06/03/2026
সন্ধ্যার পর শপিংয়ে গেলাম। আউটলেটের ভিতরে যাওয়ার সময় দেখি আউটলেটের সামনে সাদা এপ্রোন পরে এক ভাই সবাইকে লিফলেট বিতরণ করতেছে। হেঁটে তার কাছাকাছি গেলে তিনি হাসিমুখে গেলে বললেন, ভাই আমি একজন ডাক্তার। আপনি মনে হয় এখান থেকে কেনাকাটা করবেন?
আমি অবাক হয়ে বললাম- হ্যা করবো। কিন্তু আপনি ডাক্তার হয়ে লিফলেট বিতরণ করতেছেন কেন?
তিনি এবার বললেন, এমবিবিএস পাশ করছি খুমেক থেকে। এফসিপিএস সার্জন- পার্ট টু। এখানে সব কোয়ালিফিকেশন লেখা আছে। শপিং যেহেতু করবেন দাম দেখলে আপনার পুটকি ফেটে যাইতে পারে। গেলে সার্জারিটা আমাকে দিয়ে করিয়েন। ঈদ উপলক্ষে ৪০% ডিসকাউন্ট চলতেছে। ঠিকানা লিফলেটে লেখা আছে। দেখা হবে ইনশাআল্লাহ।