিভাগ হোক না কেন, সেই বিভাগের অন্তর্ভুক্ত জেলার মানুষ যাকে চায়, তাকেই বিভাগ হওয়া উচিত। আমার ধারণা, লক্ষিপুর ফেনীর মানুষ চাইবে নোয়াখালী বিভাগ হোক, আর চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চাইবে কুমিল্লা বিভাগ হোক। এর মানে হচ্ছে নৌয়াখালি ছাড়া বাকি জেলা গুলো যেমন- ফেনি, চাদপুর, ব্রামানবারিয়া তারা যাকে চায় তাকেই বিভাগ দেওয়া হোক।

আমার মূল কথা হলো:
এই দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলে দেশের উন্নয়নের কথা ভাবা উচিত। আজ পৃথিবী এতটা উন্নত হয়ে গেছে, আর আমরা এখনো বিভাগ ও জেলা নিয়ে তর্ক করি-বিষয়টা আসলেই লজ্জার।

আপনার জেলা কেন বিভাগ হওয়া উচিত, সেটা যুক্তি দিয়ে বলুন। যদি আপনার যুক্তি শক্তিশালী হয় এবং নোয়াখালী বিভাগ হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই।

সবশেষে একটা কথাই বলব-
এই দেশটা আমাদের সবার, আমাদের ভাবনা হওয়া উচিত পুরো বাংলাদেশকে ঘিরে, শুধু নিজের জেলা নয়।

কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন 🙏

05/10/2025
19/07/2025
11/07/2025

যারা এই হর্তা কান্ডে জরিত তাদের সবাইকে একই ভাবে মারা হোক

14/06/2025

দোষটা কার পিকআপ এর না অটোর

25/11/2024
11/11/2024
ছয়টি কাচ্চি বিরিয়ানির রেসিপি এক সাথে। ডিম, মুরগি,খাসি ও গরুর কাচ্চি বিরিয়ানি রান্না রেসিপি আছে দেখে নিন।।আসুন।১১১১১---->...
09/10/2024

ছয়টি কাচ্চি বিরিয়ানির রেসিপি এক সাথে। ডিম, মুরগি,খাসি ও গরুর কাচ্চি বিরিয়ানি রান্না রেসিপি আছে দেখে নিন।।
আসুন।

১১১১১---->>>খাসির কাচ্চি বিরিয়ানি.

প্রয়োজনীয় উপকরণঃ
*খাসির মাংস- ১ কেজি
*চাল- আধা কেজি( পোলাও বা বাসমতি)
*আলু - আধা কেজি ( ৪ পিস করে কাটা),
*বিরিয়ানি মশলা- ১ প্যাকেট এর ৪ভাগের ১ভাগ ব্যবহার হবে।
*তেল- ২৫০ গ্রাম,
*ঘি- ৩ টেবিল চামচ,
*রসুন বাটা- ১ টেবিল চামচ,
*আদা বাটা- ১ টেবিল চামচ,
*টকদই- ১ কাপ,
*দারুচিনি গুড়ো- আধা চা চামচ,
*এলাচ গুড়ো- আধা চা চামচ,
*লবঙ্গ- ৩-৪ টি
*শাহী জিরা- আধা চা চামচ,
*জিরা গুড়ো- আধা চা চামচ,
*দারুচিনি- ২ টুকরো,
*মরিচ গুড়ো-১.৫ চা চামচ,
*গোলমরিচ গুড়ো- আধা চা চামচ,
*পেস্তা বাদাম- আধা কাপ,
তেজ পাতা- ২ টি,
*কাঁচা মরিচ- ১০ টি,
*পেঁয়াজ বেরেস্তা- ২ কাপ
*লবণ - স্বাদমতো,
*চিনি- ১ চা চামচ,
*জাফরন বা জর্দার রঙ- ২-৩ চিমটি,
*দুধ - ১.৫ কাপ
*কেওরা জল- ১ চা চামচ
*জয়ফল ও জয়ত্রী গুঁড়ো- ১/৪ চা চামচ,
*আলুবোখারা- ৮-১০ টি
*আটা- দেড় কাপ ( সিল করার জন্য)

