02/08/2026
STORYTIME🌻!!
আমার গত ২ বছরের সূর্যমুখী আঁকার ছোট একটা সফর! হ্যাঁ, এই চারটা সানফ্লাওয়ার আর্টই কিন্তু আমার আঁকা🫣।
প্রথম সানফ্লাওয়ারটা এঁকেছিলাম ২০২৪ সালে,আমার আর্ট জার্নির শুরুর দিকে, পোস্টার কালারে—আকাশের মাঝে যে সূর্যমুখীটা উড়ছে, ওইটা😂! তখন ঠিক কী ভেবে যে এইটা এঁকেছিলাম, আমি নিজেও জানি না! ছবিটা তখন এতোটাই বাজে লেগেছিল যে পেইজে পোস্টই করি নাই! অন্যান্য কত আবোল-তাবোল ছবি পোস্ট করেছি, কিন্তু এইটা খুলেও দেখিনি।
এরপরের ছবিটাও ২০২৪ সালেরই আঁকা। ওটা মোটামুটি ছিল। তারপরেরটা এঁকেছিলাম ২০২৫ সালে, স্ট্রোক টেকনিকে আঁকা।এটা এখনো আমার অনেক পছন্দের একটা ছবি 💙।
আর সবশেষে—এই বছরের প্রথম সানফ্লাওয়ার আর্ট। ছবিটা আঁকার সময় বেশ ফ্রাস্ট্রেটেড লাগছিল। অনেকদিন পর একটা বড় আর্ট ব্লকের পর আঁকতে নিয়েছিলাম, তাই একটা প্রেসার কাজ করছিল। কিন্তু তাও হাল ছাড়ি নাই, যেমনই হোক আলহামদুলিল্লাহ শেষ করেছি🥹🌻।
শেষের পেইন্টিংটা পোস্ট করার পর যখন সবাই প্রশংসা করতে লাগলেন, তখন নিজেরই ইচ্ছে হলো আমার সব সানফ্লাওয়ার পেইন্টিং একসাথে পাশাপাশি রেখে দেখার💛। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি!
©️The Dreaming Brush
゚ ゚viralシ