21/06/2026
নিজের প্রতি যদি কোনো আক্ষেপ থেকে থাকে, তাহলে সেটা একটাই,অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলা। কোনো কিছুতে দীর্ঘ সময় ধরে একই রকম নিষ্ঠা আর ধৈর্য নিয়ে লেগে থাকতে না পারার আফসোসটা বোধহয় সারাজীবনই থেকে যাবে।
তবে যখনই কোনো কিছু ভালো লাগে, সেটা শেখার জন্য একটা অদম্য আগ্রহ কাজ করে। সেই আগ্রহ থেকেই টুকটাক কাজ করতে করতে, ভুল করতে করতে, নিজের মতো করে এতটুকু শেখা। শখের জিনিসকে কখনোই টাকার অঙ্কে মাপতে ভালো লাগে না, তাই খুব একটা কমার্শিয়াল কাজ করা পছন্দ করি না। তবে পরিচিত কেউ ভরসা করে কিছু করতে বললে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজটা নিখুঁত করার চেষ্টা করি।
তারই ছোট্ট প্রতিফলন নিচের এই দুইটি আর্ট। আমার এই আনাড়ি হাতের কাজ আজ জায়গা করে নিয়েছে Al-Baik International-এর Halishahar Branch-এ। এটা আমার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। শখের বশে শুরু করা কাজগুলো যে একদিন এতদূর পৌঁছাবে, তা কখনো ভাবিনি।
শিল্প এমন এক জিনিস, যার কদর সবাই করতে জানে না, সবাই এর মূল্যও বুঝতে পারে না। তাই এটাকে নিয়ে সবসময় এগিয়ে যাওয়ার উৎসাহ পাই না। তবুও যখন নিজের কাজকে অন্যের ভালোবাসা আর স্বীকৃতি পেতে দেখি, তখন মনে হয়,হয়তো একটু ধৈর্য নিয়ে লেগে থাকলে আরও অনেক দূর যাওয়া সম্ভব।