প্রস্তুত প্রণালী:
★রান্নার আগে খাসির মাংস বড় করে টুকরো করে কেটে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এবার মাংসে দই, দারুচিনি গুড়ো, এলাচ গুড়ো, জর্দার রং জয়ফল জয়ত্রী গুঁড়ো ও, গোলমরিচ গুড়ো, আদা-রসুন বাটা, পেস্তা বাটা, অর্ধেক বেরেস্তা,তেল ও ঘি অর্ধেক দিয়ে, লবনসহ সব মসলা মাংসে দিয়ে মাংস ভালো করে মেখে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা। আলু কেটে ধুয়ে নিবো। এবার লবন মাখিয়ে হালকা ভেজে নিবো। পোলাও বা বাসমতী চাল ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো।

★একটি পাত্রে চাল সিদ্ধ করার জন্য পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, এলাচ, তেজপাতা,শাহী জিরা ও লবন দিয়ে পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করুন।
পানি ফুটে উঠলে এতে পানি ঝরানো চাল দিয়ে রান্না করুন। ৮০% রান্না হলে অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন।
দুধ এর মধ্যে জাফরন বা জর্দার রঙ মিশিয়ে রাখুন।
এবার বিরিয়ানি রান্নার জন্য একটি পাতিলে মেরিনেটেড করা মাংস সাজিয়ে নিন, ভাজা আলু ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন।

★তারপর মাংস ও আলুর লেয়ারের উপর চাল দিয়ে সমান করে নিবো। এবার এর উপর কেওরা জল, আলুবোখারা,বাকি তেল বা ঘি, দুধে মিশানো জাফরান, বাকি বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দিবো।
এবার ঢাকনা ভালভাবে আঁটকানোর জন্য আঁটার নরম খামির বানিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিবো। পাতিল চুলায় দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। তারপর চুলার আঁচ একদম কমিয়ে একটি তাওয়ার উপর পাতিল বসিয়ে আরো ১ ঘন্টা দমে রাখবো। ১ ঘন্টা পর ঢাকনা খুলে একটি খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে মাংস ও চাল মিশিয়ে নিবো। এবং প্লেটে সাজিয়ে পরিবেশন করবো মজাদার কাচ্চি বিরিয়ানি।

২২২২....-----মুরগির মাংসের কাচ্চি
প্রয়োজনীয় উপকরনঃ
★মুরগির মাংস- ২ কেজি
★পোলাওর চাল- ১ কেজি
★পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ
★আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ
★পেঁপে বাটা- ৪ টেবিল চামচ
★টক দই- ২ কাপ
★লবণ- স্বাদমতো
★দারুচিনি- কয়েক টুকরা
★লবঙ্গ- ২টি
★এলাচ- ২টি
★মরিচের গুঁড়া- ২ চা চামচ
★জয়ফল গুঁড়া- আধা চা চামচ
★জয়ত্রি গুঁড়া- আধা চা চামচ
★ঘি- আধা কাপ
★কাঁচা মরিচ- ১০-১২টি
★চামচ কেওড়া জল- ১ চা চামচ
★গোলাপ জল- ১ চা চামচ
★গুঁড়া দুধ- ১ কাপ
★জাফরানি রং- সামান্য
★আস্ত শাহী জিরা- ১ চা চামচ

প্রস্তুত প্রনালীঃ
১. পোলাওর চাল, গুঁড়া দুধ, জাফরানি রঙ ও ঘি বাদে সব উপকরণ এক সাথে ভালো করে মাখিয়ে তিন ঘণ্টা মেরিনেট করতে হবে। পোলাওর চাল ধুয়ে আশি শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। একটি হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তারপর তাতে মাখানো মাংসগুলো বিছিয়ে দিতে হবে।

