Jumful Theater

Jumful Theater Jumful Theater is a cultural organization. It works on rising public awareness to prevent drug addic

জরুরি মানবিক আবেদনপাহাড়ের বিপন্ন শৈশব রক্ষায় এগিয়ে আসুন: জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বানসম্প্রতি পার্বত্...
27/05/2026

জরুরি মানবিক আবেদন
পাহাড়ের বিপন্ন শৈশব রক্ষায় এগিয়ে আসুন: জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে হাম (Measles) রোগের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য শিশু বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, ইতিমধ্যেই বেশ কিছু নিষ্পাপ শিশু অকালে প্রাণ হারিয়েছে। হামের পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে ডায়রিয়া ও কলেরার মতো মারাত্মক পানিবাহিত রোগের প্রকোপও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই চরম মানবিক সংকটের মুহূর্তে আক্রান্ত শিশু এবং তাদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের পরম দায়িত্ব। সংকট উত্তরণ ও পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলা করার লক্ষ্যে তিন পার্বত্য জেলার (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সংগঠনগুলো একতাবদ্ধ হয়ে একটি 'জরুরি সহায়তা কমিটি' গঠন করেছে।
# উপদেষ্টা মন্ডলী:
১.শিশির চাকমা (বিশিষ্ট শিক্ষাবিদ এবং সভাপতি,জুম ঈসথেটিক কাউন্সিল, জাক)
২.আশীষ চাকমা (বিশিষ্ট সমাজ সেবক এবং উপদেষ্টা, উন্মেষ )
৩. রিনেল চাকমা( সভাপতি, রিদিসুদোম চাকমা ভালেদী যধা)
৪.সুখেশ্বর চাকমা(পল্টু) ( সাধারণ সম্পাদক, জাক)
৫.ত্রিশিলা চাকমা (সভাপতি ও প্রতিষ্ঠাতা, সাবাংগী নেটওয়ার্ক)
৬. চামেলি ত্রিপুরা (য়ামুক নাট্যগোষ্ঠী, খাগড়াছড়ি)

#আহ্বায়ক কমিটি
৭. আহ্বায়ক- নিরুপম চাকমা (পরিচালক জুমফুল থিয়েটার)
৮. সহ আহ্বায়ক- পরিতোষ তালুকদার (এরিক) সভাপতি, CHT Film Society এবং সভাপতি আর্য্যদেব লয়্যাল ক্লাব, দেবাশীষ নগর, রাঙ্গামাটি।
৯. সদস্য সচিব- তরী চাকমা ( Spark, Rangamati)
১০. সদস্য সচিব - পূর্ণা চাকমা( জাক ও Sparc)
১১. সদস্য সচিব : সিংয়ং ম্রো- শিক্ষক, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
১২.সদস্য সচিব – লাব্রেচাই মারমা (সভাপতি, অড়ং থিয়েটার, খাগড়াছড়ি)
১৩.অর্থ সম্পাদক- প্রজ্ঞাসী চাকমা (নারী বিষয়ক সম্পাদক, উন্মেষ)
১৪.সদস্য - Manthab Mro Purchen. ( সহসভাপতি, ম্রো ইয়ুথ অর্গানাইজেশন, আলিকদম,বান্দরবান)
১৫. সদস্য- জেকশন চাকমা ( সাধারণ সম্পাদক, উন্মেষ)
১৬. সদস্য -আপন চাকমা ( রিদীসুদোম চাকমা ভালেদী যধা)
১৬. শান্ত চাকমা ( জুমফুল থিয়েটার)
১৮.শশীরন চাকমা (জাক)
১৯. Mangyoung Mro ( লামা প্রতিনিধি, বান্দরবান)
২০. জাক- ১
২১. CHT Film Society - ২ জন
২২. সাবাংগী নেটওয়ার্ক -২ জন
২৩. Sparc -২ জন
পাহাড়ের এই ক্রান্তিলগ্নে জাতি, গোষ্ঠী ও ধর্ম নির্বিশেষে দেশ-বিদেশের সকল মানবতাবাদী সংস্থা, দাতা প্রতিষ্ঠান এবং বিবেকবান ব্যক্তিবর্গকে যার যার সামর্থ্য অনুযায়ী জরুরি চিকিৎসা ও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য আমরা বিনীত ও উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আপনার একটি ছোট উদ্যোগ কিংবা সামান্য সাহায্য বেঁচে দিতে পারে পাহাড়ের কোনো একটি শিশুর প্রাণ। আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই বিপন্ন শৈশবের দিকে।

