18/07/2026
* **** প্রধানত পোশাকে ৫ প্রকার বাটন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ।
১. 2-Hole Button - দুই ফুটা বাটন*
সবচেয়ে কমন। শার্ট, কুর্তি, বাচ্চাদের জামা, নাইট ড্রেসে লাগে। সেলাই সহজ।
২. 4-Hole Button - চার ফুটা বাটন*
শার্ট, প্যান্ট, কোটে ব্যবহার হয়। ৪টা সুতার জন্য মজবুত হয়, তাই সহজে খোলে না।
৩. Shank Button - শ্যাঙ্ক বাটন*
নিচে একটা গোল লুপ/ডাঁটি থাকে। কোট, ব্লেজার, জিন্স, পুরু কাপড়ে লাগে। কাপড়ের সাথে গ্যাপ থাকে তাই আটকায় না।
৪. Snap Button / Press Button - টিপ বাটন
চাপ দিলেই লেগে যায়। বাচ্চাদের ড্রেস, ইউনিফর্ম, জিন্স, ডেনিম জ্যাকেটে ব্যবহার হয়। খোলা-লাগানো দ্রুত হয়।
৫. Covered Button - কভার্ড বাটন
একই কাপড় দিয়ে বাটন মুড়িয়ে বানানো হয়। লেহেঙ্গা, ব্লাউজ, পার্টি ড্রেস, ফরমাল শার্টে দেখা যায়। দেখতে একদম ম্যাচিং লাগে।
---
আরো ৩টা স্পেশাল বাটন
- Jeans Button: জিন্সের কোমরে যে মোটা মেটাল বাটন থাকে
- Hook & Eye স্কার্ট, গাউন, ব্রার পেছনে ছোট হুক সিস্টেম
- Magnetic Button কোট, ব্যাগ, ওভারকোটে চুম্বকের মতো লাগে
সোজা কথা নরমাল পোশাক = 2-hole / 4-hole
পুরু পোশাক = Shank
দ্রুত খোলা-লাগানো = Snap
ডিজাইনার পোশাক = Covered
সবকিছু পর্যালোচনা করলে বলা যায় বাটন দুই প্রকার ১ হোল বাটন এবং
২ স্ন্যাপ বাটন
Sn Nurul Islam