২. তার উপর আরেকটু বেরেস্তা, পুদিনা পাতা, সবুজ মরিচ দিয়ে ১/৩ সেদ্ধ পোলাওর চাল দিয়ে ঢেকে দিতে হবে। চাল ঢাকা হলে তার উপরে কয়েক জায়গায় চামচ দিয়ে গর্ত করে তাতে দুধে গোলানো জাফরানের রঙ আর কেওড়া, গোলাপ জল দিয়ে মাখানো মিশ্রণ গর্তের মাঝে একটু একটু করে ঢেলে দিতে হবে। ঢালা হলে পোলাওর চালের উপরে আবারও বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

৩. আটা দিয়ে বানানো খামির দিয়ে হাঁড়ি সিল করে ঢেকে দিতে হবে। হাঁড়ির ঢাকনার উপর গরম পানির একটি হাড়ি বসাতে হবে। চুলার আঁচ প্রথম ৫ মিনিটে বেশি আঁচে, পরের ১০ মিনিটে মাঝারি আঁচে রাখতে হবে। এখন ১৫ মিনিট পর হাঁড়ির নিচে তাওয়া দিয়ে হালকা আঁচে ৪৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে চিকেন কাচ্চি বিরিয়ানি।

৩৩৩৩৩---->>>মেরিনেটে কাচ্চি বিরিয়ানি

--->>প্রয়োজনীয় উপকরণঃ
--->>>মাংস মেরিনেট করার জন্য যা যা লাগবেঃ
★খাসির মাংস /গরুর মাংস -২ কেজি (আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো মাংস নিতে পারেন)
★লবন- ১ টেবিল চামচ
★আদা বাটা- ২ টেবিল চামচ
★রসুন বাটা- দেড় টেবিল চামচ
★সাদা গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
★এলাচ গুঁড়া- ১ চা চামচ
★দারুচিনি গুঁড়া- ১ চা চামচ
★জয়ফল গুঁড়া- হাফ চা চামচ
★জন্মত্রী গুঁড়া- হাফ চা চামচ
★মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
★ঘি-৪ টেবিল চামচ
★দুধ- আধা কাপ
★জাফরান- ১ চিমটি
★টক দই- এক কাপ
★লবণ- ১ চা চামচ

------>>>বিরিয়ানির ভাত রান্নার জন্য যা লাগবেঃ
★বাসমতি চাল- ১ কেজি
★তেজপাতা- ২টি
★লবঙ্গ- ১ চা চামচ
★দারুচিনি- ২টি
★এলাচ- ৫-৬টি
★লবন - স্বাদমতো

------->>>বিরিয়ানির লেয়ারের জন্য যা লাগবেঃ
★কাবাবচিনি- ১ চা চামচ
★শাহি জিরা- হাফ চা চামচ
★কাঠবাদামের গুঁড়া- ২ টেবিল চামচ
★কিশমিশ- আধা টেবিল চামচ
★কেওড়ার জল- ১ টেবিল চামচ
★বেরেস্তা- ১ কাপ
★ঘি/বাটার/তেল- ২ টেবিল চামচ
★আলু-৪-৫ টুকরা
★কাঁচা মরিচ- ৫-৬টি
★কালো এলাচ- ২টি
★আলু বোখারা- ৫-৬টি
★ডো করা আটা/ময়দা।

