13/07/2026
আলহামদুলিল্লাহ
অঙ্গীকার ক্লাব" বাঁশখালী'১১ এর উদ্যোগে প্রথম ধাপে ত্রাণ কার্যক্রম সম্পন্ন।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
দীর্ঘ সপ্তাহের বেশী সময় ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রামের দক্ষিণ ও উত্তরাঞ্চল প্লাবিত। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের বন্যা সমসাময়িক তো বটেই শতবছরের রেকর্ড ভঙ্গ করে জনজীবনে বিরূপ প্রভাব সৃষ্টি করে।একটি সামাজিক জনকল্যাণমুখী সংগঠনের দায়বদ্ধতা থেকে আমরা বরাবরের মতই বন্যার্ত মানুষের পাশে আমাদের ক্ষুদ্রতম আয়োজন নিয়ে বান বাসী মানুষের পাশে থাকতে পেরেছি এজন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
প্রথম ধাপে আমরা প্রায় পাঁচশত মানুষের জন্য একবেলা খাবার,সুপেয় পানি,সেলাইন প্রায় তিনশো পরিবারের জন্য শুকনো খাবার,ওষুধ ও সেনিটারী ন্যাপকিন সরবরাহ করি।মানুষের আর্তনাদ আমাদের ভীষণভাবে পীড়া দেয়। কিন্তু আমরাও জানি কিভাবে সবরের মধ্য থেকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে এ যুদ্ধ উতরায় আসতে হয় এবং কিভাবে সম্মিলিতভাবে সফলকাম হওয়া যায়।আল্লাহ আমাদের সকলকে এ বিপদ কাটিয়ে উঠার তৌফিক ও সামর্থ্য দান করুক।
আমাদের কার্যক্রম চলমান রয়েছে, ইতোমধ্যে আমাদের অনেকে সহায়তা করেছেন,বিশ্বাস ও ভরসা করেছেন আমরা ইনসাফের সাথে আপনাদের এই আমানত যথাযোগ্য স্থানে বন্টন করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।আমরা সকলের কাছে কৃতজ্ঞ বিশেষত ক্লাবের সকল সদস্য যারা শারিরীক, মানষিক ও আর্থিক সহায়তা দিয়ে এমন মহান কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাথে এলাকার ও বাইরের অন্যান্য সামাজসেবী সংগঠন ও শিক্ষার্থী ব্যাচ যারা আমাদের সাথে মিশে কাজ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।আমরা কৃতজ্ঞ অঙ্গীকার ক্লাবের সাথে সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী উপদেষ্টা ও এলাকাবাসীসহ সকলের প্রতি।
পরিশেষে "মানবতার জয় হোক,আঁধার ঘনিয়ে নিশ্চয় ঝলমলে দিন আমাদের সামনে।আমাদের পাড়ি দিতে হবে সমস্ত বাঁধা,জঞ্জাল ও ভঙ্গুর পথ।সমাজ বা রাষ্ট্রের প্রয়োজনে আমরা সদা জাগ্রত।জয় হোক মানবতার,জয় হোক অঙ্গীকার ক্লাব সহ সকল সমাজসেবী সংগঠনের।
সকলের ভালবাসা ও দোয়া কামনায়...
অঙ্গীকার ক্লাব❤️