বিনীত, জরুরি সহায়তা কমিটি

(তিন পার্বত্য জেলা)

সাহায্যে পাঠানোর ঠিকানা:
প্রজ্ঞাসী চাকমা, নারী বিষয়ক সম্পাদক , উন্মেষ
নগদ/বিকাশ-01627025578
ব্যাংক একাউন্ট : UNMESH YOUTH VOLUNTARY ORGANIZATION, ONE Bank A/C No- 0483000000623

#জরুরি প্রয়োজনে যোগাযোগ :
আশীষ চাকমা ( উপদেষ্টা, উন্মেষ) -01959-164405
রিনেল চাকমা( সভাপতি, রিদীসুদোম চাকমা ভালেদী যধা) -+880 1834-005826
নিরুপম চাকমা( পরিচালক, জুমফুল থিয়েটার) -01576739061

24/05/2026

পাহাড় ও সমতলে
ধর্ষনের বিরুদ্ধে
আওয়াজ হোক সমানতালে ✊✊✊

23/05/2026
আগামীকাল ২৩ মে, শনিবার খাগড়াছড়ি কালচারাল ইনিস্টিউটের হলে যা যা থাকছে👇👇 সকলে স্ববান্ধবে আমন্ত্রিত 🙏🙏💙
22/05/2026

আগামীকাল ২৩ মে, শনিবার
খাগড়াছড়ি কালচারাল ইনিস্টিউটের হলে যা যা
থাকছে👇👇
সকলে স্ববান্ধবে আমন্ত্রিত 🙏🙏💙

22/05/2026

আগামীকাল ২৩ মে, শনিবার, ২য় দিনে
থাকছে মারমা ভাষায়
চলচিত্র -"মাছেং"
কাহিনী: লাব্রিচাই মারমা ও কংজপ্রু মারমা
নির্মাতা: প্রগতির পরিব্রাজক

স্থান: খাগড়াছড়ি কালচারাল ইনিস্টিউট হল।
সময়: বিকেল :৩০ টা- ৬:৩০ টা।

22/05/2026

আজ থাকছে চাকমা সমাজের
ঐতিহাসিক অমর প্রেমগাথা
"রাধামন-ধনপুদি "পালা অবলম্বনে
চাকমা ভাষায় চলচিত্র - "ধনপুদি "
রচনায়- নিরুপম চাকমা
নির্মাতা- প্রগতির পরিব্রাজক

স্থান: কালচারাল ইনিস্টিউট, খাগড়াছড়ি।
সময়: সন্ধ্যা ৬:৩০টা- ৭:৩০ টা।
সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানাচ্ছি 🙏🙏❤️💙

21/05/2026

"মানুষ ও মানবতার জন্য শিল্প"

আগামীকাল থাকছে
ত্রিপুরা আদিবাসী ভাষায়
ফ্লিম-"খেলাংবার"
রচনায়-চামেলি ত্রিপুরা
নির্মাতা- প্রগতির পরিব্রাজক
সৌজন্য: DOEL OTT Platform

স্থান : কালচারাল ইনিস্টিউট হল, খাগড়াছড়ি
সময়: বিকাল ৫:৩০টা-০৬:৩০ টা

ত্রিপুরা সংস্কৃতির মেলবন্ধনের সুন্দর ফ্লিমটি
উপভোগ করতে চলে আসুন এবং পাহাড়ে হামে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ান🙏🙏🙏
বিস্তারিত তথ্য কমেন্টে বক্সে।