★---------->>প্রস্তুত প্রনালীঃ
★-★খাসির মাংস মেরিনেট করার জন্য ভালোভাবে ধুয়ে নিন। আরেকটি বড় পাত্রে পানি নিয়ে তাতে লবণ দিন। লবণপানিতে মাংস ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। এতে মাংস নরম হবে এবং লবণ ভেতরে ভালোমতো ঢুকবে। ১ ঘণ্টা পর মাংস তুলে নিয়ে কিচেন তোয়ালে দিয়ে চেপে চেপে পানি যেটুকু থাকে নিংড়ে নিন। এবার মাংস একে একে আদা, রসুন, সাদা গোলমরিচের গুঁড়া, এলাচ গুঁড়া, দারুচিনি গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিন। এরপর ঘি, দুধ, জাফরান, টকদই ও লবণ দিন। মাখিয়ে ফেলুন সব কিছু একসঙ্গে এবং মেরিনেট করুন ২/৩ ঘণ্টার জন্য।
★-★এবার বিরিয়ানি রান্নার পাত্রে মাংস নিয়ে নিন। একে একে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, লবণ, কাবাবচিনি,শাহি জিরা, কাঠবাদামের গুঁড়া ও কিশমিশ দিয়ে দিন। এখন আলু ও মরিচ দিয়ে দিন। আলু আগেই সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে।
★-★বিরিয়ানির ভাত তৈরি করতে অন্য একটি পাত্রে এবার পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। এখন বাসমতি চাল দিয়ে দিন সঙ্গে লবণও দিয়ে দিন। এরপর ভাতটা নামিয়ে নিন। যেই পাত্রে মাংস রাখা হয়েছে এখন তার উপর গরম বাসমতি ভাত বিছিয়ে দিন। এর ওপর একে একে ৩ টেবিল চামচ ঘি, কেওড়ার জল, তরল দুধ, কাঁচামরিচ, আলু বোখরা ও জাফরান দিয়ে ঢেকে দিন। এবার তৈরি করে রাখা ডো দিয়ে পাত্রের চারদিক আটকে দিন। ★-★প্রথম ১০ মিনিট একটু বেশি আঁচে এবং পরবর্তী ৩০-৪০ মিনিট কম আঁচে চুলায় রাখুন।
★-★হয়ে গেলো কাচ্চি বিরিয়ানি।

৪৪৪৪৪.......------সহজ কাচ্চি বিরিয়ানি

প্রয়োজনীয় উপকরণঃ
১. খাসির মাংস - ১ কেজি
২. বাসমতি চাল - ৭৫০ গ্রাম
৩. আলু - ১/২ কেজি ( ৪ পিস করে কাটা)
৪. বিরিয়ানি মশলা - ১ প্যাকেট
৫. তেল - ২৫০ গ্রাম
৬. ঘি - ৩ টেবিল চামচ
৭. রসুন বাটা - ১ টে. চামচ
৮. আদা বাটা - ১ টে. চামচ
৯. টকদই - ১ কাপ
১০. দারুচিনি গুড়ো - ১/২ চা চামচ
১১. এলাচ গুড়ো - ১/২ চা চামচ
১২. লবঙ্গ - ৩/৪ টি
১৩. শাহী জিরা - ১/২ চা চামচ
১৫. জিরা গুড়ো - ১/২ চা চামচ
১৬. দারুচিনি - ২ টুকরো
১৭. মরিচ গুড়ো - ১.৫ চা চামচ
১৮. গোলমরিচ গুড়ো - ১/২ চা চামচ
১৯. পেস্তা বাদাম - ১/২ কাপ
২০. তেজ পাতা - ২ টি
২১. কাঁচা মরিচ - ১০ টি
২২. পেঁয়াজ বেরেস্তা - ২ কাপ
২৩. লবণ - স্বাদমতো
২৪. চিনি - ১ চা চামচ
২৫. জর্দার রঙ - ২-৩ চিমটি
২৬. দুধ - ১.৫ কাপ
২৭. কেওরা জল - ১ চা চামচ
২৮. জয়ফল ও জয়ত্রী গুঁড়ো - ১/৪ চা চামচ
২৯. আলুবোখারা - ৮/১০ টি
৩০. আটা দেড় কাপ ( সিল করাার জন্য)

প্রস্তুত প্রণালীঃ
★রান্নার আগে খাসির মাংস বড় করে টুকরো করে কেটে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন।
★এবার মাংসে দই, দারুচিনি গুড়ো, এলাচ গুড়ো, জর্দার রং জয়ফল জয়ত্রী গুঁড়ো ও, গোলমরিচ গুড়ো, আদা-রসুন বাটা, পেস্তাবাদান বাটা, ১ কাপ বেরেস্তা,তেল ও ঘি অর্ধেক দিয়ে, লবনসহ সব মসলা মাংসে দিয়ে মাংস ভালো করে মেখে মেরিনেট করে রাখুন সারারাত/ ৮ ঘন্টা।
★আলু কেটে ধুয়ে নিবো।
★এবার লবন মাখিয়ে হালকা ভেজে নিবো।
★পোলাও বা বাসমতী চাল ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো।
★একটি পাত্রে চাল সিদ্ধ করার জন্য পরিমাণমতো পানি নিয়ে এতে দারুচিনি, এলাচ, তেজপাতা,শাহী জিরা ও লবন দিয়ে পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করুন।
★পানি ফুটে উঠলে এতে পানি ঝরানো চাল দিয়ে রান্না করুন। ৮০% রান্না হলে অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন।
দুধ এর মধ্যে জর্দার রঙ মিশিয়ে রাখুন।
★এবার বিরিয়ানি রান্নার জন্য একটি পাতিলে মেরিনেটেড করা মাংস সাজিয়ে নিন, ভাজা আলু ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন।
★মাংস ও আলুর লেয়ারের উপর চাল দিয়ে সমান করে নিবো। এবার এর উপর কেওরা জল, আলুবোখারা, বাকি তেল বা ঘি, দুধে মিশানো জাফরান, বাকি বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দিবো।
এবার ঢাকনা ভালভাবে আঁটকানোর জন্য আঁটার নরম খামির বানিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিবো।
★পাতিল চুলায় দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। তারপর চুলার আঁচ একদম কমিয়ে একটি তাওয়ার উপর পাতিল বসিয়ে আরো ১ ঘন্টা দমে রাখবো।
★১ ঘন্টা পর ঢাকনা খুলে একটি খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে মাংস ও চাল মিশিয়ে নিবো।

৫৫৫৫৫....---->>গরুর কাচ্চি বিরিয়ানিপ্রয়োজনীয় উপকরনঃ
★গরুর মাংস দুই কেজি, বড় টুকরা করা
★চিনিগুঁড়া চাল এক কেজি
★তেল ১/২ কাপ
★ঘি ১/৪ কাপ
★আদা বাটা ১/৪ কাপ
★রসুন বাটা ১/৪ কাপ
★টক দই ১/২ কাপ
★জর্দার রং বা জাফরান (অল্প)
★দারুচিনি ও এলাচ গুঁড়া ১/২ চা চামচ করে
★লবঙ্গ (কয়েকটি)
★জায়ফল-জয়ত্রী গুঁড়া ১/২ চা চামচ
★শাহি জিরা ১/৪ চা চামচ
★আস্ত দারুচিনি ও লবঙ্গ কয়েকটি
★কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
★পেস্তাবাদাম বাটা ১/৪ কাপ
★তেজপাতা ৫/৬ টা
★গোল আলু আস্ত (১০টি)
★পেঁয়াজ বেরেস্তা (পরিমাণমতো)
★আলুবোখারা সাত থেকে আটটি
★কিশমিশ ১০ থেকে ১২টি
★কাঁচামরিচ সাত থেকে আটটি
★লবণ (পরিমাণমতো)

------->>প্রস্তুত প্রনালীঃ
[★-★]প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিন। এবার দইয়ের মধ্যে দারুচিনি ও এলাচ গুঁড়া, জর্দার রং মিশিয়ে দই মাংসে মেশান। এরপর জয়ত্রী, আদা-রসুন বাটাসহ বাকি সব মসলা ও তেল মাংসে মেশান।
[★-★]চালটা আলাদা করে আধা সেদ্ধ করে নিন। [★-★]পেঁয়াজ বেরেস্তা করে নিন। আলুগুলো ভেজে নিন।
[★-★]এবার মসলা মাখানো মাংস রান্নার হাঁড়িতে ঢেলে নিন। তার ওপর ভাজা আলু ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। এবার মাংসের ওপরে আধা সেদ্ধ চাল সমান করে বিছিয়ে নিন। ওপরে ঘি ছড়িয়ে দিন। কিশমিশ, আলুবোখারা ও কাঁচামরিচ বিছিয়ে দিন। হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার চুলায় একটি পাতলা তাওয়া বসিয়ে এর ওপর হাঁড়িটি বসিয়ে অল্প আঁচে চুলায় দমে রাখতে হবে। দেড় ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে মজাদার গরুর কাচ্চি বিরিয়ানি।