21/05/2026

‎‎*🎭 মানুষ ও মানবতার জন্য শিল্প 🎭*

‎এক টিকেটে ৩টি গল্প, এক সন্ধ্যায় অনেক হাসি-কান্না, আর পাহাড়ে হামে আক্রান্ত শিশুদের মুখে ফোটানো একটুখানি হাসি।

‎শিল্প শুধু মঞ্চে বাঁচে না, শিল্প বাঁচায় প্রাণ।
‎সেই বিশ্বাস থেকেই খাগড়াছড়িতে আয়োজিত হচ্ছে এক বিশেষ *Film Festival এবং মঞ্চ নাটক*
‎ যেখানে প্রতিটি টিকেট হবে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এক একটি ছোট পদক্ষেপ।

‎📍 *স্থান:* কালচারাল ইনস্টিটিউট, খাগড়াছড়ি পার্বত্য জেলা

‎*📅 ২২ মে, শুক্রবার*
‎৪:৩০–৫:৩০ | *রিনা প্লুং * – ম্রো নাটক
‎৫:৩০–৬:৩০ | *খেলাংবার* – ত্রিপুরা নাটক
‎৬:৩০–৭:৩০ | *ধনপুদি* – চাকমা নাটক

‎*📅 ২৩ মে, শুক্রবার*
‎৪:৩০–৫:৩০ | *কাইন্স্যা গাঙান* – তঞ্চঙ্গ্যা নাটক
‎৫:৩০–৬:৩০ | *মাছেং* – মারমা নাটক
‎৭:০–৮:০ | *হাত্তন* – চাকমা নাটক (মঞ্চ নাটক)

‎✨ *বিশেষ সুযোগ:* একটা টিকেটে একদিনে ৩টি নাটক দেখার সুযোগ!


‎🎟️ টিকেট ও সহায়তা

‎টিকেট সংগ্রহ করতে এবং হামে আক্রান্ত শিশুদের জন্য অনুদান পাঠাতে:

‎🎟️ টিকেট এর বিশেষ মূল্য - ২০০ টাকা
ছাত্র ছাত্রীদের জন্য-১০০ টাকা

‎*১.বিস্তারিত যোগাযোগ:*
‎📞 মোবাইল: 01576-739061 / 01828955239
Founder,Jumful Theater & Festival Director
‎📍 টিকেট পাওয়া যাবে: কালচারাল ইনস্টিটিউট, খাগড়াছড়ি

‎*২. টাকা পাঠানোর উপায়:*
লাব্রেচাই মারমা, সভাপতি অড়ং থিয়েটার, খাগড়াছড়ি, ‎বিকাশ/নগদ: -01844805760
* সিংয়ং ম্রো, সহকারী শিক্ষক মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ - ( নগদ/বিকাশ /রকেট)- 01517188443
* পরিতোষ তালুকদার (এরিক), সভাপতি, CHT Film Society, (নগদ) - 01690010228


‎সরাসরি অনুদান দিতে চাইলে যোগাযোগ করুন উপরোক্ত নম্বরে।

‎👉 অনুদানের প্রতিটি টাকা দুর্গম পাহাড়ের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও সহায়তায় ব্যয় করা হবে।

‎🙌 *আয়োজনে:* CHT Film Society
‎🤝 *সৌজন্যে:* DOEL
‎🌿 *সহযোগিতায়:* Jumful Theater ও অড়ং থিয়েটার।

‎আসুন, শিল্পকে ভালোবাসি। মানুষের পাশে দাঁড়াই।
‎কারণ মানুষের জন্যই তো শিল্প, আর শিল্পের জন্যই তো মানুষ ❤️

‎ #মানুষওমানবতারজন

Address

Rangamati
Chittagong

Telephone

+8801828955239

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jumful Theater posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Jumful Theater:

Share