৬৬৬৬৬৬....-------ডিমের কাচ্চি বিরিয়ানি।

রান্নাতে ব্যবহারিত উপাদান গুলা হলঃ
প্রথমে আমরা ফ্রেস বাসমতি চাউল নিয়েছিলাম,
চাউল ৮০% রান্না করে নিয়েছি,যা যা লেগেছে রান্না করতেঃ
# বাশমতি চাউল(Basmati rice) - 1kg
# পেয়াজ কুচি(Sliced Onion) - 1 Pcs
# গোটা জিরা( Cumin)- 2Tbsp
# তেজপাতা (Bay Leaf) - 2 Pcs
# লবঙ্গ (Clove)- 6 Pcs
# দারুচিনি (Cinnamon) - 5 Pcs
# এলাচ (Cardamom) - 5 pcs
# গোলমরিচ(Black pepper)- 7pcs
# ধনিয়া পাতা(coriander leaves) - 0.5 cup
# লেবুর রস(lamon juice) - 1 Tbsp
# সাদা তেল( Oil)- 1 Tbsp
#লবন(Salt)- To test

ডিম সিদ্ধ করে ছুলে নিয়ে হালকা তেলে মরিচের গুঁড়ো, হলুদের গুড়া দিয়ে ডিম ভেজে নিতে হবে।
ডিম রান্না করতেঃ
# সয়াবিন তেল (Soyabean Oil) - 100 gm
# পেয়াজ কুচি(Sliced Onion) - 3 Pcs(M)
# তেজপাতা (Bay Leaf) -2 Pcs
# লবঙ্গ (Clove)- 5 Pcs
# দারুচিনি (Cinnamon) - 3 Pcs
# এলাচ (Cardamom) - 4 pcs
# গোটা জিরা( Cumin)- 0.5 Tbsp
# গোটা ধনিয়া(Coriander) - 0.5 Tbsp
# রসুন ও আদা পেস্ট( Garlic & Ginger paste) - 4 Tbsp
# মরিচের গুঁড়ো (Chili powder) - 1 Tbsp
# হলুদ গুড়া (Turmeric Powder) - 1 Tbsp
# জিরা গুড়া( Cumin powder)- 1Tbsp
# ধনিয়া গুড়া (Coriander Powder) - 1 Tbsp
# কাচ্চি মসলা(Kacchi Mashala) - 1 packet(M)
# টমেটো পেস্ট(Tomato paste)- 4 pcs
# ধনিয়া পাতা(coriander leaves) - 0.5 cup
# কাচা মরিচ(Grenn chili)- 10 Pcs
# মিষ্টি দই( Sweet curd) - 25test
# সিদ্ধ ভাজা ডিম( egg)- 6 Pcs
# লবন (Salt) - To Taste
# পানি(Water) - limit
ডিম ভুনা হয়ে গেলে তাতে চাউল দিয়ে,ডিম ভুনা থেকে উঠিয়ে রাখা কিছু তেল মসলা, সাথে পিয়াজ বেরেস্তা,ধনিয়া পাতা দিয়া গারনিস করে দমে দিয়ে দিতে হবে।
তৈরি হয়ে যাবে সালাউদ্দিনের ডিমের কাচ্চি।
গরম গরম লেবু,কাঁচামরিচ আর ঠান্ডা ড্রিংক সাথে পরিবেশন করুন।

সবাই আমাকে ভালোবাসবেন ও সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিবেন।

Address

Comilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when Mozammal Hoq Teto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Mozammal Hoq Teto:

Share